তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২৯ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদেরকে সতর্কবার্তা মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা-ঢাকা বিএনপিতে কোন পথে নতুন নেতৃত্ব লক্ষ্মীপুরে হামলা চালিয়ে প্রবাসীকে রক্তাক্ত পুলিশের পোশাক নিয়ে নতুন সিদ্ধান্ত, কেমন হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী কোটি টাকার যন্ত্রপাতি আত্মসাতের অভিযোগ মাদরাসা শিক্ষক- কর্মচারীদের জন্য দারুণ সুখবর অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকারে ৮৩২ ভরি স্বর্ণ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে আলোচনায় যাঁরা ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি অতিরিক্ত প্রধান প্রকৌশলী রাসেল খানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩ ডিআইজি প্রিজন তৌহিদুলের সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ বস্ত্র ও পাট কারখানা পুনরুজ্জীবন করতে প্রধানমন্ত্রীর বৈঠক ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ঈদ উপলক্ষে মার্কেট ও শপিং মল খোলা রাখার সময় বাড়ানোর দাবি কেশবপুরে গাজা সেবনের অপরাধে কারাদণ্ড বিমানের নেটওয়ার্ক বাড়াতে কেনা হয়েছে নতুন ১৪ এয়ারক্রাফট রামগড়ে ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির পাহাড় ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দলের তালা উপজেলার আহ্বায়ক কমিটি গঠন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু, কে এগিয়ে? সিরাজগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার ‎রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল লবণচরা থানার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন কেএমপি কমিশনার দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরাদেহ নলডাঙ্গায় একই রাতে ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ‎নাটোরের গুরুদাসপুরে উপজেলা সরকারী কোয়াটারে ডাকাতি ‎উৎপাদনে আবারো রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পাসের হার ৮০.৩৬ শতাংশ হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে লেবানন লবণচরা থানার নির্মাণ কাজ পরিদর্শন করলেন কেএমপি কমিশনার রংপুরে সড়ক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে স্বপ্নের মানবিক সহায়তা বিনা অপরাধে সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী ​চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ​ নবম পে স্কেল নিয়ে সুখবর, জানা গেল সম্ভাব্য সময় চলন্ত বিমান থেকে দরজা খুলে ঝাঁপ দিলো যাত্রী এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের সামনে সাংবাদিকদের মানববন্ধন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে এলো নতুন তথ্য শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস জেড ক্যাটাগরিতে নামল আরো ১০ ব্যাংক ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত‎‎ সংরক্ষিত নারী আসনে শপথ আজ সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে বদলির নীতি

কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী

কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে এবং সেই সিদ্ধান্তকে ঘিরে জটিলতার গল্প নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা মৌসুমী অভিনীত কন্ট্রাক্ট ম্যারেজ। সিনেমাটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।

তবে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে এই দম্পতি তাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

ভিডিও বার্তায় ওমর সানী জানান, এটি মূলত আমেরিকায় চিত্রায়িত একটি নাটক ছিল। পরবর্তীতে সেটিকে টেলিফিল্মে রূপান্তরের কথা বলা হয়েছিল। কিন্তু বর্তমানে সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

সানী বলেন, মৌসুমীর কোনো লিখিত চুক্তি বা সম্মতি ছাড়া এটি কীভাবে সিনেমা হতে পারে? আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন পেশাদার শিল্পীর কাজ নিয়ে এমন খামখেয়ালি মেনে নেওয়া যায় না। আমি এটি সিনেমা হিসেবে মুক্তি বন্ধের জোর দাবি জানাচ্ছি।

ভিডিও বার্তায় চিত্রনায়িকা মৌসুমীর একটি ভয়েস রেকর্ডও সংযুক্ত করা হয়। নিজের অবস্থান পরিষ্কার করে মৌসুমী জানান, এটি মাত্র এক ঘণ্টার একটি নাটকের গল্প ছিল। নির্মাতার বিশেষ অনুরোধে তিনি বাড়তি সময় দিয়ে কাজটির শুটিং শেষ করেছিলেন এবং এটি টেলিফিল্ম হিসেবে প্রচারে তার মৌখিক সম্মতি ছিল।

মৌসুমী আরও গুরুতর অভিযোগ তুলে বলেন, সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার জন্য তার কোনো ডাবিং বা প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করা হয়নি। এমনকি সিনেমার জন্য একজন শিল্পী যে পারিশ্রমিক প্রাপ্য, তাও তাকে পরিশোধ করা হয়নি। একটি নাটককে টেনেহিঁচড়ে সিনেমা বানানোর এই প্রচেষ্টাকে ইন্ডাস্ট্রির জন্য অশুভ সংকেত বলে মনে করছেন এই তারকা দম্পতি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নালিতাবাড়ীতে শিশুদের হাতে ৩০০ তালবীজ রোপণ

নালিতাবাড়ীতে শিশুদের হাতে ৩০০ তালবীজ রোপণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: “তালবীজ লাগাবো, পরিবেশ বাঁচাবো” – এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে তালবীজ রোপণ কর্মসূচি চালিয়েছে একদল ক্ষুদে শিক্ষার্থী। ৪ অক্টোবর, শনিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নালিতাবাড়ী নাকুগাঁও প্রধান সড়ক থেকে খলিশাকুড়া গারো বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার ধারে তিন শতাধিক তালবীজ রোপণ করা হয়। এই উদ্যোগ নিয়েছে শিমুলতলা স্লোইসগেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রত্যেকে নিজ বাড়ি ও আশপাশের এলাকা থেকে তালবীজ সংগ্রহ করে স্কুলে এনে জমায়েত করে। এরপর তারা নিজেরাই রাস্তার পাশে তালবীজ গুলো রোপণ করে। বিদ্যালয়ের শিক্ষকরা আগে থেকেই শিক্ষার্থীদের তালগাছের উপকারিতা বোঝান এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। এতে শিশুরা উৎসাহ পায় এবং নিজেরাই এই উদ্যোগ নেয়। তালবীজ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এবিএম সাব্বির, মোকাম্মেল কাজল, আ. লতিফ, নুরুল

আরও পড়ুন
language Change