তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান শেরপুরে ভুয়া প্রতিবেদন দাখিলের কারিগর ভূমি কর্মকর্তা সেলিনা শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন আমতলীতে বাসচাপায় খাদেম নিহত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪ মোবাইল ফোন হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেফতার যুবদল নেতার অর্থায়নে কাঠের পুল মেরামত জরিমানার পরও নির্দেশনা অমান্য প্রভাবশালীদের দৌরাত্ম্য অব্যাহত শ্রীমঙ্গল হাসপাতাল থেকে উদ্ধার হলো কালনাগিনী সাপ বরগুনায় পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস খাগড়াছড়ি জেলা পরিষদের জমকালো শোভাযাত্রা খোকন হত্যার প্রতিবাদে রাস্তায় এলাকাবাসী, মানববন্ধন ট্রাম্পকে পাল্টা হুমকি দিল ইরান শিরীন শারমিনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ফের নেইমারের অস্ত্রোপচার ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আজ থেকে দিনে দুইবেলা সংসদ অধিবেশন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা

পুরান ঢাকায় সাংবাদিকতার পরিচয় ভয়ংকর অপরাধ ! এদের  কেউ কেউ নিজের নাম পর্যন্ত লিখতে পারেন না ,চলেন ম্যানেজার নিয়ে !

