তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ

ঈদ উপলক্ষে মার্কেট ও শপিং মল খোলা রাখার সময় বাড়ানোর দাবি

ঈদ উপলক্ষে মার্কেট ও শপিং মল খোলা রাখার সময় বাড়ানোর দাবি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জেরে দেশে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার। তবে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে আগামী ১০ মে থেকে মার্কেট ও শপিং মলগুলো রাত ১১টা পর্যন্ত খোলা রাখার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।  

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে সমিতির পক্ষ থেকে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো: হেলাল উদ্দিন ও মহাসচিব মো: জহিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এ চিঠিতে মন্ত্রীকে উদ্দেশ করে বলা হয়, গত ৪ এপ্রিল বিদ্যুৎ অধিদপ্তরে আপনার সভাপতিত্বে বৈশ্বিক পরিস্থিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে করণীয় সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সভায় আপনি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত প্রদান করেন। কিন্তু, বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে রাত ৮ টা পর্যন্ত দোকান খোলা রাখার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

অতঃপর ৫ এপ্রিল পুনরায় আপনার আহ্বানে আপনার সঙ্গে আপনার দপ্তরে সমিতির কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছিলেন, সে অনুযায়ী আমরা সন্ধ্যা ৭টার মধ্যে সারা দেশের মার্কেট ও বিপনী বিতানগুলো বন্ধ করে আসছি। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের সংকটকালীন সময়ে আমরাই জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু, অন্য কোন সেক্টরে তা দেখা যাচ্ছে না। বর্তমানে ব্যবসার অবস্থা খুবই খারাপ। বেচাকেনা নাই বললেই চলে। ব্যবসায়ীদের পিট দেয়ালে ঠেকে গেছে। তাদের মধ্যে অসন্তুষ্টি বৃদ্ধি পাচ্ছে। মাননীয় মন্ত্রী, আপনি আশ্বস্ত করেছিলেন ঈদুল আজহার পূর্বে দোকান খোলা রাখার সময় বৃদ্ধি করা হবে।

সেইসঙ্গে আশ্বস্ত করেছিলেন কোন জেলায় যাতে অপরিকল্পিত বাণিজ্য মেলা না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু, বরিশালসহ বিভিন্ন জেলায় অপরিকল্পিত বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে আমাদেরকে অবহিত করা হচ্ছে। একশ্রেণির ফড়িয়া ব্যবসায়ীরা বিভিন্ন নামে মেলার আয়োজন করে নিম্নমানের পণ্য সামগ্রী বিক্রি করছে। এতে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। বাণিজ্য মেলার কারণে তাদের ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে। উল্লেখ্য, ঈদুল আজহায় বেচাকেনা একটু ভাল হয়। তাই দোকান পাট খোলা রাখার সময় বৃদ্ধি করা হলে ব্যবসায়ীরা অত্যন্ত উপকৃত হবেন। ইতিমধ্যে জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রনে এসেছে। সুতরাং ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের সমস্যার কথা বিবেচনা করে আগামী ১০ মে হতে রাত ১১টা পর্যন্ত মার্কেট ও বিপনী বিতানগুলো খোলা রাখার ঘোষণা প্রদানের জন্য আপনার সদয় নির্দেশনা কামনা করছি।চিঠিতে ঈদুল আযহার পর ৭ দিন মার্কেট ও বিপনী বিতানগুলো বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতার আকস্মিক মৃত্যু

কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতার আকস্মিক মৃত্যু

বিনোদন ডেস্কঃ ব্রাজিলিয়ান তারকা কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা রদ্রিগেস দা সিলভা আর নেই। গত ২১ ফেব্রুয়ারি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। মৃত্যুর মাত্র দু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি সানগ্লাসসহ ছবি পোস্ট করেছিলেন মারিয়া রিতা। হঠাৎ তার মৃত্যুর খবরে অনুরাগী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মার্কিন ম্যাগাজিন পিপল এর প্রতিবেদনে জানানো হয়, টিকটকে মারিয়া রিতার ফলোয়ার ছিল ৬৫ হাজারের বেশি এবং ইনস্টাগ্রামে ১১ হাজারেরও বেশি। তিনি মূলত মেকআপ পণ্যের রিভিউ টিউটোরিয়ালসহ ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক কনটেন্ট তৈরি করতেন। অল্প সময়ের মধ্যেই এসব কনটেন্টের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার মৃত্যুতে সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর ও ঘনিষ্ঠ বন্ধু লুয়ানা লিলিয়ান ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেন। এক শ্রদ্ধাঞ্জলিতে তিনি লেখেন, তিনি ছিলেন মনোমুগ্ধকর একজন মানুষ।

আরও পড়ুন
language Change