তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এ মোবাইল কোর্টে অনিয়ম, কেন্দ্রে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা নোয়াখালীতে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু বদিয়ার রহমানের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সীমান্তে রামগড় বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বটিয়াঘাটা তেতুঁলতলার ত্রাস ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার তীব্র চাপ, সিদ্ধান্তে অনড় স্টারমার মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পতেঙ্গায় সী-বার্ড হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৪ পর্যটক অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের

উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা

উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা
পাঠক সংখ্যা
638

হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ

বৈরী আবহাওয়া ও আমবশ্যার জোয়ারের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় হাজার হাজার জেলে মাছ ধরা বন্ধ করে উপকূলে ফিরতে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে শত শত ট্রলার মহিপুর-আলীপুর আড়ৎঘাটে নিরাপদ আশ্রয় নিয়েছে। ফেরত আসা ট্রলারের জেলেদের কেউ খালি হাতে, আবার কেউ সামান্য ইলিশ নিয়ে তীরে ফিরেছেন। এতে অধিকাংশ জেলেই লোকসানে পড়েছেন বলে জানা গেছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, ইলিশ প্রজনন রক্ষায় ৫৮ দিনের অবরোধ শেষে জেলেরা বুকভরা আশা নিয়ে সাগরে গেলেও এক সপ্তাহের মধ্যেই অধিকাংশ ট্রলারকে ফিরতে হয়েছে। ফলে অনেকেই প্রত্যাশিত ইলিশ আহরণ করতে পারেননি।

জেলেরা জানান, একটি ট্রলারে সাধারণত ১২ থেকে ১৮ জন পর্যন্ত জেলে থাকেন। এর মধ্যে একজন মাঝি, একজন বাবুর্চি এবং বাকিরা জেলে হিসেবে কাজ করেন। তারা সাগরে ৭ থেকে ১০/১২ দিন অবস্থান করে মাছ শিকার করেন। সাগরে যাওয়ার সময় জেলে সংখ্যার ভিত্তিতে প্রায় ৫০ হাজার থেকে এক লাখ টাকার বাজারসামগ্রী সঙ্গে নিয়ে যান। এতে আবহাওয়া প্রতিকূল হওয়ায় অধিকাংশ ট্রলার বড় ধরনের লোকসানে পড়েছে। স্থানীয় মহাজনদের কাছ থেকে দাদন নিয়েই তারা মূলত সাগরে মাছ ধরতে যান, ফলে প্রাকৃতিক দুর্যোগ বা ডাকাতির ঝুঁকিতে আর্থিক ক্ষতি আরও বাড়ে। মহিপুর এলাকার জেলে আজিজ হাওলাদার বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। প্রকৃতি অনুকূলে না থাকলে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরাও ক্ষতির মুখে পড়ে।

জেলে মো. রফিক মিয়া বলেন, সবই আল্লাহর উপর নির্ভর করে, আল্লায় দিলে আছে, না দিলে নাই। তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। আলীপুর মৎস্য ব্যবসায়ী মনির হোসেন জানান, জেলেদের তথ্য অনুযায়ী সাগরে পর্যাপ্ত ইলিশের আভাস রয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে ট্রলারগুলো মাছ ধরা বন্ধ করে তীরে ফিরে এসেছে। মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান মো: ফজলু গাজী বলেন, অবরোধ শেষ হওয়ার পরও আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে অধিকাংশ ট্রলার ঘাটে অবস্থান করছে। কিছু ট্রলার সাগরে গেলেও উত্তাল সমুদ্রের কারণে তারা আবার তীরে ফিরে আসছে। এছাড়া সাগরে এখনো প্রত্যাশিত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না বলেও তিনি মন্তব্য করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার মেঘনা উপজেলায় আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে মেঘনা থানাধীন ৮০ মিটার ব্রিজের দক্ষিণ পাশে ভাওরখোলা সড়কের সংযোগস্থল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মান্নান মেঘনা থানার রামপুর ফরাজিকান্দি গ্রামের মৃত ছাফর আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মেঘনা থানায় মাদক ও মৎস্য আইনে মোট ১৮টি মামলা রয়েছে। এ বিষয়ে মেঘনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মকবুল (নিঃ) ও এএসআই রাসেল (নিঃ) ফোর্সসহ অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় এএসআই রাসেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে

আরও পড়ুন
language Change