পাঠক সংখ্যা
638

মাসুদ রানা জীবন ( বিশেষ প্রতিনিধি )ঃ

বেশ কয়েক বছর ধরে দাম সর্বস্ব গনমাধ্যমের স্টিকার ব্যবহার করে সোয়ারি ঘাট, চকবাজার , ইসলামবাগ এর বিভিন্ন জায়গা , বংশাল , কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জের কিছু কিছু এলাকায় চাঁদাবাজি করে আসছে ভয়ঙ্কর এই চক্রটি ! তাদের চলাফেরা স্টাইল কথাবার্তার ধরন দেখলে নিঃসন্দেহে মনে হতে পারে এরা কোনো বড় মাপের সাংবাদিক ! এরা মূলত ভিন্ন পেসা থেকে উড়ে এসে জুড়ে বসেছে ,কেউ কেউ সাংবাদিকদের সাথে সখ্যতা থাকার দরুন, দেখতে দেখতে সাংবাদিক বনে গেছেন ! সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাদের তান্ডব সহিতে হয় সাধারণ ব্যবসায়ীদের । তাদের হাত থেকে বাঁচতে প্রায় অর্ধশতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ইতিমধ্যে এলাকার ছেড়েছেন ! যারা আছেন তাদের গুনতে হচ্ছে মাস শেষে মোটা অংকের বখরা ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন ,, সবচাইতে বেশি চাঁদাবাজি হয় সোয়ারি ঘাট এলাকায়. কেরানীগঞ্জ থেকে চকবাজার কিংবা মৌলভীবাজার মালামাল প্রবেশকালে ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন প্রতিনিয়ত ! এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার ও রক্ষা করার জন্য স্থানীয় বেশকিছু মাদকসেবীদের সাথে তাদের সখ্যতা রয়েছে এবং প্রায় শতাধিক ছোট মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান তাদের ছত্রছায়ায় অদ্যবধি চলছে । চক্রের প্রধান পরিকল্পনাকারী ও দুই সোর্স বেসরকারি একটি টেলিভিশনের পেশাদার সাংবাদিকদের আত্মীয়’র কখনো’বা পুলিশের বড় কর্মকর্তার আত্মীয়র পরিচয় দিয়ে মানুষকে বোকা বানিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন । ভুক্তভোগী অনেকে দাবি জানিয়েছেন রাত ১১-২ টার দিকেও ব্যবসায়ীদের মাল আটকিয়ে মুক্তিপণ আদায় করেন তাহলে এরা রিপোর্ট লিখেন কখন ? কোন নিউজ তাদের ছাপা হয় না কিন্তু কেন
? এলাকাবাসীর কয়েকজন বাড়ির মালিক অভিযোগ করেন তাদের হয়রানির কারণে ভাড়াটিয়ারা শান্তিতে বসবাস করতে পারে না । ৮-১০জনের সিন্ডিকেট সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন চায়ের দোকান সহ ব্যবসায়ী প্রতিষ্ঠান মাদক সেবনের অভিযোগ পাওয়া গিয়ছে । ব্যবসায়ীদের একটি বড় অংশ বিনয়ের সহিত প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ,, যেন তারা সাদা পোশাকে কিংবা তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনের সর্বোচ্চ শাস্তির আনা হয় । এদিকে সাংবাদিক নেতাদের কেউ কেউ বলছেন অপসাংবাদিকতা ও চাঁদাবাজি বন্ধ করতে হলে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অপসাংবাদিকতা বন্ধ করতে প্রশাসনিক, রাজনৈতিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ কে এগিয়ে আসতে হবে ।
★ ভুয়া সাংবাদিক চেনার কিছু কৌশলঃ একশ্রেণীর প্রতারক ও ভূয়া ভন্ডদের অপরাধ অপকর্ম থেকে নিরীহ জনসাধারণকে সুরক্ষা করা প্রকৃত সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। কারা প্রকৃত সাংবাদিক কারা ভূয়া সাংবাদিক সে ব্যাপারে সচেতন করে তোলা প্রয়োজন সবাগ্রে। যেসব আচরণ, প্রমাণাদি দেখে ভূয়া সাংবাদিক চিহ্নিত করবেন তার কয়েকটি নমুনা উল্লেখ করা হলো। ১) সাংবাদিকতার বেশভূষা পরিধান করে বুকে-পিঠে আইডি কার্ড ঝুলিয়ে বিকেল-সন্ধায় কেউ কি আপনার সামনে হাজির হয়েছৈন ? জেনে রাখুন-এ সময়টা সাংবাদিকদের নিজ নিজ অফিসে পিক আওয়ার চলে। এ সময় কোন সাংবাদিককের অফিসের বাহিরে অবস্থান করা দেখে বুঝে নিন তিনি পেশাদার সাংবাদিক নন। ২) সাংবাদিক হিসেবে একাধিক পত্রিকা/একাধিন টিভি চ্যানেল কিংবা একাধিক অনলাইনের আইডি কার্ড ব্যবহারকারীরা নিঃসন্দেহে অপেশাদার-অপসাংবাদিক। চাকরি বিধান অনুযাযী একই স্টাইলের দুটি প্রতিষ্ঠানে চাকরি করা কিংবা বেতন তোলা মোটেও বিধি সম্মত নয়। ৩ ) কোন সংবাদের তথ্য সংগ্রহের জন্য প্রকৃত সাংবাদিক কখনই জোর জবরদস্তি করেন না। তথ্যের জন্য কাউকে ধমক ধামকি, হুমকি কিংবাক ভয়-ভীতি প্রদর্শনকারীরা নিঃসন্দেহে ভূয়া। ৪ ) অশুদ্ধ উচ্চারণ, সন্দেহমূলক কথাবার্তা ও অসংলগ্ন আচরণ পরিলক্ষিত হলে এক টুকরো সাদা কাগজ ও কলমটা এগিয়ে দিয়ে বলুন- তার নাম, পদবী আর কর্মস্থল (কোন হাউসে আছেন ) নামটি ইংরেজীতে শুদ্ধভাবে লিখে দিন। প্রতি বর্ণের ভুলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন। ৫ ) সভ্যতা-ভদ্রতা রক্ষা করেই একবার সাংবাদিক সাহেবকে জিজ্ঞাসা করুন – ৬ মিনিটের মধ্যে একটা সংবাদ লিখুন ।
চলবে………..

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে হাসনাত

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার দেবিদ্বারে উঠান বৈঠকে সাধারণ মানুষের নেতৃত্ব ও রাজনৈতিক সংস্কার নিয়ে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। রোববার রাতে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকুট বাজারে আয়োজিত এই উঠানে রাজনীতি বৈঠকে তিনি বলেন, আজকের চাঁদাবাজ আগামী দিনের টেন্ডারবাজ। চাঁদাবাজরা কিছুদিন পর মানুষের ঘরের ইট খুলে নিয়ে যাবে। নেতার জন্য বিশেষ চেয়ার, বিশেষ প্রটোকল বা বিশেষ সুবিধার দিন শেষ। এ ধরনের রাজনীতি তিনি ও তাঁর দল আর মানবে না। আমরা প্রয়োজন হলে দশটা ভোট পাব কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতেই থাকবে। দেবিদ্বার থেকে চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত এ লড়াই চলবে। হাসনাত আরও বলেন, দেশে জোর-জবরদস্তির রাজনীতি বা ভয়ভীতি দেখিয়ে নেতৃত্ব দেওয়ার দিন শেষ। এখন যদি কেউ মনে করে লাঠি দিয়ে দেশ চালাবে শেখ হাসিনার কথা মনে আছে তো? এ ছুপা নেতাগিরি

আরও পড়ুন
language Change