তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা ১৪ বছর পর জমির মালিকানা ফিরিয়ে দিল প্রশাসন শেরপুরে ভূসির বস্তায় ১০৮ বোতল বিদেশি মদ সহ তিনজনকে আটক পাচারকালে আটক ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে স্থানান্তর ময়নাতদন্তে উঠে এলো গাজীপুরে ৫ হত্যার ভয়াবহ চিত্র গণপূর্তে তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত নদী পারাপারে ভোগান্তি কমাতে জরুরী বৈঠক অনুষ্ঠিত শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার গর্ভের শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট খামারিদের সুরক্ষা জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ ৩৬ টি কোম্পানীর প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নাটোরের পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক নলডাঙ্গার খান রাইস প্রসেসিং প্ল্যান্টের খাঁটি চাল উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে‎‎ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে! কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ সাফল্য জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত রাজারবাগে পুনাক মেলা উদ্বোধন: কেএমপি স্টলে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন আম কুড়ানোর তুচ্ছ ঘটনায় পাথরঘাটায় শিশুকে মারধরের অভিযোগ ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে একজন কারাদণ্ড সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত ৪

বিসিকে শ্রমিক লীগের মুজিব সেনারা এখন জিয়া পরিষদের নেতা!

বিসিকে শ্রমিক লীগের মুজিব সেনারা এখন জিয়া পরিষদের নেতা!
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

