তারিখ লোড হচ্ছে...

পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকতে পারবেন না: রিজভী আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক এলজিইডি প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন ড্রাইভার রফিক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বদলি আদেশ স্থগিত করিয়ে ঢাকায় ফিরলেন আওয়ামী চিকিৎসক মোরশেদ আলম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর Humanity-মানবতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল মুন্সিগঞ্জে কাজ শেষ না করেই ৪৬ লাখ টাকার বিল উপ সহকারী প্রকৌশলীর সহযোগিতায় উত্তোলনের অভিযোগ কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যা: ২৪ ঘণ্টায় ঘাতক গ্রেফতার  প্রধান শিক্ষক মনিরা বেগমের অবসরকালীন বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ নার্সিং কলেজে আসবাব সরবরাহের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে সারোয়ার আরিফ উদ্দিন মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি সাত অঞ্চলের ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা

মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা-ঢাকা বিএনপিতে কোন পথে নতুন নেতৃত্ব

মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা-ঢাকা বিএনপিতে কোন পথে নতুন নেতৃত্ব
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

জাতীয় কাউন্সিলকে সামনে রেখে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠনের জোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিটকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে দলীয় হাইকমান্ড, যা ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই বাড়ছে আগ্রহ ও আলোচনা।

দলীয় সূত্রে জানা যায়, এবার কমিটি গঠনে প্রাধান্য দেওয়া হতে পারে তুলনামূলক তরুণ, সক্রিয় ও গ্রহণযোগ্য নেতৃত্বকে। তবে একইসঙ্গে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ ও কার্যকর নেতৃত্ব কাঠামো গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। নেতৃত্বে নতুন ও পুরনোর এই সমন্বয় সংগঠনের গতিশীলতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি আরও মজবুত করার কৌশল নিয়েও কাজ চলছে। তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনকে সক্রিয় করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করাই এই পুনর্গঠনের অন্যতম লক্ষ্য বলে জানা গেছে।

নতুন কমিটি ঘিরে তৎপরতা
নতুন কমিটি গঠনের সম্ভাবনাকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যেই শুরু হয়েছে নীরব তৎপরতা। প্রকাশ্যে খুব একটা সরব না থাকলেও ভেতরে ভেতরে চলছে বিস্তর যোগাযোগ, সমর্থন জোগাড় এবং নিজ নিজ অবস্থান শক্ত করার প্রচেষ্টা। দলীয় বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তৃণমূল পর্যায়ে প্রভাব বাড়ানো এবং কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসার জন্য নানা কৌশল অবলম্বন করছেন আগ্রহীরা। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন সাংগঠনিক পুনর্গঠনকে সামনে রেখে অনেকেই নিজেদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা তুলে ধরার চেষ্টা করছেন। কেউ কেউ অতীতের আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার করছেন, আবার কেউ সংগঠনের প্রতি দীর্ঘদিনের অবদানকে সামনে আনছেন। তবে এতসব তৎপরতার পরও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ অধিকাংশ সম্ভাব্য প্রার্থী। দলীয় শৃঙ্খলা ও হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আপাতত নীরব কৌশলই বেছে নিয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নেতৃত্বের মানদণ্ড নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আসন্ন পুনর্গঠনকে কেন্দ্র করে নেতৃত্ব নির্বাচনের মানদণ্ড নিয়ে দলের ভেতরে দুটি ভিন্ন অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। একাংশের মতে, সাম্প্রতিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগ্রামের সময়ে যেসব নেতৃত্ব মাঠে সক্রিয় ছিলেন না বা নেতাকর্মীদের পাশে কার্যকরভাবে দাঁড়াতে পারেননি, তাদের পুনরায় নেতৃত্বে আনা হলে সংগঠনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মীরা কোণঠাসা হয়ে পড়ার পাশাপাশি সংগঠনের গতিশীলতা কমে যেতে পারে এবং অনুপ্রবেশকারী বা স্বার্থান্বেষী গোষ্ঠীর সক্রিয় হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

এই অংশের মতে, নেতৃত্ব এমন হওয়া উচিত যিনি সম্পূর্ণভাবে সংগঠনের জন্য সময় দিতে পারবেন, মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং দলীয় কাঠামোকে শক্তিশালী করতে সক্ষম হবেন। তাদের দৃষ্টিতে, দল ও সরকারের দায়িত্ব আলাদা করে দেখে একজন পূর্ণকালীন সংগঠকধর্মী নেতৃত্বই বেশি কার্যকর। তাদের মতে, এমপি বা মন্ত্রী হলে মূল দায়িত্ব হয়ে যায় রাষ্ট্র পরিচালনা, নীতি বাস্তবায়ন ও প্রশাসনিক কাজ। ফলে সংগঠনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া কঠিন হয়ে পড়ে। এতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক তদারকি কমে যেতে পারে, যা সংগঠনের

