তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খেলাফত মজলিসের আমিরের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ ঝিনাইগাতীতে বিশিষ্ট ব্যাবসায়ীর বাসায় চুরি সর্বোচ্চ সতর্কতা দেশের বিমানবন্দর যমুনা অয়েলে ব্যাপক রদবদল, বদলী হয়েও চেম্বার দখলে রেখেছে ক্ষমতাধর মাসুদুল ইসলাম মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ড ড. ইউনূসের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা কমল টস জিতে বোলিংয়ে বাংলাদেশ পদত্যাগ করলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক লাঠি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা নতুন চমক, হোয়াটসঅ্যাপেই হবে মোবাইল রিচার্জ বাবার কাটা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী বজ্রপাতে প্রাণ গেল এক বৃদ্ধের বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা করবে প্রধানমন্ত্রী রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান মানবতাবিরোধী মামলায় সাবেক এমপি গোলাপকে গ্রেফতার মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবায়ন করি না নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার কাস্টমস কর্মকর্তাকে হত্যা, জড়িত ৫ জন গ্রেফতার ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে একই পরিবারের ৩ জন নিহত বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ যে গ্রহ হীরা দিয়ে তৈরি শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু ঢাকায় ২৪ ঘণ্টায় ৪১ মিলিমিটার বৃষ্টি: আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষক সুদীপকে কারাগারে আটকের আবেদন রায়গঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আয়কর রিটার্ন নিয়ে কঠোর হচ্ছে এনবিআর যশোরে পৌঁছালেন তারেক রহমান বিএনপি না হয়ে সাংবাদিক হোন: অর্থমন্ত্রী হাসপাতালের খাবার খেয়ে যাচাই করলেন এমপি রোনালদোর ক্যারিয়ারকে পূর্ণতা দিতে চান ব্রুনো পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে জাহাজ বাবার গ্রেফতার ইস্যুতে পূজা চেরী: আমাকে জড়াবেন না রাজউক ইমারত পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ চার বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায় সিবিএ নেতার বরখাস্ত প্রত্যাহারে যমুনা অয়েল কর্তৃপক্ষকে আওয়ামিলীগ নেতা আজম নাসিরের বড় ভাইয়ের চাপ ঢাকায় লোডশেডিংয়ের পরিকল্পনা সম্পর্কের পর বিয়ের গুঞ্জনে আনুশকা সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এই মুহূর্তে প্রধান সমস্যা কী সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

পদত্যাগ করলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক

পদত্যাগ করলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক
পাঠক সংখ্যা
638

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন ঘটনায় প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ প্রায় ২০ শিক্ষক তাদের অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব থেকে একযোগে পদত্যাগ করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল যোগাযোগমাধ্যমে পৃথক বার্তার মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন। 

তিনি জানান, নানা ধরনের অসন্তোষ ও ক্ষোভের কারণে অতিরিক্ত দায়িত্বে থাকা প্রায় ২০ জন শিক্ষক আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে আগামীকাল অফিস সময়ে উপাচার্যের সঙ্গে কথা বললে বিস্তারিত জানতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আনুষ্ঠানিক বার্তা দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর মো. রাকিবুল আলম, সিএসই বিভাগের চেয়ারম্যান মো. সাবাব জুলফিকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা তনুজা ইয়াসমিন, প্রভোস্ট (ভারপ্রাপ্ত) মাজহারুল হক জুবায়েদ ও রোকসানা পারভীন।

এছাড়া সহকারী প্রক্টর মো. মসীহ ইবনে ইয়াছিন আদন, মো. সোহানুল ইসলাম ও আতিয়া ফাইরুজ এবং হাউস টিউটর সুরাইয়া খানম মীম, ওয়াহিদ কায়সার ও মো. আসাদুজ্জামান, গণিত বিভাগের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, রোভার স্কাউট ইনচার্জ মো. হারুন অর রশিদ, ক্রীড়া ইনচার্জ মো. এবাদুর রহমান এবং ছাত্রী হলের হাউস টিউটর মো. সাইফুল ইসলাম পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল আলম বলেন, আজ থেকে আমি সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) ও চেয়ারম্যানের দায়িত্বে নেই। কিছু কারণে এই দায়িত্বগুলো থেকে সরে দাঁড়িয়েছি। একই ধরনের বার্তায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা (ভারপ্রাপ্ত) পদ থেকে পদত্যাগকারী তনুজা ইয়াসমিন এবং প্রভোস্ট (ভারপ্রাপ্ত) মাজহারুল হক জুবায়েদও দায়িত্ব ছাড়ার কথা জানান এবং শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন।

একযোগে এতসংখ্যক শিক্ষক প্রশাসনিক দায়িত্ব ছাড়ায় বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। যদিও শিক্ষকরা ব্যক্তিগত কারণ ও কিছু অনিবার্য পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তবে এই গণ-পদত্যাগের পেছনে সুনির্দিষ্ট কারণ কিংবা প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সিরাজগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

বিএনপিতে যোগ দিলেন আ’লীগের শতাধিক নেতাকর্মী

ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর হাত ধরে বিএনপিতে যোগদান করলেন পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। বুধবার ৭ জানুয়ারি দুপুরে উল্লাপাড়া উপজেলার বড়হর গ্রামে এম আকবর আলীর বাসভবনে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। যোগদানকারী নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব, তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের কারণে তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির আদর্শ ও নেতৃত্বে আস্থা রেখেই তারা নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন বলে জানান। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন
language Change