তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় কলেজে মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে লিফলেট বিতরন ঝিনাইগাতীতে চায়না দুয়ারি জালে নির্বিচারে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক সেমিনার বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শেরপুরে পাহাড়ি ঢলে জলমগ্ন সড়ক হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ চবিতে শিক্ষার্থীদের জন্য আবার জোবাইক সেবা চালু লন্ডন বিএনপির এক আলোকিত অধ্যায়, শেখ মোঃ ইয়াওর শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা বাজেটে দুদকের বরাদ্দ কমেছে রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে শিবগঞ্জ বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ কেন্দ্রীয় কমিটি ঘিরে উচ্ছ্বাস: চাটখিলে যুবদলের র‍্যালিতে তারেক রহমানকে অভিনন্দন সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন বিশ্বকাপ ২০২৬: তিন দেশে কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা রামগড় পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৯ যুবক আটক বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ‎মোংলায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ৪ মোটরসাইকেল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ৯ নং কুড়িকাহনীয়া চেয়ারম্যান পদে প্রার্থী আকরাম... বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠন করা হবে: মির্জা ফখরুল গাবতলী সেতুতে উড়ছে ৪৮ দেশের পতাকা বাজেট ২০২৬-২৭: কর ও ভ্যাট নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত সেনাবাহিনীর মানবিক উদ্যোগে পাহাড়ের অসহায় মানুষের চোখে ফিরছে আলোর স্বপ্ন রামগড়ে ছয় কেজি গাঁজা সহ সিএনজি চালক আটক প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গল ও রাজনগরে ব্যাপক প্রস্তুতি ডেঙ্গু রোগীর অনুপাতে চিকিৎসকের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাটকেলঘাটা ক্লাব  বাজারে ফের বাড়ল তেলের দাম বাগেরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি ৭নং ওয়ার্ডের সেবক হতে চান: মিজানুর রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা স্বপ্লের গাফিলতি’তে ১৫ লাখ গ্রাহক এখন বিপদগ্রস্থ হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান সন্ধ্যার মধ্যে দেশের ঝড়ের আশঙ্কা বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ পে-স্কেল, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ

সম্পর্কের পর বিয়ের গুঞ্জনে আনুশকা

সম্পর্কের পর বিয়ের গুঞ্জনে আনুশকা
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্কঃ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে আবারও জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। মাসকয়েক আগেও এ ধরনের খবর নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন তিনি। তবে নতুন করে শুরু হওয়া আলোচনায় প্রশ্ন উঠছে-এবার কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী?

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুশকার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে-তিনি নাকি বিয়েতে সম্মতি দিয়েছেন। দীর্ঘদিন ধরে পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। অবশেষে সেই সিদ্ধান্তে নাকি সায় দিয়েছেন তিনি। এর আগে গুঞ্জন উঠেছিল, এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন আনুশকা এবং তাঁকেই বিয়ে করবেন। তবে এবার শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন ‘বাহুবলি’খ্যাত এই তারকা। শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে। দুই পরিবারেই নাকি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, বহুল আলোচিত বাহুবলি সিনেমায় অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা চরিত্র রূপায়ণ করেন অভিনেতা প্রভাস ও আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা। ‘বাহুবলি-টু’ মুক্তির পর প্রভাস ও আনুশকার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। তাছাড়া দুজনই এখনও অবিবাহিত। দুয়ে দুয়ে চার মিলিয়ে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। আনুশকা শেঠি এক সাক্ষাৎকারে বলেছিলেন ‘আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু, যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারি।

গত মার্চ মাসে বিয়ের গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন আনুশকা। তাঁর টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, বারবার তাঁর বয়স-৪৪ বছর-নিয়ে আলোচনা করা হচ্ছে, যা অপ্রাসঙ্গিক। সেখানে প্রশ্ন তোলা হয়, ‘৪৪ বছর বয়সে বিয়ে করা কি কোনো অস্বাভাবিক বিষয়? পুরুষদের ক্ষেত্রে কেন এই প্রশ্ন ওঠে না? সেই সময় বিয়ের খবর নাকচ করলেও নতুন করে শুরু হওয়া জল্পনায় অনুরাগীদের ধারণা-হয়তো এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আনুশকা শেঠি।

আনুশকা শেঠি বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছেন। প্রেম-বিয়ে নিয়ে নানা সময়ে নানা কথা সামনে এলেও খুব কমই এসব বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। ফলে তাঁর বিয়ে নিয়ে নতুন কোনো খবর এলেই মানুষের কৌতূহল বেড়ে যায়। এবারও তাঁর ব্যতিক্রম নয়। তবে এখনও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে আছেন আনুশকা। দুই দশকেরও বেশি সময় ধরে তেলুগু ও তামিল ভাষার সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন আনুশকা। জনপ্রিয়তার কারণে তাঁকে দক্ষিণ ভারতীয় সিনেমার রানী বলা হয়।

তাঁর অভিনয়জীবনের সূচনা হয় ২০০৫ সালে সুপার চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন। ২০০৯ সালে অরুন্ধতী চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করে তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার এবং নন্দী পুরস্কার অর্জন করেন। পরবর্তী বছর বেদম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। ২০১০-এর দশকে তিনি তামিল ভাষার সিনেমাতেও সাফল্যের সঙ্গে অভিনয় করেন।

সিংগাম, সিংগাম টু এবং ইয়েন্নাই আরিন্দাল চলচ্চিত্রগুলো বাণিজ্যিকভাবে বড় সফলতা পায়। রুদ্রমাদেবী চলচ্চিত্রে রানী চরিত্রে অভিনয়ের জন্য তিনি তৃতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। আনুশকা শেঠি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ঘাটি। গত বছরের ৫ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তাঁর হাতে মালয়ালাম ভাষার কাঠানার সিনেমার কাজ রয়েছে। এখন সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পাবে এটি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আলিফ হত্যা: চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্টাফ রিপোর্টার: আইনজীবী সাইফুল ইসলাম ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারীকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আরও একটি নাশকতা মামলায় পৃথক আরেকদিন তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদেশ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। গত বছরের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এটি নিয়ে বিক্ষোভ

আরও পড়ুন
language Change