তারিখ লোড হচ্ছে...

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

শত কোটি টাকার সম্পদ লাবলুর : নেপথ্যে অবৈধ অর্থ ও অদৃশ্য শক্তি

শত কোটি টাকার সম্পদ লাবলুর : নেপথ্যে অবৈধ অর্থ ও অদৃশ্য শক্তি
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান, যিনি বর্তমানে সিভিল এভিয়েশন অথরিটির (বেবিচক) সদস্য (প্রশাসন) হিসেবে দায়িত্বরত। তার বিরুদ্ধে পদ্ধতিগত দুর্নীতি, ক্ষমতার চরম অপব্যবহার এবং শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে।

দীর্ঘ সময় ধরে আওয়ামী রাজনৈতিক ছত্রছায়ায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।চলছে এখনও।

তার বিরুদ্ধে আনীত এই অভিযোগগুলোর মধ্যে রয়েছে নিয়োগ বাণিজ্য, স্বর্ণ চোরাচালান, অর্থ পাচার এবং নৈতিক স্খলনের মতো ভয়াবহ সব তথ্য।

লাবলুর রহমানের ক্ষমতার মূল উৎস ছিল তার মেজো বোন মনিরা পারভীনের রাজনৈতিক প্রভাব, যিনি পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি। মনিরা পারভীন মূলত প্রভাবশালী শেখ হেলালের আস্থা ভাজন ছিলেন ।

বড় বোনের রাজনৈতিক প্রভাবেই লাবলুর রহমান আনসার ক্যাডার (১৯৯৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আনসার ক্যাডারে ছিলেন) থেকে ২০১৩ সালে প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চাইল্ড ডেভেলপমেন্ট প্রকল্পের পিডি হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক নিয়োগ বাণিজ্য করেন । আরও একটি চাঞ্চল্যকর তথ্য হলো, মনিরা পারভীনের মেয়ে তামান্না জ্যোতি গাজীপুরের একটি উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন এবং ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশত্যাগ করেছেন। লাবলুর রহমান ও তার পরিবার আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হওয়ায় এই সিন্ডিকেটটি দীর্ঘসময় ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে দুর্নীতি চালিয়ে গেছে।

সেতু বিভাগে চার বছর ডেপুটি সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকালেই লাবলুর রহমানের দুর্নীতির ভিত্তি মজবুত হয়। বিশেষ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডিপিডি হিসেবে দুই বছর দায়িত্ব পালনকালে তিনি শত কোটি টাকার সম্পদ অর্জন করেন, যার ফলে ৪-৫ মাস আগে তার নামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়ের করা হয় এবং সেতু মন্ত্রণালয় তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে। তার বোনের আওয়ামী সংশ্লিষ্টতার সুবাদে শেখ হেলালকে দিয়ে সুপারিশ করিয়ে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি সিভিল এভিয়েশনে বদলি হন লাবলুর রহমান।এরপর থেকে দেড় বছর মেম্বার ফাইন্যান্স থাকাকালীন তিনি প্রতিটি ব্যাংক থেকে ১% কমিশন নিয়ে সরকারি ফান্ডের এফডিআর দিতেন। এছাড়াও বিভিন্ন ব্যাংক থেকে যেসকল নারী কর্মকর্তারা ফান্ডের জন্য আসছেন তাদের কুপ্রস্তাব দেওয়ার মতো অনৈতিক আচরণের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

লাবলুর রহমান কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় স্বর্ণ চোরাচালান চক্রের সাথে জড়িত বলেও গুরুতর অভিযোগ রয়েছে। ২০২০ সালে ঢাকা কাস্টমস হাউসের তৎকালীন কমিশনার এবং বর্তমানে এনবিআর সদস্য মোয়াজ্জেম হোসেন ও কাস্টমস সদস্য বেলাল চৌধুরীর সহযোগিতায় তিনি এই কর্মকাণ্ড শুরু করেন এবং এখনও এই প্রক্রিয়া অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। তৎকালীন এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান কৃষ্ণ পদ রায় এবং ডিএমপির বিপ্লব কুমার সরকারের মতো উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক সুবিধা ভোগ করে এসেছেন। এছাড়া তিনি আওয়ামী লীগ শাসনামলে ১৫তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেন।

