তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খেলাফত মজলিসের আমিরের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ ঝিনাইগাতীতে বিশিষ্ট ব্যাবসায়ীর বাসায় চুরি সর্বোচ্চ সতর্কতা দেশের বিমানবন্দর যমুনা অয়েলে ব্যাপক রদবদল, বদলী হয়েও চেম্বার দখলে রেখেছে ক্ষমতাধর মাসুদুল ইসলাম মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ড ড. ইউনূসের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা কমল টস জিতে বোলিংয়ে বাংলাদেশ পদত্যাগ করলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক লাঠি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা নতুন চমক, হোয়াটসঅ্যাপেই হবে মোবাইল রিচার্জ বাবার কাটা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী বজ্রপাতে প্রাণ গেল এক বৃদ্ধের বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা করবে প্রধানমন্ত্রী রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান মানবতাবিরোধী মামলায় সাবেক এমপি গোলাপকে গ্রেফতার মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবায়ন করি না নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার কাস্টমস কর্মকর্তাকে হত্যা, জড়িত ৫ জন গ্রেফতার ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে একই পরিবারের ৩ জন নিহত বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ যে গ্রহ হীরা দিয়ে তৈরি শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু ঢাকায় ২৪ ঘণ্টায় ৪১ মিলিমিটার বৃষ্টি: আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষক সুদীপকে কারাগারে আটকের আবেদন রায়গঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আয়কর রিটার্ন নিয়ে কঠোর হচ্ছে এনবিআর যশোরে পৌঁছালেন তারেক রহমান বিএনপি না হয়ে সাংবাদিক হোন: অর্থমন্ত্রী হাসপাতালের খাবার খেয়ে যাচাই করলেন এমপি রোনালদোর ক্যারিয়ারকে পূর্ণতা দিতে চান ব্রুনো পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে জাহাজ বাবার গ্রেফতার ইস্যুতে পূজা চেরী: আমাকে জড়াবেন না রাজউক ইমারত পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ চার বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায় সিবিএ নেতার বরখাস্ত প্রত্যাহারে যমুনা অয়েল কর্তৃপক্ষকে আওয়ামিলীগ নেতা আজম নাসিরের বড় ভাইয়ের চাপ ঢাকায় লোডশেডিংয়ের পরিকল্পনা সম্পর্কের পর বিয়ের গুঞ্জনে আনুশকা সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এই মুহূর্তে প্রধান সমস্যা কী সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ড

মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ডে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

সেনা কর্মকর্তা সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে হত্যা মামলায় পুনরায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের এসআই কফিল উদ্দিন মিরপুর মডেল থানায় দেলোয়ার হোসেন হত্যা মামলায় আসামি মাসুদকে আদালতে হাজির করেন। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তিনি।

পরে শুনানিতে রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আসামি ১/১১ এর একজন কুশীলব। তারেক রহমানকে পিটিয়ে কোমড় ভেঙে দিয়েছেন। তখন মাসুদ উদ্দিন চৌধুরী বলে উঠেন এটা মিথ্যা। ডিফেন্সের লোক হওয়ায় তারা রিমান্ডে ভাসাভাসা তথ্য দিচ্ছে। আওয়ামী সময়ের সব গুম-খুমের কারিগর তারা। ধীরে ধীরে তথ্য আশা শুরু করেছে। সুতরাং পূর্ণাঙ্গ তথ্য পেতে তাকে আবার রিমান্ডে পাঠানো হোক।

আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিল চেয়ে বলেন, আসামি মাসুদ উদ্দিন চৌধুরীর বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগছেন। এ মামলায় দু’দফায় আট দিনের রিমান্ডে নেয় হয়েছে। কি পেলেন তদন্ত কর্মকর্তা তা কিন্তু উল্লেখ করেনি।১৫ দিন তিনি চিকিৎসায় ছিল। জোর করে তাকে হাসপাতাল থেকে আনা হয়েছে। বিজ্ঞ আদালতের দয়া চাচ্ছি যেনো তার অসুস্থতা বিবেচনা করে তাকে রিমান্ডে না নেয়া হয়।

শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত। এর আগে ১১ এপ্রিল আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। পুলিশ হেফাজতে থাকাকালীন ১২ এপ্রিল তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালানো হয়। আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে। এতে আন্দোলনে অংশ নেয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২১ জুলাই সকাল ৭ টা ৪০ মিনিটে মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। উল্লেখ্য, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নোয়াখালীতে আগুনে পুড়লো ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান

নোয়াখালীতে আগুনে পুড়লো ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান

নোয়াখালী প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কারখানাসহ ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল শনিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সেবারহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সেবারহাট বাজারের একটি কারখানায় প্রথমে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পর্যায়ক্রমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এতে সেনাবাহিনী ও স্থানীয়রাও সহযোগিতা করে। ফায়ার সার্ভিস আরও জানায়, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। সেবারহাট বাজারের ব্যবসায়ীরা জানান, আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনারিজ ও থাই অ্যালুমিনিয়ামের দোকানসহ বেশকয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ৩০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

আরও পড়ুন
language Change