গতিশীলতাকে প্রভাবিত করে।

এছাড়া কেন্দ্রীয় পর্যায়ে ব্যস্ততা বাড়লে তৃণমূলের সঙ্গে সরাসরি সংযোগ দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হয়, ফলে স্থানীয় সমস্যার দ্রুত সমাধান বাধাগ্রস্ত হয় এবং তৃণমূল পর্যায়ে দূরত্ব তৈরি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ক্ষমতার ভারসাম্য। একই ব্যক্তি সরকার ও দলীয় নেতৃত্বে থাকলে সিদ্ধান্ত গ্রহণে এককেন্দ্রিকতার প্রবণতা তৈরি হতে পারে, যা অভ্যন্তরীণ গণতন্ত্র ও নেতৃত্ব বিকাশকে দুর্বল করতে পারে। পাশাপাশি দলীয় ও রাষ্ট্রীয় দায়িত্ব একসাথে পালনের ক্ষেত্রে স্বার্থ সংঘাতের ঝুঁকিও তৈরি হয়। অন্যদিকে, মাঠপর্যায়ের ত্যাগী কর্মীদের মধ্যেও হতাশা তৈরি হতে পারে, কারণ তারা মনে করেন শীর্ষ নেতৃত্ব সংগঠনের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত না থাকায় তাদের ভূমিকা ও অবদান যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না।

বিপরীত অবস্থান
অন্যদিকে অপর একটি অংশের নেতাকর্মীদের মতে, যারা ইতোমধ্যে সংসদ সদস্য বা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা দলীয় মনোনয়ন ও জনগণের ভোটের মাধ্যমে নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন। তাদের মতে, এটি শুধু নির্বাচনী নয়, বরং নেতৃত্বেরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই অংশের যুক্তি হলো, অভিজ্ঞ ও দায়িত্বপ্রাপ্ত এসব নেতাদের নেতৃত্বে আনা হলে-সরকারের সঙ্গে দলের সমন্বয় আরও শক্তিশালী হবে, উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে সুষমভাবে পৌঁছাবে,সংগঠন আরও গতিশীল ও কার্যকর হবে। এবং তৃণমূল নেতাকর্মীদের সক্রিয়তাও বাড়বে।

দক্ষিণ ও উত্তর মহানগরের সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় যারা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শীর্ষ পদে আলোচনায় আছেন বর্তমান আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, পাশাপাশি আ ন ম সাইফুল ইসলাম, সাইদুর রহমান মিন্টু, লিটন মাহমুদ, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, গোলাম মাওলা শাহীন ও খন্দকার এনামুল হক এনামসহ আরও অনেকে।

একইসঙ্গে জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি ও জাসাসের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ কবির মুক্তা-এর নামও আলোচনায় রয়েছে। মাহফুজ কবির বলেন, বিএনপিতে কোনো পদই ব্যক্তিগত চাওয়া-পাওয়ার বিষয় নয়; বরং এটি দলের প্রয়োজন ও সাংগঠনিক মূল্যায়নের ওপর নির্ভর করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন যেকোন কমিটি মেয়াদ শেষ হলেই নতুন কমিটির গঠনের কার্যক্রম শুরু হয়। কমিটি গঠন একটি চলমান প্রক্রিয়া।আমাদের প্রস্তুতি চলছে। যারা বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এবং ৫ ই আগস্ট আন্দোলনে রা

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হৃদরোগে আক্তান্ত হয়ে কোচ মাহবুরের মৃত্যু

হৃদরোগে আক্তান্ত হয়ে কোচ মাহবুরের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ সিলেটে আজ দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচের টসের পর ঢাকা ফ্র‍্যাঞ্চাইজির ডাগ আউটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দলটির সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। সিপিআর দিতে দিতে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করেন,‘জ্যাকি (মাহাবুব) ভাই মারা গেছেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময়ও জীবিত ছিলেন। অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না। মাহবুব দীর্ঘদিন ধরে বিসিবির তালিকাভুক্ত কোচ হিসেবে কাজ করছেন। বিপিএলের বিভিন্ন আসরেও নিয়মিত দেখা যায় তাঁকে। বিপিএলের আজকের ম্যাচের জন্য মাঠে আসার পরই অসুস্থ অনুভব করছিলেন মাহাবুব। তবু নিজের কাজ চালিয়ে যান তিনি। কিন্তু টসের পর মাটিতে পড়ে যান ৷ঢাকা দলের মিডিয়া বিভাগ থেকে এক বিবৃতিতে বলা

আরও পড়ুন
language Change