তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও টাঙ্গাইলের ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শীর্ষ নেতার সম্পদের উৎস নিয়ে ছাত্রদল নেতার প্রশ্ন নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আবারও গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি প্রথম ধাপে পে স্কেলর সুখবর পাচ্ছেন যারা রাষ্ট্রের বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী ট্রাকের ধাক্কায় সড়কে ব্যবসায়ীর মৃত্যু আজ থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২

অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য

অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য
পাঠক সংখ্যা
638

টাঙ্গাইল প্রতিনিধিঃ

২০২২ সালে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হন মা। চিকিৎসকের পরামর্শ ছিল- সুস্থ থাকতে প্রয়োজন ফরমালিনমুক্ত ও পুষ্টিকর খাবার। সেই পরামর্শ থেকেই ছেলের হাতে শুরু হয় এক ভিন্ন লড়াই। মায়ের জন্য বাড়ির ছাদে একটি ডালিম গাছ লাগিয়েছিলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার তরুণ আলামিন। আর সেই ছোট উদ্যোগই আজ বদলে দিয়েছে তার জীবন ও ভাগ্য।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের পাটখাগুড়ি গ্রামের আলামিন বর্তমানে ছাদবাগান থেকে বিভিন্ন ফলের চারা বিক্রি করে মাসে প্রায় ৭০ হাজার থেকে ১ লাখ টাকা আয় করছেন। তার গড়ে তোলা ছাদবাগান এখন এলাকায় অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

জানা যায়, ২০২২ সালের শুরুতে আলামিনের মা ক্যানসারে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান। একপর্যায়ে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক তাকে ফরমালিনমুক্ত ফল ও সবজি খাওয়ানোর পরামর্শ দেন। এরপরই মায়ের সুস্থতার কথা চিন্তা করে বাড়ির প্রায় ২ হাজার ২০০ স্কয়ার ফুট ছাদজুড়ে ফল ও সবজির বাগান গড়ে তোলেন আলামিন।

বর্তমানে সেই বাগানে রয়েছে আনার, আঙুর, মাল্টা, কমলাসহ নানা জাতের ফলদ গাছ। পাশাপাশি বাড়ির সামনে প্রায় ২০ শতাংশ জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষও করছেন তিনি। আলামিন জানান, শুরুটা মোটেও সহজ ছিল না। একটি ডালিম গাছ দিয়ে যাত্রা শুরু করলেও পরে ইউটিউব ও ফেসবুক দেখে ছাদবাগান সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। বাবা-মায়ের উৎসাহ ও নিজের অদম্য ইচ্ছাশক্তিতে ধীরে ধীরে বাগানকে বড় করে তোলেন।

আলামিন বলেন,মাকে ফরমালিনমুক্ত ফল খাওয়াতে হবে-এই চিন্তাই আমাকে সাহস দিয়েছে। মা যখন বলতেন ছাদে ফল হবে না, তখন আরও জেদ কাজ করত। ভাবতাম, সফল হতেই হবে। তিনি আরও বলেন, জীবিত অবস্থায় মা আমার বাগানের ফল খেতে পেরেছেন। বিশেষ করে আনার ফল খুব পছন্দ করতেন। বেঁচে থাকতে তিনি ছেলের এই বাগান দেখে যেতে পেরেছেন- এটাই আমার সবচেয়ে বড় শান্তি। তবে ২০২৫ সালের এপ্রিলে মা পৃথিবী ছেড়ে চলে যান।

বর্তমানে শুধু ফল ও সবজি উৎপাদনেই সীমাবদ্ধ নন আলামিন। নিজের বাগান থেকেই বিভিন্ন ফলের চারা উৎপাদন করে একটি ফেসবুক পেজের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এতে গড়ে উঠেছে তার স্বাবলম্বী হওয়ার নতুন পথ। আলামিনের বাবা মোহাম্মদ বজলু রহমান বলেন, ছেলের এই বাগান আসলে মায়ের প্রতি তার ভালোবাসার প্রকাশ। সে নিজেই সব গাছের পরিচর্যা করে। এতে পরিবারের খরচও কিছুটা কমছে।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান জানান, আলামিনের এই উদ্যোগ পুরো এলাকার মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। তার দেখাদেখি এখন অনেকেই বাড়িতে ছাদবাগান শুরু করেছেন। আলামিন জানান, ধাপে ধাপে গড়ে ওঠা এই বাগানে একসঙ্গে বড় অঙ্কের টাকা খরচ হয়নি। তবে বর্তমানে বাগানটির আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মধ্যরাতে বয়সভেদে শীতবস্ত্র বিতরণ করল দূর্বার তারুণ্য

স্টাফ রিপোর্টারঃ “কেবল কম্বল নয়, বয়স ভেদে শীতবস্ত্র করবো দান, বেঁচে থাকুক সব প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে দেশের জনপ্রিয় সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য তারুণ্য ‘শীতের আমেজ’ নামক শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট উদ্বোধন করেছে। আজ মধ্য রাত (৮ জানুয়ারি) রবিবার নগরীর জামালখানস্থ প্রেস ক্লাব এর সামনে শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে দূর্বার তারুণ্যের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। এসময় আশেপাশের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে বিভিন্ন বয়স ও পেশার শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই প্রজেক্ট এর বিশেষত্ব হল- বিভিন্ন বয়সের মানুষকে তাদের সাইজ অনুযায়ী শীতের পোশাক দেয়া হয়। যা গায়ে জড়িয়ে তারা নিজেদের কার্যক্রম নির্বিঘ্নে চালাতে পারবে। এ সম্পর্কে দেবাশীষ পাল দেবু বলেন, আমাদের যুবলীগের মাননীয় চেয়ারম্যান জনাব

আরও পড়ুন
language Change