আমরা সবাই মুজিব সেনা, ভয় করিনা বুলেট বোমা শ্লোগান দেয়া সেই শ্রমিকলীগের লোকজন হয়ে গেছেন জিয়া পরিষদ বিসিক শাখার জিয়ার সৈনিক। এমনই ঘটনা ঘটেছে জিয়া পরিষদের ভারপ্রাপ্তচেয়ারম্যান এবং মহাসচিব অনুমোদিত জিয়া পরিষদ বিসিক প্রাতিষ্ঠানিক শাখার ৯(নয়) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদনের মাধ্যমে। যাচাই-বাছাই বিহীন এবং অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে কমিটি বাণিজ্যের জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে জিয়া পরিষদের ভারপ্রাপ্তচেয়ারম্যান এবং মহাসচিব অনুমোদিত জিয়া পরিষদ বিসিক প্রাতিষ্ঠানিক শাখা।
দেশের সচেতন প্রতিটি মানুষ ধারণ করেন জিয়া পরিষদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র এলিট সোসাইটির সদস্যদের সমন্বয়ে উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গের অংশ গ্রহনের মাধ্যমে গঠিত একটি সমর্থক গোষ্ঠি। এটি বিএনপি নামক বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলটির কোন অংগ সংগঠন নয়, সহযোগী সংগঠনও নয়। জিয়া পরিষদ দেশের স্বনামধন্যগুনী জ্ঞানী, বুদ্ধিজীবি এবং শিক্ষিত সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে গঠিত একটি ফোরাম। এ ফোরামটির মান মর্যাদা রক্ষা করার দায়িত্বফোরামের নের্তৃত্বে থাকা ব্যক্তিদের। বিপত্তি দেখা দিয়েছে জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবের দায়িত্বজ্ঞানহীন আচরণের মাধ্যমে কতিপয় মুজিব সেনা শ্রমিক লীগারকে আহবায়ক ও সদস্য-সচিবসহ অন্যান্য পদ পদবীতে মনোনীত করে আহবায়ক কমিটির অনুমোদন প্রদানের কারণে।
পত্রিকা কর্তৃপক্ষের হাতে থাকা তথ্য মতে জিয়া পরিষদ বিসিক শাখার আহবায়ক, সদস্য-সচিব এবং সদস্যগণ শ্রমিক লীগার ছিলেন, যার দালিলিক প্রমাণ বহন করে তাদের সম্পাদিত কর্মকান্ডে। বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সিবিএ, রেজিঃ নং-বি-১৮১৩ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২ এর নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হালিম, অর্থ সম্পাদক পদে মোঃ বাবুল হোসেন, প্রচার ও সাংগঠনিক সম্পাদক পদে জান্নাতুল নাইম, দপ্তর সম্পাদক পদে মোঃ শরীফ রানা এবং সদস্য পদে (পরবর্তীতে যুগ্ম-সম্পাদক) মোঃ ছাইদুর রহমান ভুইয়া নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত নের্তৃবৃন্দ এর অভিষেক অনুষ্ঠান হয়েছিল ২৫মে ২০২২ তারিখে। বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর নব নির্বাচিত পরিষদের অভিষেক ২০২২ উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার প্রচ্ছদে উল্লেখ করা আছে বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজিঃনং-বি-১৮১৩, জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত। স্মরণিকার ১৯ পৃষ্ঠায় এবং ২০ পৃষ্ঠায় কার্যকরি পরিষদ পরিচিতিতে ছবি সম্বলিত পদের উল্লেখ আছে।
সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগে সংগঠনের সর্বোচ্চ ফোরাম সাধারণ সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে মোঃ আব্দুল হালিমকে সাধারণ সম্পাদকের পদ হতে, মোঃ শরীফ রানাকে দপ্তর সম্পাদের পদ হতে, জান্নাতুল নাইমকে প্রচার ও সাংগঠনিক সম্পাদের পদ হতে এবং মোঃ ছাইদুর রহমান ভুইয়াকে যুগ্ম-সম্পাদকের পদ হতে চূড়ান্তভাবে তাদের সাধারণ সদস্য পদ চূড়ান্তভাবে বাতিল করা হয়। মোঃ বাবুল হোসেনসহ বেশ কয়েক জনকে কারণ দর্শানোর নোটিশ জারী করা হয়েছে তাদের সাধারণ সদস্য পদ বাতিল হওয়ার অপেক্ষায় আছে।
মুজিব সেনা হিসাবে মোঃ আব্দুল হালিম সভাপতি পদবী উল্লেখ করে এবং জান্নাতুল নাইম সাধারণ সম্পাদক পদবী উল্লেখ করে বিসিক কর্মচারী লীগ নামে একটি সংগঠনের রেজিষ্ট্রেশন প্রাপ্তির জন্য ২৪ জুন ২০২৪ তারিখে শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন শাখায় আবেদন দাখিল করেছিলেন। মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে রেজিষ্ট্রেশন প্রাপ্তির জন্য আবেদন করেছেন মর্মে বিসিকের দুইজন কর্মচারী শ্রম অধিদপ্তরে ১৮ জুলাই ২০২৪ তারিখে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করেছেন এবং অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে শ্রম অধিদপ্তর তাদের স্মারক নং-৪০.০২.০০০০.০৩৮.৪৮.০০৯. ২৪.২৭১ এর মাধ্যমে বিসিক কর্মচারী লীগ নামক সংগঠনটিকে সিবিএ হিসাবে রেজিষ্ট্রেশন আবেদন প্রত্যাখান করে ১৫ আগষ্ট ২০২৪ তারিখে একটি পত্র জারী করে।
৫ আগষ্ট ২০২৪ তারিখে পট পরিবর্তনের পরে বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যক্রম পরিচালনার লক্ষ্যেস্বৈরাচারের দোসর এবং সমর্থকদেরকে বাদ দিয়ে বিসিকে কর্মরত সংখ্যা গরিষ্ঠ কর্মচারীদের মতামত নিয়ে ২৪ আগষ্ট ২০২৪ তারিখে ১১ সদস্য বিশিষ্ট একট আহবায়ক কমিটি গঠণ করা হয়। যে কমিটিতে জাতীয় শ্রমিক লীগের বা স্বৈরাচারী সরকারের সমর্থক কোন ব্যক্তিকে রাখা হয়নি।
বিসিক কর্মচারী লীগ এর রেজিষ্ট্রেশন না পেয়ে এবং বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের আহবায়ক কমিটিতে জায়গা করতে না পেরে মোঃ আব্দুল হালিম, জান্নাতুল নাইম, মোঃ বাবুল হোসেন, মোঃ শরীফ রানা, মোঃ ছাইদুর রহমান ভুইয়া তাদের মতাদর্শে বিশ্বাসী আরো কয়েকজনকে নিয়ে বিসিক কর্মচারী কল্যাণ পরিষদ (প্রস্তাবিত) নামে একটি সংগঠনের আত্মপ্রকাশের অপচেষ্টা করে এবং বিসিক কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে ০২ জুলাই ২০২৫ তারিখে একটি পত্রপ্রেরণের মাধ্যমে। বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন বিষয়টি অবগত হয়ে বিসিক চেয়ারম্যান বরাবরে লিখিত পত্রপ্রেরণ করে, যার কারণে এবারও তাদের অপচেষ্টা ব্যর্থ হয়।

