তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও টাঙ্গাইলের ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শীর্ষ নেতার সম্পদের উৎস নিয়ে ছাত্রদল নেতার প্রশ্ন নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আবারও গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি প্রথম ধাপে পে স্কেলর সুখবর পাচ্ছেন যারা রাষ্ট্রের বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী ট্রাকের ধাক্কায় সড়কে ব্যবসায়ীর মৃত্যু আজ থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২ ৮ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ মাসুমকে ফিরিয়ে দিতে আহ্বান পরিবারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায় নারী ফুটবলারদের যৌন হয়রানি দায়ে, পাঁচ বছর নিষিদ্ধ ফুটবল কর্মকর্তা পুলিশের ওপর হামলা চালিয়ে, আসামি ছিনতাই ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিলে কী ঘটবে, খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া নাটোরে পরিবহন শ্রমিকদের মধ্যে মৃত্যুকালীন ভাতা বিতরণ চলতি বছরের শেষ দিকে শুরু স্থানীয় নির্বাচন সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ শ্যামনগরে অপহরণের ৩ দিন পর পশু চিকিৎসক উদ্ধার : আটক ৩ হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল
পাঠক সংখ্যা
638

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলের মানুষের চিকিৎসা সংকট নিরসন এবং দীর্ঘ যাতায়াতের ভোগান্তি কমাতে নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। বুধবার বিকালে নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীর ধারে এই উদ্যোগের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

তিনি সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের চরাঞ্চলবাসীর জন্য এই নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু করেন। নৌ অ্যাম্বুলেন্সটিতে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, রোগী বহনের জন্য স্ট্রেচার, এবং দ্রুত যাতায়াতের উপযোগী মাঝারি আকারের নৌকা।
স্থানীয়রা জানান, চরাঞ্চলে যাতায়াতের জন্য নির্ভরযোগ্য নৌযান না থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সময়মতো নৌকা পাওয়া যেত না, অনেক সময় অতিরিক্ত ভাড়াও দিতে হতো। নতুন এই নৌ অ্যাম্বুলেন্স চালুর ফলে তাদের সেই ভোগান্তি অনেকটাই কমবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য নদী পার হওয়ার পর স্থলপথে অ্যাম্বুলেন্স সুবিধাও রাখা হয়েছে। পুরো কার্যক্রমটি সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে বলে জানা যায়।

পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে কথা বলে নারায়ণপুর এলাকায় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার ক্ষেত্রে অবহেলিত। তাদের কষ্ট লাঘব করাই আমাদের দায়িত্ব। এই নৌ অ্যাম্বুলেন্স সেই প্রচেষ্টারই একটি অংশ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দুর্গম চরাঞ্চলের মানুষ যাতে দ্রুত ও সহজে চিকিৎসা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই নৌ অ্যাম্বুলেন্স সেবা চরাঞ্চলের মানুষের জন্য অনেক কষ্ট লাঘব হবে। এসময় আরও উপস্হিত ছিলেন সাবেক এমপি লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলিমসহ স্হানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যাক্তিরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তারাকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশ: ৩৬ নেতাকর্মির নামে মামলা

ময়মনসিংহ প্রতনিধি: ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা,হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে তারাকান্দায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার ৩টার দিকে উপজেলার নতুন বাজারস্থ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির নেতা মোখলেছুর রহমান আকন্দ,আব্দুল মান্নান মেম্বার,রফিকুল ইসলাম মাষ্টার রফিক,চান মিয়া,মামুন মন্ডল,তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফজলুল হক,কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, উপজেলা যুবদল নেতা আনোয়ার ফকির,নজরুল ইসলাম,ফরিদ মিয়া,সারোয়ার,জাহাঙ্গীর,আজিজুল হক,মামুনুর রশিদ (মামুন) মোবারক,মোহাব্বত প্রমূখ। নেতৃবৃন্দ বক্তব্যে বলে,ইতিমধ্যে তারাকান্দা থানায় গায়েবি মিথ্যা মামলায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও তার ছোট ভাই জুবায়ের হোসেন তালুকদারসহ ৩৬ জনের নামে মামলা করেছে। আমরা উক্ত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

আরও পড়ুন
language Change