তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা ১৪ বছর পর জমির মালিকানা ফিরিয়ে দিল প্রশাসন শেরপুরে ভূসির বস্তায় ১০৮ বোতল বিদেশি মদ সহ তিনজনকে আটক পাচারকালে আটক ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে স্থানান্তর ময়নাতদন্তে উঠে এলো গাজীপুরে ৫ হত্যার ভয়াবহ চিত্র গণপূর্তে তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত নদী পারাপারে ভোগান্তি কমাতে জরুরী বৈঠক অনুষ্ঠিত শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার গর্ভের শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট খামারিদের সুরক্ষা জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ ৩৬ টি কোম্পানীর প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নাটোরের পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক নলডাঙ্গার খান রাইস প্রসেসিং প্ল্যান্টের খাঁটি চাল উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে‎‎ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে! কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ সাফল্য জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত রাজারবাগে পুনাক মেলা উদ্বোধন: কেএমপি স্টলে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন আম কুড়ানোর তুচ্ছ ঘটনায় পাথরঘাটায় শিশুকে মারধরের অভিযোগ ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে একজন কারাদণ্ড

বাংলাদেশ সচিবালয়ে ভয়ংকর জালিয়াতচক্র: জাল চিঠি ইস্যু করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ সচিবালয়ে ভয়ংকর এক জালিয়াতচক্রের সন্ধান পাওয়াগেছে। এই চক্রটি দীর্ঘদিন যাবত সারাদেশে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের বরাবরে জাল চিঠি ইস্যু করে ইউপি চেয়ারম্যান,মেম্বার,ঠিকাদার,হাটবাজার ইজারাদার ও সাধারন মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তারা টিআর,জি আর,খাবিখা,কাবিটা, চাল গম ও নগদ অর্থ বরাদ্দ, থোক বরাদ্দ,গ্রামীণ প্রকল্প অনুমোদন,হাটবাজার ইজারা বরাদ্দ এবং মতস্য জলাশয় বরাদ্দের নামে জাল চিঠি ইস্যু করে মানুষকে সর্বস্বান্ত করছে। এক্ষেত্রে তারা মন্ত্রী,সচিব,অতি: সচিব,যুগ্ম সচিব ও উপ সচিবদের স্বাক্ষর জাল করে ভুয়া স্মারক নম্বর ব্যবহার করে সচিবালয় থেকে পত্র প্রেরণ করছে। চক্রটি এভাবে কোটি কোটি টাকার মালিক বনেগেছে। আর তাদের প্রতারণা ও জালিয়াতির শিকার হয়ে আম-ছালা দুইই হারাচ্ছেন অসংখ্য মানুষ।
এমন একটি ঘনার সন্ধান মিলেছে আমাদের অনুসন্ধানে। জানাগেছে, মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী হাটটি ৫৫ লক্ষ টাকা মুল্যে ইজারা নিতে ৩০% টাকা পেঅর্ডার করে গত ১৪/০৫/২০২৩ ইং তারিখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সচিব বরাবরে আবেদন করেন সীমাখালী এলাকার মেসার্স নুসরাত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো: সালাহ উদ্দিন। যার ডাইরী নং ১৪৭২। তদপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ৫০% পেঅর্ডার গ্রহনকরত আবেদনকারীকে হাটটি ইজারা প্রদান করে গত ০৬/০৬/২০২৩ ইং তারিখে স্মারক নং ৪৬.০০.০০০০.০৪১.০৩৫.০০২.২০২০-৪৯৪ মোতাবেক পত্র জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই পত্রে স্বাক্ষর করেন উপসচিব শাহেদ পারভেজ। ওই পত্রের অনুলিপি মাগুরা জেলা প্রশাসক, চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য দপ্তরে প্রেরণ করা হয়। কিন্ত পত্রখানা প্রায় এক সপ্তাহেও মাগুরা জেলা প্রশাসকের দপ্তরে না পৌছালে সন্দেহের সৃষ্টি হয়। ভুক্তভোগী ইজারাদার তখন মাগুরা জেলা প্রশাসকের দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন ওই চিঠিটি জাল। এধরনের কোন চিঠি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ০৬/০৬/২০২৩ ইং তারিখে ইস্যু করা হয়নি। চিঠিতে উপ সচিবের স্বাক্ষরটিও জাল।
ঘটনার নেপথ্যে কে ?
অনুসন্ধাকালে জানাগেছে,এই চিঠি জালিয়াতচক্রের হোতা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ পারভেজ এর অফিস সহকারী ইমরান আলম। তার প্রধান সহযোগী হিসাবে রয়েছেন জনপ্রশাসনে মন্ত্রণালয়ের অধিন সরকারী যানবাহন অধিদপ্তরের মেকানিক মো: মোখলেসুর রহমান ওরফে ( মিক্কন) যার বর্তমান পোষ্টিং সুনামগঞ্জ । ঢাকার ঠিকানা: ফ্ল্যাট নং ২১/ই পলাশী সরকারী কলোনী,ঢাকা। মোবাইল নং-০১৫৫০০২৭২২১ এবং ০১৮৮৫-৫৫১০০৫। এ ছাড়াও তিনি ৫/৬ টি মোবাইল সিম ব্যবহার করেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় সরকারী যানবাহন অধিদপ্তরে অবস্থান করে একটি শক্তিশালীচক্র গড়ে তুলেছেন।
