তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা নোয়াখালীতে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু বদিয়ার রহমানের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সীমান্তে রামগড় বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বটিয়াঘাটা তেতুঁলতলার ত্রাস ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার তীব্র চাপ, সিদ্ধান্তে অনড় স্টারমার মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পতেঙ্গায় সী-বার্ড হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৪ পর্যটক অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন

পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধিঃ

দীর্ঘ ১৪ বছর পর নোয়াখালীর চাটখিল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০১২ সালে অনুষ্ঠিত হওয়া এ সমিতির নির্বাচনের পর এবার সদস্যদের ব্যাপক অংশগ্রহণে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে জি এম ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক পদে মোঃ স্বপন পাটওয়ারী নির্বাচিত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে বিকেলে প্রিজাইডিং অফিসার আবদুল মতিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির ৭৯ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জি এম ওমর ফারুক ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিউল বাশার শেখ পান ৩৪ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে মাহবুবুল আবরার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে দেলোয়ার হোসেন স্বপন পান ২১ ভোট এবং আবু জাফর পান ৮ ভোট। সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম ৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী শিব্বির আহমদ পেয়েছেন ৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ছিল সাত প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এতে মোঃ স্বপন পাটওয়ারী ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য প্রার্থীদের মধ্যে আলমগীর হোসেন ১৬ ভোট, মনির হোসেন মাহী ১৪ ভোট, আনিছ আহম্মদ ১২ ভোট, সালেহ আহম্মদ ৭ ভোট, মাকছুদুর রহমান ৫ ভোট এবং মোঃ ইলিয়াছ কাঞ্চন ৩ ভোট পান।

সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুর রহিম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন পেয়েছেন ৩১ ভোট এবং মোঃ জিয়াউর রহমান পেয়েছেন ৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ জাবেদ আলম পেয়েছেন ৩৬ ভোট। কোষাধ্যক্ষ পদে ইমাম হোসেন মুরাদ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে মোঃ ইউনুছ পান ২৬ ভোট এবং নাজমুল আলম কামাল পান ১৭ ভোট। দপ্তর সম্পাদক পদে আনিছুর রহমান সজীব ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ নুর হোসেন পেয়েছেন ৩৩ ভোট।

কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া প্রথম তিনজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন-নুরেরজ্জামান (৫৪ ভোট), রহমত উল্যাহ (৪২ ভোট) এবং আবদুল মন্নান কাওয়াল (৪০ ভোট)। অন্য দুই প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ৩৯ ভোট এবং শ্রী কল্যান চক্রবর্তী পেয়েছেন ২৯ ভোট। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন, দলিল লেখকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সদস্যদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন নাঈমুল ইসলাম ফরিদপুরী‎

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন নাঈমুল ইসলাম ফরিদপুরী‎

‎স্টাফ রিপোর্টার জসিম উদ্দিনঃ‎‎ফরিদপুর মধুখালীর আসন্ন ১ নং কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ধর্মীয় আলোচক ও সমাজসেবক নাঈমুল ইসলাম ফরিদপুরী। দীর্ঘদিন ধরে ধর্মীয় আলোচনার মাধ‍্যমে সঠিক পথ দেখানো ও ব্যক্তিগত উদ্যোগে ধর্মীয় শিক্ষা প্রদান সহ  সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এই মানুষটি এবার সরাসরি জনপ্রতিনিধি হয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।‎‎নাঈমুল ইসলাম  বলেন, তিনি রাজনীতি বা জনপ্রতিনিধিত্বকে কখনো ব্যক্তিগত লাভের মাধ্যম হিসেবে দেখেন না। বরং মানুষের সেবা করার মানসিকতা থেকেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। একজন সফল ধর্মীয় আলোচক হিসেবে মহান সৃষ্টিকর্তা তাকে  সফলতা দিয়েছেন এবং তিনি সেই অর্জনে সন্তুষ্ট। এখন তিনি নিজের অভিজ্ঞতা, সামর্থ্য ও সামাজিক দায়বদ্ধতা থেকে কামারখালী  ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান। তিনি জানান, চেয়ারম্যান

আরও পড়ুন
language Change