তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা ১৪ বছর পর জমির মালিকানা ফিরিয়ে দিল প্রশাসন শেরপুরে ভূসির বস্তায় ১০৮ বোতল বিদেশি মদ সহ তিনজনকে আটক পাচারকালে আটক ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে স্থানান্তর ময়নাতদন্তে উঠে এলো গাজীপুরে ৫ হত্যার ভয়াবহ চিত্র গণপূর্তে তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত নদী পারাপারে ভোগান্তি কমাতে জরুরী বৈঠক অনুষ্ঠিত শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার গর্ভের শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট খামারিদের সুরক্ষা জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ ৩৬ টি কোম্পানীর প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নাটোরের পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক নলডাঙ্গার খান রাইস প্রসেসিং প্ল্যান্টের খাঁটি চাল উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে‎‎ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে! কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ সাফল্য জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত রাজারবাগে পুনাক মেলা উদ্বোধন: কেএমপি স্টলে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন আম কুড়ানোর তুচ্ছ ঘটনায় পাথরঘাটায় শিশুকে মারধরের অভিযোগ ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে একজন কারাদণ্ড সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত ৪

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড়

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড়
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আনোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও শিষ্টাচারবহির্ভূত আচরণের অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ২৬ এপ্রিল ২০২৬ (রবিবার) দাখিলকৃত ওই অভিযোগপত্রে বলা হয়, তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে যোগদানের পর থেকে বিভিন্ন সরকারি ক্রয় কার্যক্রমে নীতিমালা উপেক্ষা করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে আসবাবপত্র, কম্পিউটার, প্রশিক্ষণ সামগ্রী ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে বাজারমূল্যের তুলনায় অনেক বেশি দামে কেনাকাটা দেখানো হয় এবং নির্ধারিত কোটেশন ও পিপিআর নিয়ম ভঙ্গ করা হয়। অভিযোগ অনুযায়ী, বাজারে যেখানে কম্পিউটার টেবিলের দাম প্রায় ২,৫০০ থেকে ২,৮০০ টাকা এবং চেয়ারের দাম ৪,০০০ থেকে ৪,৫০০ টাকা, সেখানে যথাক্রমে ৬,৫০০ টাকা ও ৮,৫০০ টাকা দরে ক্রয় দেখিয়ে প্রতি সেটে প্রায় ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আত্মসাৎ করা হয়েছে। একইভাবে কম্পিউটার কেনাকাটায় কোটেশনে উল্লেখিত উচ্চমানের কনফিগারেশনের পরিবর্তে নিম্নমানের পণ্য সরবরাহ নেওয়ার অভিযোগও আনা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়, মালামাল ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত কোটেশন দাখিলকারী প্রতিষ্ঠানগুলো থেকে সরাসরি সরবরাহ না নিয়ে কিছু ক্ষেত্রে তার ঘনিষ্ঠ বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ সম্পন্ন করা হয়েছে। এমনকি রাজবাড়ীসহ কিছু এলাকার পরিচিত প্রতিষ্ঠানের মাধ্যমে কোটেশন দেখিয়ে বাস্তবে অন্য উৎস থেকে মালামাল সংগ্রহ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া ২০২৫ সালের ১১ নভেম্বরের একটি স্মারক অনুযায়ী ১৬ তলা একটি আবাসিক ভবনের অগ্নি প্রতিরোধ ও নির্বাপন সংক্রান্ত ছাড়পত্র পরিদর্শন কমিটি গঠনের সময় নিয়ম ভেঙে সদস্য সচিবকে বাদ দিয়ে নিজের পছন্দমতো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে কার্যক্রম সম্পন্ন করার অভিযোগ আনা হয়েছে। এতে প্রশাসনিক নিয়ম অমান্য করে অবৈধ সুবিধা গ্রহণ করা হয়েছে বলে অভিযোগপত্রে দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অফিসের জন্য বরাদ্দকৃত উন্নতমানের মসুর ডাল সরবরাহের ক্ষেত্রে অনুমোদিত নমুনা অনুযায়ী পণ্য সরবরাহ না হলেও তা গ্রহণে চাপ প্রয়োগ করা হয়। গ্রহণ কমিটির সদস্য সচিব নিম্নমানের ডাল গ্রহণে অস্বীকৃতি জানালেও তাকে চাপ দিয়ে স্বাক্ষর করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অন্যদিকে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তার মেয়ের বিয়েতে চট্টগ্রামের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এসএসও আগ্রাবাদ থেকে ১০ হাজার টাকা, চারজন ডিএডি থেকে ৪০ হাজার টাকা, একজন ফোরম্যান থেকে ২০ হাজার টাকা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা সংগ্রহ করা হয়। এছাড়া প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২ ভরি সোনার গহনা উপহার হিসেবে প্রদান করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

সরকারি গাড়ি ব্যবহারের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, মার্চ ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত মোট ৮৭৮ কিলোমিটার সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় এবং প্রায় ১৯৫ লিটার অকটেন জ্বালানি, যার আনুমানিক মূল্য ২৫ হাজার ৩৫৪ টাকা, অপচয় করা হয়। এছাড়া ২০২৫ সালের ২ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩৬ ঘণ্টা সরকারি গাড়ি অননুমোদিতভাবে ব্যবহার করার অভিযোগও রয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, ২০২১ সালে ওয়ারহাউস ইন্সপেক্টর মাহবুবের সহযোগিতায় প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকায় একটি মাইক্রোবাস ক্রয়, পাশাপাশি সাভার ও ডেমরা এলাকায় জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করা হয়েছে, যার অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে উপ-পরিচালক পদ দীর্ঘদিন শূন্য থাকার বিষয়টি অভিযোগপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। মার্চ ২০২৫ থেকে ওই গুরুত্বপূর্ণ পদটি শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে একটি শূন্যতা তৈরি হয়, যা পরবর্তীতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে অস্পষ্টতা ও একক নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করে।

অভিযোগ অনুযায়ী, এই পদ শূন্য থাকায় সহকারী পরিচালক জনাব আনোয়ার হোসেনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দপ্তরের আয়ন-ব্যয়নসহ বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। তবে অভিযোগকারীর দাবি, তিনি নিজেকে “ভারপ্রাপ্ত উপ-পরিচালক” হিসেবে উপস্থাপন করে অফিসের গুরুত্বপূর্ণ দাপ্তরিক চেয়ারে বসা, সিল ও নামফলক ব্যবহারের মতো প্রশাসনিক সুবিধা গ্রহণ করেন, যদিও এ বিষয়ে আলাদা কোনো আনুষ্ঠানিক আদেশ ছিল না বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, শারীরিক নির্যাতন, গালিগালাজ এবং ক্ষমতার অপব্যবহার করে হয়রানিমূলক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার অভিযোগও আনা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, এসব কর্মকাণ্ড সরকারি কর্মচারী আচরণ বিধিমালা এবং সরকারি ক্রয় নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযোগকারী মোহাম্মদ ইমরান হোসেন অভিযোগপত্রে অভিযুক্ত কর্মকর্তাকে চট্টগ্রাম থেকে অন্যত্র বদলি এবং উল্লিখিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

তবে এসব বিষয় জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, এগুলোর কোনো ভিত্তি নেই আপনার মাঠ পর্যায়ে এসে দেখেন, কোথাকার কোন ইমরান অভিযোগ করেছে আমি তাকে চিনিনা, আমার কাজকে বাধাগ্রস্ত করতে এসব করছে হয়তো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্বাস্থ্য অধিদফতরের দুর্নীতির দায়ে পরিচালক (প্রশাসন) বদলি, এলো বড় দুর্নীতিবাজ

নিজস্ব প্রতিবেদক॥ স্বাস্থ্য অধিদফতরের অধীন ৮৮৯ জন মেডিকেল টেকনোলোজিস্ট ও ১৮০০ মেডিকেল টেকনিশয়ান নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও লিখিত পরীক্ষার খাতা পরিবর্তনের মতো দুর্নীতি-জালিয়াতিতে জড়িত থাকার দায়ে অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামকে অন্যত্র বদলি করা হয়েছে। তবে তার পরিবর্তে নতুন যাকে পরিচালক (প্রশাসন) করা হয়েছে ডা. মো. শামিউল ইসলাম (ডা. সাদী), ইনি আরো বড় দুর্নীতিবাজ বলে পরিচিত স্বাস্থ্য সেক্টর ছাড়াও বিভিন্ন মহলে। উল্লেখ্য, দুর্নীতির দায়ে মেডিকেল টেকনোলোজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগ পরীক্ষা বাতিল করা হয় গত ২০ সেপ্টেম্বর বিকেলে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি রিপোর্ট প্রদানের পর নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলেও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়া হচ্ছিলো না। এ নিয়ে টিআইবিসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হচ্ছিলো। দুর্নীতি প্রমাণ হওয়ায় স্বাস্থ্যের টেকনোলোজিস্ট

আরও পড়ুন
language Change