তারিখ লোড হচ্ছে...

শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি

ভুয়া কোস্টগার্ড না অন্য কিছু? যুবকের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন

ভুয়া কোস্টগার্ড না অন্য কিছু যুবকের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন
পাঠক সংখ্যা
638

‎‎শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ


‎মোংলায় এক মাস ধরে মিরাজ শেখ নামে এক যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর পরিবার সংবাদ সম্মলনে দাবি করেছে, গত ১০ এপ্রিল সাদা পোশাকে এসে কয়েকজন কোস্টগার্ড সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে গেছে। তবে কোস্টগার্ড এ অভিযোগ অস্বীকার করেছে। ‎মিরাজ শেখের (৩২) বাড়ি উপজেলার চিলা ইউনিয়নের জয়মনী এলাকায়। মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মিরাজের বোন লিজা আক্তার। এ সময় মিরাজের মা তাসলিমা বেগম, স্ত্রী মুক্তা বেগম ছাড়াও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

‎লিখত বক্তব্যে লিজা আক্তার বলেন, মিরাজ শেখ সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভাড়ায় মোটরসাইকেল চালানোর পাশাপাশি নদীতে পোনা মাছ আহরণ করে পরিবারের খরচ চালাতেন তিনি। তাঁর ৬ বছরের একটি ছেলে আছে। ‎মিরাজের পরিবারের দাবি, ১০ এপ্রিল সন্ধ্যায় জয়মনী ঠোটার একটি চায়ের দোকান থেকে সাদা পোশাকে কয়েকজন কোস্টগার্ড সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। এ সময় মিরাজের ব্যবহৃত মোটরসাইকেল দোকানের পাশেই পড়ে ছিল। কয়েক দিন পর গভীর রাতে কোস্টগার্ডের লোকজন এসে মোটরসাইকেলটি নিয়ে যায়।

‎সংবাদ সম্মেলনে জানানো হয়, নিখোঁজের পরদিন ১১ এপ্রিল মিরাজের স্বজনেরা কোস্টগার্ডের মোংলার দিগরাজ বেজে যান। সেখানে সারাদিন অপেক্ষা করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা আটকের বিষয়টি অস্বীকার করেন। এ ঘটনায় মোংলা থানায় লিখিত অভিযোগ দিতে গেলে কোস্টগার্ড সদস্যদের বিরুদ্ধে অভিযোগ নিতে পুলিশ অপারগতা জানায়। পরে গত ২৩ এপ্রিল মিরাজের স্ত্রী মুক্তা খাতুন কারও নাম উল্লেখ না করে মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ‎সংবাদ সম্মেলনে মিরাজের মা তাসলিমা বেগম বলেন, আমার ময়নাডারে সবার সামনে ধইরা নিয়ে গেছে। যদি অপরাধ করে থাকে, আইনের মাধ্যমে বিচার হোক। কিন্তু আমার ছেলেডা কোথায়; বেঁচে আছে, না মরে গেছে-এটুকুও তো জানি না। আমি শুধু আমার ছেলেডারে ফেরত চাই।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’র কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান। তিনি বলেন, মিরাজ শেখ কোথায় আছেন; তিনি জীবিত কিনা-দ্রুত প্রকাশ্যে আনতে এবং তাঁকে খুঁজে বের করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে শিগগিরই হাইকোর্টে রিট করা হবে। মিরাজের স্ত্রীর করা জিডির তদন্ত কর্মকর্তা মোংলা থানার এসআই আবু হানিফ কামাল বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তাঁকে খুঁজে বের করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের তৎপরতা অব্যাহত আছে।

‎কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মাহবুব হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, মিরাজ শেখ আদৌ নিখোঁজ হয়েছেন কিনা-তদন্তে বেরিয়ে আসবে। তবে এ ঘটনায় কোস্টগার্ড কোনোভাবেই সম্পৃক্ত নয়। কোস্টগার্ডের চলমান বিভিন্ন অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনা সাজিয়ে বাহিনীর ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এলিট গ্রাহকদের জন্য ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’

এলিট গ্রাহকদের জন্য ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’

নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে একসঙ্গে নিয়ে রবি আজিয়াটা পিএলসি আয়োজন করেছে ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’। রবি এলিট গ্রাহকদের জীবনযাত্রায় আরো উন্নত অভিজ্ঞতা দিতে আয়োজিত এই ফেস্টে প্রচলিত অফারের বাইরেও থাকছে প্রিমিয়াম সুবিধা, নির্বাচিত ডিল ও নানা আয়োজন, যা পাওয়া যাবে ফ্যাশন, লাইফস্টাইল, ট্রাভেল, ডাইনিং এবং ওয়েলনেসের মতো ক্যাটাগরিতে। এ বছরের সুপার ফেস্টে লাইফস্টাইল, হসপিটালিটি, হেলথকেয়ার, অটোমোটিভ ও ফ্যাশন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়সহ দেয়া হচ্ছে নানা বিশেষ অফার। একাধিক বিশেষ সুবিধা যুক্ত হয়েছে। আগামী দুই সপ্তাহ রবি’র ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধারাবাহিকভাবে এসব অফার পাওয়া যাবে, যাতে এলিট সদস্যরা আরও সহজে ও সুবিধাজনকভাবে সেবা নিতে পারেন। অনুষ্ঠানে চলমান সহযোগিতার স্বীকৃতি হিসেবে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে স্মারক ক্রেস্ট ও সম্মাননা উপহার প্রদান করে রবি। বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার

আরও পড়ুন
language Change