মুজিব সেনা মোঃ আব্দুল হালিম, জান্নাতুল নাইম, মোঃ বাবুল হোসেন, মোঃ শরীফ রানা, মোঃ ছাইদুর রহমান ভুইয়া এবং তাদের সহযোগীগণ কোনভাবেই সুবিধা করতে না পেরে সর্বশেষ জিয়া পরিষদ এর নের্তৃবৃন্দের স্মরণাপন্ন হন এবং জিয়া পরিষদ বিসিক শাখার প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আহবায়ক কমিটির অনুমোদন গ্রহণ করেন। প্রশ্নবিদ্ধ বিষয় হচ্ছে জিয়া পরিষদের ভারপ্রাপ্তচেয়ারম্যান এবং মহাসচিব কোন বিবেচনায় বিসিকের ৪র্থশ্রেনীর একজন কর্মচারী যার শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনী মোঃ বাবুল হোসেনকে আহবায়ক এবং বিসিকের ৩য় শ্রেনীর কর্মচারী জান্নাতুল নাইমকে সদস্য-সচিব করে বেশ কয়েকজন ৪র্থশ্রেনীর কর্মচারীকে বিভিন্ন পদে মনোনীত করে আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেছেন? দেশের অন্যকোন সরকারী দপ্তরে ৩য় ও ৪র্থশ্রেনীর কর্মচারীদেরকে আহবায়ক ও সদস্য সচিব করে জিয়া পরিষদের কোন কমিটির অস্তিত্ব বিদ্যমান আছে কিনা-তা বিবেচনায় নেয়া হয়েছে কিনা? ৩য় ও ৪র্থশ্রেনীর কর্মচারীগণ বিদ্যমান নিয়ম নীতি অনুসরণ করে ট্রেড ইউনিয়ন সদস্য পদ লাভ করে ট্রেড ইউনিয়ন কার্যক্রমে সম্পৃক্ত থাকার বিধান আছে। ৩য় ও ৪র্থশ্রেনীর কর্মচারীদের নিয়ে গঠিত জিয়া পরিষদ এর কোন আহবায়ক কমিটি বা নিয়মিত কমিটি ট্রেড ইউনিয়ন কার্যক্রম পরিচালনা করার সুযোগ আছে কিনা?
জিয়া পরিষদের ভারপ্রাপ্তচেয়ারম্যান এবং মহাসচিব এর অনুমোদিত জিয়া পরিষদ বিসিক শাখার গঠণ প্রক্রিয়া জানতে পেরে জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুরাদ কবীর এর ছেলে বিস্ময় প্রকাশ করে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যে, শেষমেশ কমিটি বাণিজ্যশুরু হয়ে গেছে জিয়া পরিষদ নামক সংগঠনটিতে। বিএনপির নীতিনির্ধারক মহলের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন যে, বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা একান্ত প্রয়োজন এবং জিয়া পরিষদের মান সম্মাণ ক্ষুন্ন করার কাজের সাথে জড়িতদের খুজে বের করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়াও একান্ত প্রয়োজন। একই ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছেন বিএনপির কেন্দ্রীয় নের্তৃবৃন্দ এবং বিএনপি সমর্থক নেতা কর্মীরা।
মুজিব সেনাদেরকে জিয়ার সৈনিক হিসাবে পুনর্বাসনের দায়ভার একান্তই জিয়া পরিষদের ভারপ্রাপ্তচেয়ারম্যান এবং মহা-সচিবের। এ সকল মুজিব সেনা জিয়া পরিষদের সদস্য পদ লাভের যোগ্যতা আছে কিনা-জিয়া পরিষদে তাদের অন্তর্ভুক্তির পূর্বে তাদের অতীত কর্মকান্ড, পূর্ব রাজনৈতিক পরিচয় জানা এবং সে অনুযায়ী কার্যক্রম করার বিষয়টি বিবেচনায় নেয়া প্রয়োজন ছিল। জিয়া পরিষদ নামক সংগঠনটির আদর্শ ও উদ্দ্যেশ্যের সাথে সাংঘর্ষিক কর্মকান্ড পরিচালনা হতে বিরত থাকা, স্বজনপ্রীতি/এলাকাপ্রীতি এবং কমিটি বাণিজ্য হতে বিরত থেকে সংগঠনের মান সম্মাণ রক্ষায় কার্যকরি ভূমিকা রাখার বিষয়ে দায়িত্বশীল আচরণের মাধ্যমে সংগঠনের উত্তরোত্তর সুনাম বৃদ্ধির পদক্ষেপ গ্রহনের দিকে সংশ্লিষ্ট সকলে দৃষ্টি নিবদ্ধ করবেন-এ প্রত্যাশাই করে বিএনপি সমর্থক সচেতন মহল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ‌্যালয়ের জাহানারা ইমাম হলে জিএস আমতলীর বুশরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জাকসু ও হল সংসদ নির্বাচনে শহীদ জাহানারা ইমাম হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রিজওয়ানা বুশরা। তিনি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের ছাত্রী এবং বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আইনজীবী মো. মহসিন হাওলাদারের মেয়ে। ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বুশরা ১৫ নম্বর ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৬৬ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। ফলাফল ঘোষণা করেন হলের রিটার্নিং অফিসার নাসরিন খাতুন। ‍বুশরা আমতলী এমইউ বালিকা মাধ‌্যমিক বিদ‌্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি, আমতলী সরকারী কলেজ থেকে ২০১৭ সালে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন। পরে ২০১৭-১৮ শিক্ষা বর্ষে জাহাঙ্গির নগর বিশ্ববিদ‌্যালয়ে ভর্তি হন। তার এমন সাফল‌তায় গর্বিত আমতলী বাসী। জিএস বুশরা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর হল আমার জীবনের অবিচ্ছেদ্য

আরও পড়ুন
language Change