শেখ তাইজুল ইসলাম. মোংলাঃ
বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিঠুন সরদারের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চিলা ইউনিয়নের রাজপথ। এই হামলার বিচার দাবিতে মোংলা উপজেলাসহ ছয়টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা আজ ২৮ সে এপ্রিল বিকালে চিলা বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এসময় নেতা-কর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম পলাশ। তিনি তার বক্তব্যে বলেন,গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় নেতাদের দমানোর জন্যই পরিকল্পিতভাবে মিঠুন সরদারের ওপর এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আরো বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফকির মোঃ জুয়েল রানা বলেন,চিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নিবেদিত প্রাণ মিঠুন সরদারের উপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক দল কে থামানো যাবে না।
নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ, প্রশাসনকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোল্লা মোস্তাফিজুর রহমান। এসময় মোংলা উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতা-কর্মী ও বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে মোংলা উপজেলাজুড়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত