তারিখ লোড হচ্ছে...

কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন

মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট

মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
লাইসেন্সের মেয়াদ শেষ। নবায়নের আবেদন না মঞ্জুর করেছে মন্ত্রণালয়। নির্দেশ দেওয়া হয়েছে কার্যক্রম বন্ধ রাখার। তারপরও ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা চালিয়ে যাচ্ছে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড। দৃশ্যত নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সম্মতিতেই কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। তবে দেড় বছরেরও বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসা চালানোয় রেভিনিউ শেয়ার বাবদ মেট্রোনেটের কাছ থেকে বিটিআরসির পাওনা আদায় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০০৯ সালের অক্টোবরে ন্যাশনওয়াইড আইএসপি হিসেবে নিবন্ধিত হয় মেট্রোনেট। ন্যাশনওয়াইড আইএসপি মানে পুরো দেশে ইন্টারনেট সংযোগ দেওয়ার অনুমতি। সর্বশেষ লাইসেন্সের মেয়াদ ছিল ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত। মেয়াদ পেরোনোর তিন মাস পর ওই বছরের ডিসেম্বরে নবায়নের আবেদন করে প্রতিষ্ঠানটি।
আবেদন মূল্যায়ন শেষে ১১ মাস পর ২০২৫ সালের নভেম্বরে পূর্বানুমোদনের জন্য সেটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি। তবে ওই আবেদন নামঞ্জুর করে মন্ত্রণালয়। গত ৬ জানুয়ারি এক চিঠির মাধ্যমে বিটিআরসিকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। সে অনুযায়ী, বিটিআরসিও এ বিষয়ে মেট্রোনেটকে অবহিত করে।

বিটিআরসির অবস্থান পরিবর্তন:
লাইসেন্স নবায়নের আবেদন নামঞ্জুরের পরও কার্যক্রম অব্যাহত রাখে মেট্রোনেট। বিষয়টি নজরে এলে মন্ত্রণালয়ের পরামর্শে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে মেট্রোনেটকে চিঠি দেয় বিটিআরসি। কমিশনের লাইসেন্সিং শাখা থেকে গত মার্চে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর সেই চিঠি পাঠানো হয়। তবে কার্যক্রম না গুটিয়ে উল্টো লাইসেন্স নবায়নের আবেদন পুনর্বিবেচনার জন্য কমিশনে চিঠি দেয় মেট্রোনেট। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ইন্টারনেট সেবা দেওয়ার যুক্তি তুলে ধরে প্রতিষ্ঠানটি।

লাইসেন্স পাচ্ছে না সরকারি পেমেন্ট গেটওয়ে ‘একপে’:

এই পরিস্থিতিতে আগের অবস্থান থেকে সরে আসে বিটিআরসি। মেট্রোনেটের পুনর্বিবেচনার আবেদন ফের মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় সংস্থাটি। অভিযোগ রয়েছে, মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ‘গ্রাহক সেবা অব্যাহত রাখার’ নামে মেট্রোনেটকে কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে বিটিআরসি।

রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন:
টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানের আয়ের একটি অংশ রেভিনিউ শেয়ার হিসেবে পায় বিটিআরসি। মেট্রোনেটের আয়ের ভাগও বিটিআরসির পাওয়ার কথা। কিন্তু লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় দেড় বছর ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের কাছ থেকে বিটিআরসি এই সময়ের রেভিনিউ শেয়ার আদায় করেছে কিনা, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এটি যদি বকেয়া থাকে এবং লাইসেন্স নবায়নের আবেদন চূড়ান্তভাবে খারিজ হয়ে যায় তাহলে এই দেড় বছরের পাওনা আদায় অনিশ্চিত হয়ে পড়বে।

ইতোমধ্যেই মালিকানাসংক্রান্ত দ্বন্দ্ব এবং গ্রাহক হারিয়ে ব্যবসার বড় অংশ খুইয়েছে প্রতিষ্ঠানটি। নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রোনেট সংশ্লিষ্ট একটি সূত্র এশিয়া পোস্টকে জানায়, ২০২৩ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির মাসিক রাজস্ব ছিল আট কোটি টাকার বেশি। এখন সেটি ৪০ লাখেরও কম।

যা বলছেন সংশ্লিষ্টরা:
সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বলছে, বিটিআরসি থেকে পুনর্বিবেচনার চিঠি এলে নথিপত্র দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। বিভাগের অতিরিক্ত সচিব (টেলিকম) জহিরুল ইসলাম বলেন, ‘লাইসেন্স নবায়নের আবেদন নামঞ্জুরের পর প্রত্যাশিত হচ্ছে যে, কোনো প্রতিষ্ঠান আর কার্যক্রম পরিচালনা করবে না। তারপরও কী বিবেচনায় বিটিআরসি এমন অনুমতি দিয়েছে, সে বিষয়ে তারা ভালো বলতে পারবে। মূল নিয়ন্ত্রক সংস্থা তারাই। পুনর্বিবেচনার চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হলে যাবতীয় নথি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীকে একাধিকবার ফোন করা হলেও সাড়া মেলেনি। সংস্থাটির মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়েও লিখিত প্রশ্ন পাঠানোসহ কয়েক দফা যোগাযোগ করা হয়েছে। তাতেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মেট্রোনেটের চেয়ারম্যান মুনওয়ার মঈনের সঙ্গেও কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। যোগাযোগের কারণ জানিয়ে খুদেবার্তা ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনিও সাড়া দেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে জাহাজ

চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে জাহাজ

ডেস্ক রিপোর্টঃ ৩৪ হাজার টন জেট ফুয়েল বিমানের জ্বালানি নিয়ে চীনের পতাকাবাহী ট্যাংকার শিং তং ৭৯৯ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শনিবার বিকেলে জাহাজটি বহির্নোঙরে পৌঁছায়। ১৮২ দশমিক ৫ মিটার দীর্ঘ জাহাজটির ড্রাফট বেশি হওয়ায় সরাসরি জেটিতে ভিড়তে পারেনি। ফলে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে কিছু জ্বালানি খালাস করা হচ্ছে। এতে জাহাজের ড্রাফট কমে এলে পরে সেটিকে বন্দরের জেটিতে আনা হবে। এর আগে, গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে এমটি গ্রেট প্রিন্সেস নামের একটি ট্যাংকার বন্দরে পৌঁছেছিল। এদিকে জ্বালানি তেল আমদানির ধারাবাহিকতায় শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী

আরও পড়ুন
language Change