তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে আলোচনায় যাঁরা

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে আলোচনায় যাঁরা
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। জাতীয় নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে সংগঠনকে গতিশীল রাখতে ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করতে নতুন কমিটি গঠনে জোর আলোচনা রয়েছে। এর মধ্যে সংগঠনের শীর্ষ চার নেতাকে ডেকে কথা বলেছেন দলের হাইকমান্ড। কমিটি পুনর্গঠন নিয়ে হাইকমান্ডের কাছে সম্মতি জানিয়েছেন সংগঠনের দুই শীর্ষ নেতা।

এতে দলের হাইকমান্ডও ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে কবে নাগাদ কমিটি পুনর্গঠন করা হবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের নেতারা জানান, গত শনিবার রাতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

হাইকমান্ডকে সংগঠনের দুই শীর্ষ নেতা কমিটি পুনর্গঠনের বিষয়ে আহবান জানান। পার্টির চেয়ারম্যান বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
বর্তমান সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই সংগঠনের দায়িত্ব পালনে নতুন কমিটি গঠনের বিষয়ে জোরেশোরে আলোচনা শুরু হয়। বিশেষ করে রাজীব আহসান সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করায় সাংগঠনিক কার্যক্রমে তাঁর সময় দেওয়ার বিষয়টি সীমিত হয়ে পড়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

এমন প্রেক্ষাপটে সংগঠনকে গতিশীল রাখতে এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করতে নতুন নেতৃত্ব আনার বিষয়ে আলোচনা শুরু হয়। কমিটি পুনর্গঠন করা হলে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং আগামী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে বলে মনে করা হচ্ছে। এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে গত নির্বাচনে ঝিনাইদহ-৪ থেকে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রার্থী হন। দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
কমিটি পুনর্গঠন প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘সংগঠনের কমিটি পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া।

আমাদের পার্টির চেয়ারম্যান চাইলে যেকোনো সময় কমিটি পুনর্গঠন করতে পারেন। এটা সম্পূর্ণ উনার এখতিয়ার।’ আর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসেন বলেন, ‘ত্যাগের বিবেচনায় কমিটিতে মূল্যায়ন হলে নেতৃত্ব টিকে থাকবে। নানা ক্রাইটেরিয়ায় কমিটি থেকে বাদ পড়লে আমাদের তিন জেনারেশন গ্যাপ হয়ে যায়। এই বিষয়টি বিবেচনায় নিয়ে যাঁরা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তাঁদের দিয়ে কমিটি গঠন করা হলে সংগঠনে গতিশীলতা ফিরে আসবে।’
স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের অবিচল আস্থা ও বিশ্বাস রয়েছে, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান অবশ্যই আওয়ামী দুঃশাসনবিরোধী আন্দোলন-সংগ্রামে যাঁরা ভূমিকা রেখেছেন, নির্যাতিত নিপীড়িত হয়েছেন এবং তৃণমূল সংগঠিত করে সংগঠনকে আরো গতিশীল করতে পারবেন, তাঁদেরকে তিনি মূল্যায়ন করবেন।’ দলটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী বলেন, ‘সংগঠনকে গতিশীল করার জন্য আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। কিছু কমিটি ঘোষণা বাকি আছে, সেগুলোও নিয়ে আমরা কথা বলেছি।’ তিনি বলেন, ‘মে দিবসের প্রোগ্রাম সফল করা নিয়ে পার্টির চেয়ারম্যানের সঙ্গে আমাদের কথা হয়েছে। এ ছাড়া মবের উসকানিতে যাতে কেউ আক্রান্ত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।’

নতুন কমিটি গঠন প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, ‘আমরা যত দিন দায়িত্বে আছি তত দিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব। দল যদি নতুন নেতৃত্ব নিয়ে আসে, আমরা তাঁকে স্বাগত জানাব।

শীর্ষ পদে আলোচনায় যাঁরা :

২০২২ সালের ৪ সেপ্টেম্বর এস এম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়। তিন বছর মেয়াদি এই কমিটির মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে। কমিটি পুনর্গঠনে আলোচনা শুরু হলে নতুন কমিটির শীর্ষ নেতৃত্ব নিয়ে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে নানা সমীকরণ তৈরি হয়। সংগঠনের মধ্য থেকেই নতুন কমিটি গঠনে হবে, নাকি সংগঠনের বাইরে থেকে অঙ্গদল থেকে নেতৃত্ব আসবে, এ নিয়েও জোর আলোচনা আছে।

নানা সমীকরণে শীর্ষ পদে আলোচনায় আছেন সভাপতি পদে বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসীন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জহির উদ্দিন তুহিন প্রমুখ। সাধারণ সম্পাদক পদে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসেন, উত্তরের সভাপতি শেখ ফরিদ, দক্ষিণের সাধারণ সম্পাদক পাপ্পা শিকদার আলোচনায় আছেন। এ ছাড়া বর্তমান কমিটির গোলাম মোরশেদ রাসেল, আবদুল রহিম হাওলাদার, নুরুল হুদা বাবুও ‘সুপার ফাইভে’ আলোচনায় আছেন। এ ছাড়া সংগঠনের বাইরে ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে একাধিক নেতার নাম শোনা যাচ্ছে। তাঁদের থেকেও সেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃত্ব আসতে পারেন এমনটা জানিয়েছেন সংগঠনের একাধিক নেতা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ১৮ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১৮ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৭ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। সোমবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ১৮ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৭ হাজার ৫১৮ জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪

আরও পড়ুন
language Change