লাবলুর রহমানের পারিবারিক জীবন অত্যন্ত বিলাসবহুল এবং অর্থ ব্যয়ে কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হয় না। তার বড় মেয়ে মালয়েশিয়ায় পড়াশোনা করেন এবং প্রতি মাসে ২০-২৫ লক্ষ টাকা খরচ করেন, যা লাবলুর রহমান অবৈধভাবে হুন্ডির মাধ্যমে পাঠিয়ে থাকেন। তার ছোট মেয়ে রাজধানীর DPS STS School ঢাকাতে পড়াশোনা করেন। যে স্কুলের মাসিক বেতন লক্ষাধিক টাকার উপরে।

তার পরিবারের সদস্যরা নিয়মিত রেডিসন, শেরাটন এবং ঢাকার বিভিন্ন নামী ক্লাবে মদ্যপান ও উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত এবং তারা প্রায়ই বিমান বাংলাদেশের বিজনেস ক্লাসে যাতায়াত করেন। লাবলুর রহমান নিজেও গভীর রাত পর্যন্ত বিভিন্ন ক্লাবে অবস্থান করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন এবং তার বর্তমান স্ত্রীর সাথে (যাকে তিনি একবার ডিভোর্স দিলেও এখন বিয়ে না করে একসাথে থাকছেন) তার অনৈতিক জীবনযাপনের চিত্র ফুটে উঠেছে।

বর্তমানে বেবিচকের মেম্বার অ্যাডমিন হিসেবে লাবলুর রহমান বদলি ও নিয়োগ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন, যার একটি সাম্প্রতিক উদাহরণ হলো প্রকৌশলী সায়েমের বদলি নিয়ে আর্থিক লেনদেনের ঘটনা। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে তিনি বর্তমানে রাজধানীর উত্তরায় ৪টি, বসুন্ধরায় ২টি, গুলশানে ১টি এবং বনানীতে ১টি সহ মোট ৮টি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক এবং তার ব্যবহারের জন্য ৩টি দামী গাড়ি রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চেয়ে, লাবলুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে খুদেবার্তা পাঠালেও লাবলুর রহমান কোন সাড়া প্রদান করেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার অফিসের একাধিক কর্মকর্তা জানান, দেশ ও জাতির মঙ্গলের জন্য এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করা জরুরি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার॥ ঢাকা সিটি করপোরেশনের সাবেক এক সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই সহকারী প্রকৌশলীর নাম মো. জাফর আহমেদ। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল অর্থ, ধন-সম্পদের মালিক হয়েছেন বলে সরকারের বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুরের আরিফাবাদ হাউজিংয়ে অবস্থিত ১ নম্বর রোডের হাউজ নম্বর এল-০৬ ‘সানাম ভিলা’ নামের ছয় তলা বাড়িটি বাড়িয়ে সাড়ে সাততলা করতে গেলেই ওই কর্মকর্তার দুর্নীতির তথ্য সবার সামনে আসে। সূত্রমতে, সামান্য বেতনের কর্মকর্তা ছিলেন সাবেক সহকারী প্রকৌশলী জাফর। তার ক্ষমতার উৎস কোথায়—তা নিয়েও উঠেছে প্রশ্ন। এত এত দুর্নীতি থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন। তবে এই সরকারের মাধ্যমে ওই কর্মকর্তার শাস্তি হবে বলেই আশা করছেন অনেকে। একাধিক স্থানীয় সূত্র জানায়, ইঞ্জিনিয়ার

আরও পড়ুন
language Change