এই চক্র আলোচ্য চিঠিখানা পাঠাতে বা শতখালী হাটের ইজারাপত্র জারি করতে তিনি গত মে মাসের ১০ তারিখ থেকে সর্ব শেষ জুন মাসের ৩ তারিখ পর্যন্ত মেসার্স নুসরাত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো: সালাহ উদ্দিন ও তার প্রতিনিধির কাছ থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সর্বশেষ নিয়েছে ৫০ হাজার টাকা। এই টাকা অফিস সহকারী ইমরান আলমের কক্ষে বসে লেনদেন হয়েছে।
যে দুটি মোবাইল থেকে এই চিঠি পাঠানো হয়েছে তার নম্বরও পাওয়াগেছে। প্রথম চিঠিটা পাঠানো হয় ০১৭১০-২৯৫৮৯৫ নম্বরের মোবাইল থেকে। যার মালিক দীনেশ কুমার। তিনি বিদ্যুত মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত আছেন। সর্বশেষ জাল চিঠিটা পাঠানো হয় ০১৭৬৫- ১০৮৭০৫ নম্বর থেকে। ওই মোবাইলের মালিকের নাম শাহীনুর রহমান । তার গ্রামের বাড়ী সাতক্ষীরা। তিনি ঢাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিন সরকারী যানবাহন অধিদপ্তরে মেকানিক পদে কর্মরত আছেন বলে জানান।
তাদের সাথে কথা বললে তারা উভয়েই জানান, জনপ্রশাসনে মন্ত্রণালয়ের অধিন সরকারী যানবাহন অধিদপ্তরের মেকানিক মো: মোখলেসুর রহমান ওরফে ( মিক্কন) যার বর্তমান পোষ্টিং সুনামগঞ্জ । ঢাকার ঠিকানা: ফ্ল্যাট নং ২১/ই পলাশী সরকারী কলোনী,ঢাকা। মোবাইল নং-০১৫৫০০২৭২২১ এবং ০১৮৮৫-৫৫১০০৫। তিনি এই চিঠিগুলো এনে বলেন তারতো বাটন ফোন তাই তাদের ফোন দিয়ে ছবি তুলে হোয়াটসআপ করে দিতে। মোখলেসুরের অনুরোধেই তারা এই কাজটি করেছেন বলে স্বীকার করেন। তবে চিঠি মোখলেসুর কোথায় পেয়েছেন বা কাকে পাঠাচ্ছেন এ বিষয়ে তারা অবগত নন।
একাধিক সুত্রে আরো জানাগেছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ পারভেজ এর অফিস সহকারী ইমরান আলম এবং সরকারী যানবাহন অধিদপ্তরের মেকানিক মোখলেসুর রহমান ( মিক্কন) এই জাল চিঠি তৈরী ,বিক্রি ও বিতরণের প্রধান কারিগর। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের চিঠি জাল করে প্রচুর টাকা ও সম্পদের মালিক হয়েছেন। এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি না দিলে বাংলাদেশ সচিবালয়ের ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গোপন তথ্য ফাঁসসহ জাল চিঠির কারণে প্রশাসনে বিশৃংক্ষলার সৃষ্টি হবে। মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের ভাবমুর্তি চরম ক্ষুন্ন হবে। একই সাথে সাধারন মানুষ ও জনপ্রতিনিধিরা প্রতারিত হতেই থাকবে।
এ বিষয়ে মেকানিক মোখলেসুর রহমান ও ইমরান আলমের সাথে তাদের মুঠো ফোনে কথা বললে তারা উভয়েই অভিযোগটি অস্বীকার করেন। বলেন, এসব বিষয়ে তারা কিছুই জানেন না।
প্রতারিত মেসার্স নুসরাত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো: সালাহ উদ্দিন এ ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবের দ্রুত আইনী পদক্ষেপ কামনা করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ সেনা ও নৌবাহিনীর সাবেক সদস্যসহ গ্রেপ্তার ৯ জন

ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ সেনা ও নৌবাহিনীর সাবেক সদস্যসহ গ্রেপ্তার ৯ জন

ডেস্ক রিপোর্ট : নড়াইলের লোহাগড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন কর্মরত পুলিশ সদস্য একজন চাকরিচ্যুত সাবেক সেনা সদস্য ও একজন নৌবাহিনীর সাবেক সদস্য আছেন। গত শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার আলা মুন্সির মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (৩ আগস্ট) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর থানার কটিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইজাজ আহম্মেদ (৩৩), নড়াইলের লোহাগড়ার বাসিন্দা ও নৌবাহিনীর সাবেক সদস্য অমিত কাজী (২৮), যশোরের ঝিকরগাছার বাসিন্দা ও সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান (৩৩), লোহাগড়ার তনু মোল্যা (৩৩), ঝিকরগাছার শামীম রেজা (২৩) ও শাওন রহমান (২৮), গোপালগঞ্জের আল আমিন (৩২) ও মোখলেস শেখ (৪০) ও ঝিনাইদহের মাসুদ রানা (৩০)। ওই রাতে

আরও পড়ুন
language Change