মোঃ মাসুম বিল্লাহ খুলনা প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার উত্তর কল্যাণশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত সংস্কার কাজ অবশেষে শেষ হয়েছে। তবে কাজ শেষ হতে না হতেই তা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও গুঞ্জন। স্থানীয়দের অভিযোগ- এটি আদতে বিদ্যালয়ের কোনো টেকসই সংস্কার কাজ নয়, বরং স্রেফ এক শুভঙ্করের ফাঁকি!
খাগের ওপর প্রলেপ দিয়ে সরকারি অর্থের এমন নয়ছয় ও দায়সারা কাজ নিয়ে ইতিমধ্যেই সচেতন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। চকচকে আবরণের আড়ালে কী লুকিয়ে? প্রাথমিক তথ্যে জানা গেছে, বিদ্যালয়ের সংস্কার কাজের নামে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল, তার সিংহভাগই নামমাত্র কাজে ব্যয় করা হয়েছে। উপর দিয়ে চোখ ধাঁধানো রঙের প্রলেপ দিয়ে ভেতরে রয়ে গেছে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থা।
নতুন রঙের চাকচিক্য দিয়ে আড়াল করার চেষ্টা করা হয়েছে মূল অনিয়ম ও ফাটলগুলোকে। বাইরে থেকে দেখলে মনে হবে চমৎকার কাজ হয়েছে, কিন্তু একটু ভেতরে ঢুকলেই বোঝা যায় কাজের নামে কী পরিমাণ ফাঁকিবাজি করা হয়েছে। এটি কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার সাথে সরাসরি আপস করার শামিল।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অভিভাবক আসছে চোখ ধাঁধানো সেই দৃশ্য ও চাঞ্চল্যকর তথ্য এই সংস্কার কাজের আড়ালে ঠিক কী পরিমাণ অনিয়ম হয়েছে? বরাদ্দের কত টাকা আসলে কাজে লেগেছে আর কত টাকা গেছে প্রভাবশালীদের পকেটে? তা ধরার ছোয়ার বাইরে। স্থানীয় লোকদের দাবি দ্রুত এটি পরিদর্শন করে ও এটি যথাযথ ভাবে কাজ সম্পন্ন করা হোক।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত