তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ সওজে আজাদ সাম্রাজ্য টেন্ডার বদলি, বিল কমিশনের জাদুকরী খেলায় তোলপাড় সড়ক ভবন ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর নড়াইলে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারনের অভিযোগ শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে ধরা পড়লো বিশালাকার অজগর ৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বনাম ২০ কোটির বাংলাদেশ: ফুটবলের আয়নায় এক কঠিন বাস্তবতা এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কৃষিঋণ বিতরণ মোংলায় বিএনপি নেতার নামে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ জিয়া শিশু কিশোর মেলা, জয়পুরহাট জেলা কমিটি ঘোষণা দীঘিনালায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি ১১ বছরের শিশুকে বিয়ে, লক্ষ্য জমি দখল!

সওজে আজাদ সাম্রাজ্য টেন্ডার বদলি, বিল কমিশনের জাদুকরী খেলায় তোলপাড় সড়ক ভবন

সওজে আজাদ সাম্রাজ্য টেন্ডার বদলি, বিল কমিশনের জাদুকরী খেলায় তোলপাড় সড়ক ভবন
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

টেন্ডার বাণিজ্য, অতিরিক্ত বিল, বদলি-পোস্টিং সিন্ডিকেট, প্রকল্পে লুটপাট,সব অভিযোগের কেন্দ্রবিন্দুতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমান!সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ),যেখানে রাস্তা হওয়ার কথা জনগণের জন্য, সেখানে নাকি বছরের পর বছর রাস্তা তৈরি হয়েছে কমিশন আর সিন্ডিকেটের জন্য! আর এই অদৃশ্য সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে ঘুরপাক খাচ্ছে এক নাম,অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমান।

অভিযোগ উঠেছে, সওজের ভেতরে তিনি এমন এক শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন, যেখানে টেন্ডার থেকে বদলি, বিল ছাড় থেকে প্রকল্প অনুমোদন,সবকিছুতেই ছিল তার অদৃশ্য রিমোট কন্ট্রোল। সওজে নাকি তখন অলিখিত নিয়ম ছিল,আজাদের সবুজ সংকেত ছাড়া বড় ফাইলের পাতাও নড়ে না!অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে বাস্তব অগ্রগতি কম হলেও ঠিকাদারদের নামে পাশ হয়েছে কোটি কোটি টাকার অতিরিক্ত বিল। কাজের মান কেমন, রাস্তা টিকবে কি না,এসব যেন ছিল গৌণ বিষয়। মূল লক্ষ্য ছিল কার ভাগে কত যাবে সেই হিসাব মিলানো! সংশ্লিষ্টদের দাবি, নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে দরপত্র প্রক্রিয়াকেই বানানো হয়েছিল প্রহসন।প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে ভয়ভীতি, ফাইল আটকে দেওয়া, কমিশন ছাড়া বিল না ছাড়ার অভিযোগও ঘুরছে সওজের করিডোরে। যেন সরকারি অফিস না, এক অদৃশ্য কমিশন মার্কেট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,সওজে এমন এক ভয়ঙ্কর প্রভাববলয় তৈরি হয়েছিল যেখানে বদলি-পদায়নও ছিল সোনার ডিম পাড়া হাঁস। কে কোন জেলায় যাবে, কে লাভজনক প্রকল্প পাবে, আর কে কোন চেয়ারে বসবে,সবকিছুর নেপথ্যে নাকি ছিল সিন্ডিকেটের হিসাব-নিকাশ।

শুধু প্রশাসনিক ক্ষমতা নয়,অভিযোগ উঠেছে সম্পদের পাহাড় গড়ারও।রাজধানীর অভিজাত এলাকায় ফ্ল্যাট,জমি, গ্রামের বাড়িতে অস্বাভাবিক সম্পদ,সবকিছু নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। সরকারি চাকরির বেতনে এত বিপুল সম্পদের উৎস কোথায়,সেই প্রশ্নের জবাব অবশ্য আজও কুয়াশার আড়ালেই। পুরনোদের ভাষ্য, ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সময়ও এই নামটি আলোচনায় এসেছিল। সাময়িক ঝড় গেলেও পরে আবারও ক্ষমতার করিডোরে শক্ত অবস্থান তৈরি করেন তিনি। যেন প্রশাসনের ফিনিক্স পাখি অভিযোগ যত আসে, প্রভাব তত বাড়ে! সূত্র বলছে, নিম্নমানের কাজকে সন্তোষজনক দেখিয়ে ছাড়পত্র দেওয়া,অতিরিক্ত ব্যয় দেখিয়ে প্রকল্পের বাজেট ফুলিয়ে-ফাঁপিয়ে তোলা এবং নির্দিষ্ট ঠিকাদার গোষ্ঠীকে সুবিধা দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় হয়েছে।উন্নয়নের নামে যেন চলেছে উন্নতমানের লুটপাট! আরও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তথাকথিত সাংবাদিক-ঠিকাদার সিন্ডিকেট নিয়েও।

অভিযোগ রয়েছে, আজাদের বিরুদ্ধে কোনো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হলেই কিছু সুবিধাভোগী সাংবাদিক নড়েচড়ে বসতেন। কেউ ফোন করে চা খাওয়ার দাওয়াত কেউ ভাই একটু বসেন বলে তদবির, আবার কেউ সরাসরি প্রতিবেদককে ম্যানেজ করার মিশনে নামতেন। যেন সংবাদপত্র নয়, টেন্ডার অফিসেরই আরেকটি শাখা! রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রশাসনের ভেতরে পুরনো দুর্নীতির নেটওয়ার্ক আবার সক্রিয় হয়ে উঠছে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে জমে থাকা এই সিন্ডিকেট এখন সওজের ভেতরেই আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দাবি, শুধু বদলি বা সাময়িক শাস্তি দিয়ে এ ধরনের সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। প্রয়োজন স্বাধীন তদন্ত, সম্পদের হিসাব যাচাই, প্রকল্পভিত্তিক অডিট এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা। নইলে উন্নয়নের নামে লুটপাটের এই সংস্কৃতি একসময় পুরো ব্যবস্থাকেই ধ্বংস করবে। বর্তমানে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে তীব্র আলোচনা চলছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেঘনা থানায় মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার স্বীকৃতি স্বরূপ অর্থ গ্রহণ

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা জেলার শহীদ আরআই আব্দুল হালিম মিলনায়তন, পুলিশ লাইন্সে ‘মাসিক কল্যাণ ও অপরাধ নিয়ন্ত্রণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে,২০২৩) সকাল ১১টার সময় এ সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ সময় মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার স্বীকৃতি স্বরূপ মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক প্রেরিত অর্থ কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয়ের নিকট হতে দুই ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দন ও এসআই আব্দুল আজিজ। উল্লেখ্য, টিম মেঘনা থানা চলতি বছরের জানুয়ারি থেকে মে-২০২৩ইং পর্যন্ত সর্বমোট ৫৪০ কেজি গাঁজা ও ৩২০ বোতল ফেনসিডিল এবং উল্লেখযোগ্য পরিমান ইয়াবা উদ্ধারে সক্ষম হয়েছে। তবে মেঘনা থানা হওয়ার পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ পরিমান মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে। এব্যাপারে মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ

আরও পড়ুন
language Change