তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা

কোরিয়ান ইপিজেডে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত পুলিশ সদস্য

কোরিয়ান ইপিজেডে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত পুলিশ সদস্য
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে গাছ কাটাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কেইপিজেডের দক্ষিণ গেট এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে একদল লোক হঠাৎ করে এসে কেইপিজেড এলাকার নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আত্মরক্ষার্থে নিরাপত্তারক্ষীরাও এসময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় এবং সহিংসতা ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি গাছ কেটে নিয়ে যাওয়ার পথে কেইপিজেড-এর এক নিরাপত্তারক্ষীকে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিরাপত্তারক্ষী মো. তোবারক আলী থানায় মামলা দায়ের করেন। সোমবার বিকেলে মামলায় অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযানে যায়। এসময় অভিযুক্তরা ও তাদের স্বজনরা ক্ষিপ্ত হয়ে পুলিশের দিকে তেড়ে এসে হামলা চালায়। হামলায় পুলিশের অন্তত তিনজন আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

তবে পুলিশের দাবি, গাছ কাটতে গিয়ে কেইপিজেড-এর নিরাপত্তারক্ষীদের বাঁধার মুখে পড়েন দুষ্কৃতিকারীরা। বাধাপ্রাপ্ত হওয়ায় তারা নিরাপত্তা প্রহরীদের উপর হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ফিরে গেলে ফের সংঘর্ষে জড়ায় গাছকাটা চক্রের সদস্যরা। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অস্ত্রধারীদের ধরতে সোমবার রাত থেকে অভিযান শুরু করেছে পুলিশ। নিরাপত্তাকর্মী ও পুলিশ জানায়, গাছ কাটা চক্রের নেতৃত্ব দেন স্থানীয় সালাউদ্দিন নামের এক ব্যক্তি। সে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এই চক্রটি দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কোরিয়ান ইপিজেড থেকে গাছ কেটে বাইরে পাচার করে আসছে। গাছ কাটতে বাধা দিলে সালাউদ্দিনের অনুসারীরা দা, কিরিচ ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা কেইপিজেড এলাকায় নির্বিঘ্নে গাছ কাটতে কোনো বাধা বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা মিললে তারা ক্ষেপে উঠে।

শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক বাহার উদ্দিন বলেন, গাছকাটা চক্রের নেতৃত্বে আছে সালাউদ্দিন নামের ওই ব্যক্তি। সালাউদ্দিনের চক্রটির লোকজন গতকালের ঘটনায়ও জড়িত। এর আগেও কয়েকবার পুলিশ তার লোকজনকে গ্রেফতার করেছিলো। কোরিয়ান ইপিজেডের সহকারী উপ-মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে গাছ কাটতে বাধা দেওয়ায় এক নিরাপত্তারক্ষীকে মারধর করে তার হাত ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হলে আসামিদের ধরতে গিয়ে পুলিশ নতুন করে হামলার মুখে পড়ে। হামলাকারীরা কেইপিজেডের কিছু স্থাপনাতেও ভাঙচুর চালায়। জানতে চাইলে সিএমপির সহকারী কমিশনার জামাল উদ্দীন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, গাছ কাটাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

স্টাফ রিপোর্টার: আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। বৈঠকের বিষয়ে গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। বিএনপির সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে। এরআগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়।    

আরও পড়ুন
language Change