তারিখ লোড হচ্ছে...

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে লালবাগ ২৪নং ওয়ার্ডে প্রতিবাদী মিছিল মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানাযা শেষে গণপিটুনিতে খুনির মৃত্যু, বাড়িতে আগুন স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারের মাছ হরিলুট, ভাড়ার টাকা গায়েব,বাড়ি ভাড়া উত্তোলনের অভিযোগ  মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য বটিয়াঘাটায় ঘুমন্ত যুবককে হাত-পা বেঁধে বস্তাবন্দি করার অভিযোগ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে আমরাও শান্ত থাকব: ইরান অ্যাডভোকেট শান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গুলিস্তানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ: দুর্ভোগে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: ৪ মাস ধরে আটকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টেন্ডার ফ... হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল পাথরঘাটায় নৌ পুলিশের ঘুষ গ্রহন,ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার দুর্নীতির দায়ে অপসারিত চেয়ারম্যানের মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ সুন্দরবন সুরক্ষায় অঙ্গীকার: আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে মোংলা-রামপালে বেডসের বৃক্ষরোপণ অভিযান কালীগঞ্জে ফের বিদ্যুতের নড়বড়ে খুঁটি, বড় দুর্ঘটনার আশঙ্কা বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক বেনাপোলে ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন, পুত্র আটক এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের রাজনীতির মাঠে এক নক্ষত্র নাদিম চৌধুরী রাঙামাটিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক বাবা-মা  চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি'র চেয়ারম্যান হামিদ রানা ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে? হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ঢাকা প্রেসক্লাবের এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে ছোটদের পত্রিকা কানামাছির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ সাতক্ষীরা তালার ধানদিয়ায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন  রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এমপি নজরুলের একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ভিডিও বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার ২৬ এপ্রিল সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে মোট ১১ শিশুর মৃত্যু হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুই শিশু হলো- গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের জামিল আহমদের ৯ মাস বয়সী ছেলে তাহা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ মাস বয়সী শিশু তানজিল ইসলাম। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির কালবেলাকে বলেন, আমাদের হাসপাতালে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে দুই শিশুর মৃত্যু হয়েছে। আরও দুজন রোগীর অবস্থাও আশঙ্কাজনক। এখন পর্যন্ত হামে ১১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো ল্যাব-কনফার্মড হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ল্যাব-কনফার্মড হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জন। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন এর মধ্যে ২ জন রুবেলা, মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেটে ২৬ জন শনাক্ত হয়েছেন। আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৬৪ জনের মধ্যে সর্বোচ্চ ৩৭ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন এবং দিরাই, জামালগঞ্জ, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে বাকিরা ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগজুড়ে সন্দেহজনক হাম রোগে মোট ১৯০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১০ জন এবং নিশ্চিত হাম রোগে ১ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম কালবেলাকে বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো ল্যাব-কনফার্মড হাম রোগী শনাক্ত হয়নি। হাম-সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে সন্দেহজনক হাম রোগে মোট ১৯০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া সিলেট ওসমানী হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আসছে আকাশমণির কাব্যগ্রন্থ “স্বপ্ন ভাঙার শব্দ হয় না”

স্টাফ রিপোর্টার: অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হচ্ছে, মনের কবি প্রেমের কবি আকাশমণির কাব্যগ্রন্থ “স্বপ্ন ভাঙার শব্দ হয় না”। বইটি প্রকাশিত হচ্ছে প্রতিভা প্রকাশ থেকে। বইটির প্রচ্ছদ করেছেন শাহাদাত শিবলী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি পাওয়া যাবে প্রকাশনীর শোরুমে এবং বইমেলার স্টলে। কবি আকাশমনির ৪র্থ কাব্যগ্রন্থ- স্বপ্ন ভাঙার শব্দ হয় না। কবিতাগুলোতে প্রেমের বহুরূপ ভাব বিধৃত হয়েছে। কবি শব্দ চয়নে দক্ষতার পরিচয় দিয়েছেন। সরাসরি প্রেম ও তার রস আস্বাদন করতে পারবে পাঠকগণ। কবি তার শব্দের জালে বন্দি করে পাঠককে এক অলৌকিক জগতে নিয়ে যান। সেখানে হাসি-কান্না, দুঃখ-বেদনা, প্রেম-বিরহ আর মুগ্ধতায় মোহাচ্ছন্ন করে দেন কবি। কবি আকাশমনির শব্দ, বাক্য, উপমা, চিত্রকল্প কবিতার পাঠককে বিমোহিত করে। এক ধরনের শক্তির যোগান দেয়, যা প্রাণের তৃষ্ণা মিটায়। বইটির অন্য কবিতা পাঠের

আরও পড়ুন
language Change