তারিখ লোড হচ্ছে...

মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার

দেবহাটায় গরুর ডাক্তারের চিকিৎসায় গৃহবধুর মৃত্যু

দেবহাটায় গরুর ডাক্তারের চিকিৎসায় গৃহবধুর মৃত্যু
পাঠক সংখ্যা
638

এম ইদ্রিস আলী সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা বাজারে গবাদিপশু চিকিৎসকের ভুল ইনজেকশনে ২ সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর পর ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফন এবং থানা পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাজশে ২ লাখ ২০ হাজার টাকায় ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে পুরো কুলিয়া ইউনিয়ন জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার (১ মে) রাত ৮টার দিকে দাঁতের তীব্র ব্যথা নিয়ে কুলিয়া পুষ্পকাটী গ্রামের ২ সন্তানের জননী এবাদুল ইসলামের স্ত্রী পারুল খাতুন (৪০) বহেরা বাজারে অবস্থিত কথিত চিকিৎসক মোঃ আবু সাঈদের চেম্বারে যান। অভিযুক্ত আবু সাঈদ বহেরা উত্তর পাড়ার কালা গফফারের ছেলে এবং পেশায় একজন গবাদিপশু চিকিৎসক। মানুষের দাঁতের ব্যথার চিকিৎসার কোনো আইনগত এখতিয়ার না থাকলেও তিনি পারুল খাতুনের চিকিৎসা করেন এবং দাঁতের ব্যাথার কারণে তাকে শরীরে পরপর ২টি ইনজেকশন প্রয়োগ করেন এবং বাড়ি পাঠিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারিক সূত্রে জানা যায়, পারুল খাতুন বাড়ি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে রাত ৯টার দিকে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন পারুল খাতুন। মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতেই বহেরা বাজারে আবু সাঈদের চেম্বার ঘেরাও করে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত গবাদিপশু চিকিৎসক সুকৌশলে পালিয়ে যান।

সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, এমন একটি অস্বাভাবিক মৃত্যুর পরও কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই ২ মে শনিবার সকাল ৯টায় তড়িঘড়ি করে পারুল খাতুনের লাশ দাফন করা হয়। স্থানীয়দের প্রশ্ন, কার স্বার্থে, কিসের ভয়ে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনে এত তোড়জোড় করা হল? নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে, ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত আবু সাঈদ স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আবদুল আলিমের শরণাপন্ন হন। এরপর নিহতের অসহায় স্বামী ইবাদুল ইসলামকে থানায় ডেকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি মিমাংসার জন্য চাপ দেওয়া হয়। শেষ পর্যন্ত ২ লাখ ২০ হাজার টাকায় রফা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরো বলেন, এই টাকার মধ্যে নিহতের স্বামী এবাদুল ইসলাম পেয়েছেন ১ লাখ টাকা, দেবহাটা থানার ওসি আবদুল আলিম নিয়েছেন ৫০ হাজার টাকা এবং মধ্যস্থতাকারী স্থানীয় বিএনপি নেতারা ভাগ করে নিয়েছেন ৭০ হাজার টাকা। এই ঘটনায় কুলিয়া, বহেরাসহ পুরো দেবহাটা উপজেলায় চরম ক্ষোভ ও আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

স্থানীয়রা জানায়, একজন গবাদিপশু চিকিৎসক কীভাবে মানুষের শরীরে ইনজেকশন পুশ করার সাহস পেল? পুলিশ প্রশাসন কেন অপমৃত্যুর মামলা না নিয়ে কোন স্বার্থে লাশ দাফনের অনুমতি দিল?ময়না তদন্ত রিপোর্ট ছাড়া কীভাবে নিশ্চিত হওয়া যাবে এটি ভুল চিকিৎসায় মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? মাত্র ২ লাখ ২০ হাজার টাকায় একজন মায়ের জীবনের দাম নির্ধারণ করে দেওয়া হলো?

তবে এলাকাবাসী অবিলম্বে ভুয়া চিকিৎসক মোঃ আবু সাঈদকে গ্রেফতার, লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্ত এবং ঘটনা ধামাচাপায় জড়িত ওসি আবদুল আলিমসহ সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে অভিযুক্ত আবু সাঈদ ঘটনার পর থেকে পলাতক থাকলেও তার ফোন নম্বরে রিং করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আলিম বলেন, শুনেছি ওই মহিলা প্রাথমিক অবস্থায় গবাদিপশু চিকিৎসক আবু সাঈদের নিকট চিকিৎসা নিয়েছিলেন।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তিকে পুঁজি করে ৫০ হাজার টাকা উৎকোচ গ্রহণের বিষয়টি প্রশ্ন করা মাত্রই তড়িঘড়ি করে আলাপ কলটির সংযোগ বিচ্ছিন্ন করেন। সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেন, মৃত্যুর বিষয় টা আমার জানা নেই। আমি এখনই খোঁজ নিচ্ছি। তাছাড়া তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডিপিডিসির প্রকৌশলী স্বৈরাচার হেলালের ঘুষ-সিন্ডিকেটের

ডিপিডিসির প্রকৌশলী স্বৈরাচার হেলালের ঘুষ-সিন্ডিকেটের

নিজস্ব প্রতিবেদক ॥ বিদ্যুৎ সংযোগের আশায় সাধারণ মানুষ দিনশেষে এসে দাঁড়ায় ঘুষের কাছে। নিয়ম ভেঙে, প্রভাব খাটিয়ে, সিন্ডিকেট গড়ে ডিপিডিসি হয়ে উঠেছে দুর্নীতির আখড়া। ডিপিডিসি মাতুয়াইল নির্বাহী প্রকৌশলী মো. হেলাল উদ্দিনের কথায় চলে মাতুয়াইল ডিভিশনের প্রকৌশলীরা। তার ছত্র-ছায়ায় গড়ে ওঠা উপ-সহকারী প্রকৌশলী আবুল বাশার তালুকদার, সাবেক কমপ্লেইন সুপারভাইজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, লাইনম্যান ফিরোজ শেখের শক্তিশালী এক সিন্ডিকেট। যার নাম ডিপিডিসির ভেতরে এখন স্বৈরাচারের দোসর প্রকৌশলীর ঘুষ বাণিজ্যে। এই দুই প্রকৌশলীর ইশারায় বিদ্যুৎ সংযোগ, ট্রান্সফরমার ব্যবসা, এমনকি ঘুষ বাণিজ্য পর্যন্ত নিয়ন্ত্রিত হয়। অভিযোগ আছে, একেকটি সংযোগ পেতে গ্রাহককে গুনতে হয় লাখ লাখ টাকা। মিটার টেম্পারিং থেকে শুরু করে সরকারি রাজস্ব ফাঁকি সবখানে চলছে এই চক্রের দৌরাত্ম্য। অথচ গ্রাহক অভিযোগ তুললেও নিশ্চুপ ডিপিডিসির বড় কর্তারা। ফলে দুর্নীতি হয়ে উঠেছে ওপেন সিক্রেট। এ

আরও পড়ুন
language Change