তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
‎পুষ্পধারা হাউজিংয়ের মনিরুজ্জামানের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাই কোর্টে চ্যালেঞ্জ মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পণ্য দেখলেন প্রধানমন্ত্রী বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালকের নেতুত্বে লুটপাট ও দূর্নীতির মহাযজ্ঞ মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন কেরানীগঞ্জে গ্যাস সিন্ডিকেটের রফিক-শাহআলম চক্রের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা প্রতারণার মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি বিশ্ব রক্তদাতা দিবসে সিরাজগঞ্জে রক্তদান ও গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশ, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা ৮৯ মিনিটের গোলে নেদারল্যান্ডসের স্বপ্ন ভাঙল করলো জাপান ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা নতুন নিয়োগে নতুন অভিযোগ, ফায়ার সার্ভিসে কি সক্রিয় সেই পুরনো চক্র? দুদক-মন্ত্রণালয়ে অভিযোগের মুখে ময়মনসিংহ জেলা প্রশাসনের ৫ কর্মকর্তা সাতক্ষীরা তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিতর্কিত ব্যক্তির নাম, প্রধান শিক্ষকের বিরুদ্... সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী কাস্টমস কর্মকর্তা আলতাফের অ’বৈধ সম্পদের পাহাড় সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক ঝালকাঠিতে বসত বাড়িতে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার এমপি আমির হামজা আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে যাচ্ছেন শিক্ষা উন্নয়নে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর মহতী উদ্যোগ, মাদ্রাসায় দুই লক্ষ টাকার চেক প্রদান আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেসব্রিফিং নজরুল বর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুলে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি মোংলার জনগণের অভিযোগ নিরসনে সালিশী টিমের নিরলস পরিশ্রম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ প্রবাসীদের নিয়ে সরকারের নতুন উদ্যোগ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ সম্মিলিত সাংবাদিক পরিষদের শপথ গ্রহণ রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধর্ষণ মামলায় শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেফতার ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ক্যানসারের ওষুধের দাম কেশবপুরে আওয়ামীলীগের ৬ নেতাকর্মী আটক ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ: মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্বোধন

নতুন নিয়োগে নতুন অভিযোগ, ফায়ার সার্ভিসে কি সক্রিয় সেই পুরনো চক্র?

নতুন নিয়োগে নতুন অভিযোগ, ফায়ার সার্ভিসে কি সক্রিয় সেই পুরনো চক্র
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জায়েদ কামাল দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম নিয়োগ কার্যক্রমই প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। সে সময় চাকরিপ্রার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ধরেন। বিষয়টি দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম এবং টেলিভিশন চ্যানেলে ব্যাপক প্রচার পায়।

কিন্তু অভিযোগকারীদের দাবি, সেই বিতর্কের সুষ্ঠু তদন্ত বা অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগেই বর্তমানে নতুন আরেকটি নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে মাঠ পর্যায়ের কার্যক্রমও শুরু হয়েছে। আর এই নিয়োগকে ঘিরেও আবারও নিয়োগ বাণিজ্য, বদলি সিন্ডিকেট, বহিরাগত ব্যক্তির হস্তক্ষেপ এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে। সংশ্লিষ্টদের প্রশ্ন, অতীতের অভিযোগ থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে একই চক্র কি আবারও সক্রিয় হয়ে উঠেছে? নিয়োগ ও বদলি নিয়ন্ত্রণে ‘অদৃশ্য সিন্ডিকেট’?ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা ও কর্মচারীর অভিযোগ, বর্তমান নিয়োগ কার্যক্রমকে প্রভাবিত করতে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটের অন্যতম সদস্য হিসেবে আলোচনায় এসেছে পার্ক-ই-র্যাবিট নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের মালিক নাফিসের নাম। সরকারি কর্মকর্তা না হয়েও তিনি কীভাবে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, ডিজির ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে ব্যবহার করে নিয়োগ ও বদলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করা হচ্ছে।

অভিযোগে নাম এসেছে ডিজির ব্যক্তিগত স্টাফ শামস আরমান, বদলি শাখার দায়িত্বপ্রাপ্ত ইমরান এবং পরিচালক (প্রশাসন) দপ্তরের পিএস সফিকের। প্রশাসনের অভ্যন্তরে তাদের নিয়ে নানা আলোচনা রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। পুরনো বিতর্কের মাঝেই নতুন নিয়োগ চাকরিপ্রার্থীদের একটি অংশের অভিযোগ, পূর্বের নিয়োগ প্রক্রিয়ায় ওঠা প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের স্বচ্ছ তদন্তের ফলাফল এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এর মধ্যেই নতুন নিয়োগ কার্যক্রম শুরু হওয়ায় অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, অতীতের অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে বর্তমান নিয়োগ প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে। ই-ফায়ার লাইসেন্স ও সফটওয়্যার চুক্তি নিয়ে প্রশ্ন অভিযোগ রয়েছে, ই-ফায়ার লাইসেন্স ব্যবস্থাপনার জন্য সফটওয়্যার উন্নয়নের কাজ কোনো প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের হাতে দেওয়া হয়েছে। এছাড়া লাইসেন্স আবেদন ফি আদায়ের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, প্রতিটি আবেদন থেকে ২৯১ টাকা করে আদায় করা হলেও সেই অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রচলিত বিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। লাইসেন্স ফি বৃদ্ধি ও ব্যবসায়ীদের অসন্তোষ ব্যবসায়ী মহলের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে লাইসেন্স ফি বৃদ্ধির কারণে তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিদ্যমান বিধিমালা ও নতুন পরিপত্রের মধ্যে অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

প্রযুক্তি প্রকল্পে একক আধিপত্যের অভিযোগ অনুসন্ধানে উঠে এসেছে, সফটওয়্যার উন্নয়ন, ড্রোন ক্রয় এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্পে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব বৃদ্ধি পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও প্রতিযোগিতার বিষয়টি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। জমি অধিগ্রহণ ও প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পূর্বাচলসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন ফায়ার স্টেশন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ এবং প্রকল্প বাস্তবায়ন নিয়েও অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কিছু ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হওয়ার আগেই প্রকল্প গ্রহণ ও বিল নিষ্পত্তির ঘটনা ঘটেছে। খাত সংশ্লিষ্টদের তদন্তের দাবি সুশাসন ও দুর্নীতিবিরোধী সংশ্লিষ্টদের মতে, অতীতের প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ থেকে শুরু করে বর্তমান নিয়োগ কার্যক্রমকে ঘিরে ওঠা নতুন অভিযোগগুলো স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি।
তাদের মতে, নিয়োগ, বদলি, সফটওয়্যার ক্রয়, লাইসেন্স ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত অভিযোগগুলোর স্বচ্ছ তদন্তই কেবল জনমনে তৈরি হওয়া প্রশ্নের জবাব দিতে পারে। অভিযোগগুলোর বিষয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাবি সাদা দলের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানালো জবি সাদা দল

উম্মে রাহনুমা ,জবি প্রতিনিধি   ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দলের নবনির্বাচিত নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাদা দল। রবিবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে জবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইস উদ্দিন ঢাবি সাদা দলের নতুন কমিটির সাফল্য কামনা করেছেন। ঢাবি সাদা দলের নতুন নেতৃত্বে আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার। জবি সাদা দল তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে, ড. মোর্শেদ হাসান খান এর আগেও অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাদা দলের নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে জবি সাদা দল মনে করে, এই

আরও পড়ুন
language Change