তারিখ লোড হচ্ছে...

মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে লালবাগ ২৪নং ওয়ার্ডে প্রতিবাদী মিছিল মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানাযা শেষে গণপিটুনিতে খুনির মৃত্যু, বাড়িতে আগুন স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারের মাছ হরিলুট, ভাড়ার টাকা গায়েব,বাড়ি ভাড়া উত্তোলনের অভিযোগ  মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য বটিয়াঘাটায় ঘুমন্ত যুবককে হাত-পা বেঁধে বস্তাবন্দি করার অভিযোগ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে আমরাও শান্ত থাকব: ইরান অ্যাডভোকেট শান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গুলিস্তানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ: দুর্ভোগে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: ৪ মাস ধরে আটকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টেন্ডার ফ... হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল পাথরঘাটায় নৌ পুলিশের ঘুষ গ্রহন,ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার দুর্নীতির দায়ে অপসারিত চেয়ারম্যানের মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ সুন্দরবন সুরক্ষায় অঙ্গীকার: আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে মোংলা-রামপালে বেডসের বৃক্ষরোপণ অভিযান কালীগঞ্জে ফের বিদ্যুতের নড়বড়ে খুঁটি, বড় দুর্ঘটনার আশঙ্কা বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক বেনাপোলে ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন, পুত্র আটক এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের রাজনীতির মাঠে এক নক্ষত্র নাদিম চৌধুরী রাঙামাটিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক বাবা-মা  চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি'র চেয়ারম্যান হামিদ রানা ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে? হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ঢাকা প্রেসক্লাবের এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে ছোটদের পত্রিকা কানামাছির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ সাতক্ষীরা তালার ধানদিয়ায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন  রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এমপি নজরুলের একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ভিডিও বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার

প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান

প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

তরুণদের প্রেমে উৎসাহ দিতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে জাপানের একটি অঞ্চল। সেখানে অবিবাহিত তরুণ-তরুণীদের প্রেমের মাধ্যমে সঙ্গী খুঁজতে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনের বরাতে এমনটাই জানা যায়।  

জাপানের কোচি প্রিফেকচার কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ থেকে ৩৯ বছর বয়সীদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। তারা অনুমোদিত পরিচয়ভিত্তিক সঙ্গী খোঁজার মাধ্যমে অংশ নিলে সর্বোচ্চ ২০ হাজার ইয়েন পর্যন্ত অর্থ সহায়তা পেতে পারেন। কর্তৃপক্ষের দাবি, এই অর্থ মূলত সঙ্গী খোঁজার সেবার বার্ষিক খরচের বড় অংশই বহন করবে। পরে অংশগ্রহণকারীদের মতামত নিয়ে যাচাই করা হবে, এই উদ্যোগ কতটা কার্যকর হয়েছে।

এই পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় প্রশাসন জনপ্রিয় সঙ্গী খোঁজার একটি সেবার সঙ্গে কাজ শুরু করেছে। তাদের লক্ষ্য, তরুণদের নিরাপদ ও বিশ্বাসযোগ্য উপায়ে সম্পর্ক গড়ে তুলতে উৎসাহ দেওয়া। তবে এই উদ্যোগ নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে ইতিবাচক বললেও অনেকে মনে করছেন, শুধু এমন প্রণোদনা দিয়ে সমস্যার সমাধান হবে না। কারণ দীর্ঘ কর্মঘণ্টা, আর্থিক চাপ এবং সন্তান লালন-পালনের উচ্চ ব্যয়। এসবই সম্পর্ক ও বিয়ে থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে।

এক জরিপে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে জাপানে বিবাহিতদের বড় একটি অংশ অনলাইনে পরিচয়ের মাধ্যমে সঙ্গী পেয়েছেন। কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়েও এই মাধ্যম এখন বেশি জনপ্রিয় হয়ে উঠছে। এদিকে দেশটিতে জনসংখ্যা হ্রাসের সংকট দিন দিন বাড়ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এক বছরে জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় ১০ লাখ বেশি হয়েছে। জন্মহারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, গ্রামাঞ্চলে তরুণদের সংখ্যা কমে যাওয়া, বিয়ে ও সন্তান নেওয়ার প্রতি অনাগ্রহ-এসব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে সরকার আগে থেকেই শিশু যত্নসেবা বাড়ানো, আবাসন সহায়তা দেওয়া এমনকি নিজস্ব সঙ্গী খোঁজার সেবা চালুর মতো নানা পদক্ষেপ নিয়েছে। এখন প্রশ্ন উঠছে, প্রেমে টাকা দিলে কি সত্যিই বদলাবে ভবিষ্যৎ? নাকি সংকটের সমাধানে আরও বড় পদক্ষেপ দরকার?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারি স্থাপনায় আসবাবপত্র ও ইন্টেরিয়র সরবরাহ খাতে দীর্ঘদিন ধরে একটি প্রতিষ্ঠানের অস্বাভাবিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। বঙ্গভবন, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, আদালত ভবন, সার্কিট হাউস, মডেল মসজিদ, প্রশাসনিক ভবনসহ গণপূর্ত অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত বড় বড় প্রকল্পে বারবার একই প্রতিষ্ঠানের উপস্থিতি সরকারি ক্রয়ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সুযোগ নিয়ে হাতিল কমপ্লেক্স লিমিটেড সরকারি আসবাব সরবরাহের বাজারে অঘোষিত একচ্ছত্র অবস্থান তৈরি করে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক খোরশেদ আলমের বিরুদ্ধে সরকারি প্রকল্পকে কেন্দ্র করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগও রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ২০২৬ সালে দেশের জেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ ও সংস্কার প্রকল্পের আওতায় গণপূর্ত অধিদপ্তরের ই/এম কাঠের কারখানা বিভাগ মোট ১২টি

আরও পড়ুন
language Change