তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো শাহিন
পাঠক সংখ্যা
638

শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ

একসময় গর্ভপাত ও মাতৃত্বকালীন সেবা পাওয়া যেখানে ছিল দুঃস্বপ্ন, সেখানে চিকিৎসাসেবা পাওয়ার স্বপ্ন এখন নতুন করে বাস্তব রূপ নিয়েছে। আর সেই ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে মোংলা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স। এখানে চিকিৎসাসেবার মান প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে গেল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: শাহিন’র সুচিন্তিত কর্মপরিকল্পনায়। প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারে বদলে গেছে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

গ্রামীণ জনপদে উন্নত সেবার এক অনন্য দৃষ্টান্ত বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ অঞ্চলের বেশির ভাগ মানুষের চিকিৎসা সেবার একমাত্র কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির সার্বিক অবকাঠামোর সৌন্দর্য্য বৃদ্ধি, নিয়ম শৃঙ্খলার উন্নতি ও সেবার মান ব্যপক পরিবর্তন এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন এর দক্ষ ব্যবস্থাপনায় অতীতের যেকোনো সময়ের চেয়েও রোগীরা এখন আন্তরিকতাপূর্ণ সেবা পাচ্ছেন। বর্তমানে হাসাপাতালের সেবা নিয়েও এলাকার মানুষ বেশ সন্তোষ্ট। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীনের মানবিক দৃষ্টিভঙ্গি ও নিরলস পরিশ্রম, হাসপাতাল স্টাফদের জবাবদিহিতা নিশ্চিত করা, স্থানীয় মানুষের আস্থা অর্জন এবং দালালমুক্ত পরিবেশ করায় বদলে গেছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র।

স্বাস্থ্য কমপ্লেক্সের এই দৃশ্যপট একেবারে পাল্টে দিয়েছেন বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন। ডা. মো. শাহীনের নেতৃত্বে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবিশ্বাস্যভাবে বদলে গেছে। এটি এখন শুধু পরিচ্ছন্নই নয়, সেবার মান ও ব্যবস্থাপনায় খুলনা বিভাগে প্রথম এবং দেশের সেরাদের কাতারে স্থান করে নিয়েছে। ৫০ শয্যার এই হাসপাতালে জরুরি, সাধারণ ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা আগের চেয়ে অনেক উন্নত এবং রোগী বান্ধব হয়েছে। ডা. মো. শাহিন উপজেলা স্বাস্থ‍্য কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে দৃশ‍্যমান নজির স্থাপন করেছেন তিনি। সেই সুফল পাচ্ছে মোংলা উপজেলার সাধারণ মানুষ। ৫০ শয্যার এ হাসপাতালটি ইতোমধ্যেই স্থানীয় এলাকাবাসীর আস্থার ঠিকানা। স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলায় একটি মডেল স্বাস্থ্য কমপ্লেক্স তৈরিতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন ডা. মো. শাহিন।

২০২২ সালের ১লা সেপ্টেম্বর ডা. মো. শাহীন যোগদানের পর তার নেতৃত্বে দ্রুততম সময়ে বদলে যাওয়া মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- স্বাস্থ্যসেবা ও রোগী ব্যবস্থাপনায় খুলনা বিভাগে প্রথম স্থান অধিকার, সরকারি হাসপাতালে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের মতো ডায়াগনস্টিক ও বিশেষজ্ঞ সেবা ( স্বল্প খরচে উন্নত চিকিৎসা), হাসপাতালের অভ্যন্তরীণ ও বাহিরের পরিবেশ পরিচ্ছন্ন ও আরামদায়ক করা হয়েছে, চিকিৎসকদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, রোগীদের প্রয়োজনীয় ওষুধ নিয়মিত সরবরাহ (সহজলভ্য) করা হচ্ছে, অন্তঃবিভাগ, প্রতি মাসে সিজারসহ, হার্নিয়া, এপেনডিক্স অপারেশন হচ্ছে ৩০-৩৫ টা, প্রতি মাসে নরমাল ডেলিভারি হচ্ছে ৪০-৪৫ টা, সপ্তাহে ৩ দিন আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা হচ্ছে, এতে মাসে ২৫০ এরও অধিক আল্ট্রাসনোগ্রাম হচ্ছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে।

জানা যায় পঞ্চাশ (৫০) শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন চিকিৎসক ও ২৭ জন সেবিকা নিয়ে রোগীদের নিয়মিত সেবা দিচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্স এর বহির্বিভাগে। উপজেলায় দূর-দূরান্ত থেকে আসা প্রতিদিন কমবেশী প্রায় ৫/৬শ জন রোগীর সেবা নিয়ে থাকে। প্রতিদিন জরুরী বিভাগে প্রায় দুইশত থেকে তিনশত (২০০-৩০০) জন রোগী সেবা নিয়ে থাকে। এছাড়াও জরুরী প্রয়োজনের দিক বিবেচনায় ২৪ ঘন্টা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে। তাছাড়া বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সেবা দেওয়া হয়। নিরাপত্তার দিক বিবেচনা করে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। ডা. মো. শাহিন ২০২২ সালের ১লা সেপ্টেম্বর এ হাসপাতালের যোগদান করার পর চিকিৎসাসেবার মান বৃদ্ধির পাশাপাশি হাসপাতালকে দৃষ্টিনন্দন করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতায় হাসপাতালের চারপাশ হয়ে উঠে সবুজের সমারোহ।

ডা. মো. শাহিন ২০২৩ সালের জুন মাসে নিজস্ব ব্যবস্থাপনাদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি মেরামত সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু করেন। হাসপাতাল প্রতিষ্ঠার পর এই প্রথম সিজারিয়ান অপারেশন শুরু হয়। যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ব‍্যাপক প্রচার প্রচারণায় সাড়া ফেলেছে। যেখানে প্রতিমাসে প্রায় ১০ থেকে ১২ টি সিজারিয়ান অপারেশন হয়ে থাকে। সাধারণ রোগীর একমাত্র ঠিকানা এখন মোংলা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স। পাশাপাশি এখানে বিশেষায়িত ডেলিভারী কর্নার রয়েছে। প্রয়োজনীয় জনবল সংকট থাকা স্বত্বেও এখানের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সমন্বয় করে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে নানা সংকট মোকাবেলার মাধ্যমে মোংলায় স্বাস্থ্য সেবা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, আন্তঃবিভাগ এবং বহির্বিভাগের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক কার্যক্রম তদারকির মাধ্যমে মোংলায় স্বাস্থ্যখাতের ইতিহাসে এক অভূতপূর্ব অর্জন এবং এক অনন্য সুন্দর সফলতা বলে আখ্যা দিচ্ছে স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, এই হাসপাতাল আর আগের মত নাই। ডাক্তার শাহিন আসার পর থেকে বদলেছে সব চিত্র। আমরা চিকিৎসাও পাচ্ছি আগের থেকে বেশি আন্তরিকতার সাথে।

মো. জুয়েল নামে একজন স্থানীয় বাসিন্দা জানান, এই স্বাস্থ্য কমপ্লেক্সের দৃশ্যপট একেবারে পাল্টে দিয়েছেন বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিন। তিনি এখানে যোগদানের পর থেকে হাসপাতালে রোগীদের খাবার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ঘফুল-ফলাদির বাগান ও অফিস স্টাফ ও রোগী এবং স্বজনদের অবসর সময় কাটানোর দর্শনীয় স্থান সৃজনের মাধ্যমে পরিবেশের উন্নয়নসহ নানামুখী সৃজনশীল কার্যক্রম পরিচালনা করছেন। তাছাড়া রাত অবধি এই কর্মকর্তাকে হাসপাতালে কর্মব্যস্ত সময় পার করতেও দেখা গেছে।হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা বলছেন, শাহিন স্যার খুব ভালো মনের ও রুচিশীল একজন মানুষ। তিনি আমাদের সকলকে সাথে নিয়ে নিরলস পরিশ্রম করছেন হাসপাতালের উন্নয়নের জন্য। এখানের স্বাস্থ্যকর্মীরা তাঁদের কর্মকর্তার সৃজনশীল ভাবনা এবং উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

লেখক আফরোজা হীরা বলেন, ডা. শাহিনের সার্বিক প্রচেষ্টায় হাসপাতালের চিকিৎসাসেবার মান বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিনামূল্যে পর্যাপ্ত ওষুধ সরবরাহের কারণে সরকারি এ হাসপাতাল সম্পর্কে মানুষের আস্থা বেড়েছে। এখানে চিকিৎসা নিতে এসে এখন আর কেউ ফিরে যায় না। মেডিকেল অফিসাররা অতি যত্নসহকারে রোগীদের কথা শোনেন এবং চিকিৎসাপত্র দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের সর্বোচ্চ সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত। আগের থেকে ডাক্তারের সংখ্যা বেশি থাকা এবং চিকিৎসার মান উন্নত হওয়ায় রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের প্রয়োজনে যেকোনো সময় ডাক্তাররা সেবা দিতে প্রস্তুত। এ হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে এলাকাবাসীরও সহযোগিতার প্রয়োজন আছে। তিনি আরো বলেন, আমি এ হাসপাতালে যোগদানের পর থেকেই ঢেলে সাজানোর পরিকল্পনা করি। প্রথমে সুন্দর ও পরিচ্ছন্ন কর্মপরিবেশ তৈরি, অচল ও অর্ধসচল যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিত করা ও মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে আধুনিক সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করি।

সকল চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা, উপজেলা প্রশাসন, স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতায় এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। আমরা আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৩ মে ৩১ শয্যার এ হাসপাতালটি চালু হয়। এরপর ২০০৭ সালে ৫০ শয্যায় উন্নীত হয় সরকারি এ হাসপাতাল। হাসপাতাল চালুর পর ২০২৩ সালের ১লা জুন বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনের তত্ত্বাবধানে অপারেশন থিয়েটারটি চালু হয়। এরপর থেকে প্রতি সপ্তাহের সোমবার নিয়মিত বিভিন্ন ধরনের অপারেশন সেবা চালু রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নৌ-পরিবহন অধিদপ্তরে সিডিসি সনদ বাণিজ্য

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ শিপিং করপোরেশন, চট্টগ্রামে স্বজনপ্রীতি, নাবিকদের হয়রানি, নাবিক সিলেকশনে অনিয়ম, নানাবিধ অনিয়ম ও বৈষম্য সৃষ্টির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। দুদক অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগকারীদের সাথে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। অতঃপর অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক পর্যালোচনায় বেশ কিছু অভিযোগের সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানকালে অভিযোগের বিষয়ে যাবতীয় রেকর্ডপত্রাদি সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট টিম, যা পর্যালোচনানেমশ টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। উঠেমঠখ্য, দৈনিক কালবেলায় গত ৬ ফেব্রুয়ারি ‘বিদেশি জাহাজের নাবিক হয়ে ইউরোপ-আমেরিকায়

আরও পড়ুন
language Change