মনিরুল ইসলাম ডাবলু,নলডাঙ্গা( নাটোর) প্রতিনিধিঃ
চাউল উৎপাদানে শতভাগ ফ্রেশনেস নিয়ে কৃষক ও ব্যবসায়ীদের মাঝে সাড়া ফেলেছে,উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নাটোর কৃষির অপার সম্ভাবনা হালতিবিলসহ আশেপাশের ধান চাষীদের জন্য গড়ে উঠা খান রাইস প্রসেসিং প্ল্যান্ট। নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ত্রিমোহনী এলাকার প্রধান সড়কের পাশেই এই রাইস প্রসেসিং প্ল্যান্টটি অবস্থিত।
ঢাকার বিখ্যাত রিয়াল এস্টেট ও কনস্ট্রাকশন প্রতিষ্ঠান টার্ন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান খান রাইস প্রোসেসিং প্ল্যান্ট। এটি ২০১৮ সালে প্রথম সর্টিং মিল হিসাবে চালু করা হয়। পরবর্তীতে ২০২৩ সালে ৪০০ মন ক্যাপাসিটি এটি অটো রাইস মিলে রূপান্তর করা হয়। সর্বশেষ ২০২৫ সালে সমস্ত আপডেট শেষ করে বর্তমানে ১৬শ ক্যাপাসিটি নিয়ে এই রাইস প্রসেসিং প্ল্যান্ট পরিচালিত হচ্ছে। এখানে নলডাঙ্গা উপজেলার হালতিবিল এলাকা ও উপজেলার কৃষকদের বিরাট জনগোষ্ঠী সরাসরি এই প্লান্টের মাধ্যমে তাদের উৎপাদিত ধান থেকে সরাসরি রাইস প্রসেসিং করার সুবিধা ভোগ করছেন।
এছাড়াও খান রাইস প্রসেসিং প্ল্যান্ট সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে তাদের নিজস্ব ব্র্যান্ডের নামে চাউল প্যাকেটজাত করছে যা রাজধানীসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে চাউল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করছে। শুধু খান রাইস প্রসেসিং প্ল্যান্ট এর নিজস্ব ব্যান্ডের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, দূর দূরান্ত থেকেও চাউল ব্যবসায়ীরা বিভিন্ন নামে ধান থেকে সরাসরি রাইস প্রসেসিং ও প্যাকেটজাত করে নিচ্ছেন। কোন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ছাড়াই এখানে কৃষকদের উৎপাদিত ধান থেকে ফ্রেশ রাইস প্রসেসিং করা হয়।
নলডাঙ্গা উপজেলায় একমাত্র খান রাইস প্রসেসিং প্ল্যান্ট স্থাপিত হয়েছে,যেখানে প্রায় দেড়শ লোকের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রায় ১ থেকে দেড় হাজার কৃষক ও ব্যবসায়ী এই মিলের সাথে সরাসরি সম্পৃক্ত। এছাড়াও এই খান রাইস প্রসেসিং প্ল্যান্টে চাউল প্রসেসিং এর মাধ্যমে অন্যান্য কাজ যেমন হাঁস-মুরগির ফিড, মাছের ফিড প্রস্তুত করা হচ্ছে। যা বিভিন্ন ব্র্যান্ডের নামে বাজারে পাওয়া যাচ্ছে। ৪০ হাজার হেক্টর এরিয়া নিয়ে বিল হালতির অবস্থান যার প্রধান ফসল ধান। যা কৃষকের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় দেশের বিভিন্ন জায়গায়। এবার হালতি বিলের ধান থেকে নিজস্ব তত্ত্বাবধানে প্রাকৃতিকভাবে বাড়তি পলিশ ছাড়াই বানিজ্যিক ভাবে চাল উৎপাদন করছে নলডাঙ্গার বিপ্রবেলঘরিয়ায় অবস্থিত খান রাইস প্রোসেসিং প্ল্যান্ট। এছাড়া এখানে মনোরম পরিবেশ ও নিজস্ব হাঁসের খামার,আম,আঙ্গুর,লেবুসহ বিভিন্ন ফল,ফুলের বাগান গড়ে তোলা হয়েছে এবং দূর থেকে আগত ক্রেতাদের নিরাপত্তা,থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে।
খান রাইস প্রোসেসিং প্ল্যান্ট এর সি ই ও মোঃ মানিকুজ্জামান খান বলেন,নাটোর জেলার নলডাঙ্গায় আমরাই প্রথম এই রাইস প্রসেসিং প্ল্যান্ট গড়ে তুলেছি যার মাধ্যমে প্রসেসিংকৃত চাউল নাটোর,রাজশাহী,বগুড়া নওগাঁসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে এই রাইস প্রসেসিং প্ল্যান্ট থেকে উৎপাদিত চাউল আন্তর্জাতিক বাজারেও সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। আমাদের এই প্ল্যান্টে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কেমিক্যাল মুক্ত চাউল অত্যন্ত সুস্বাদু ও ফাইবারযুক্ত যা ভোক্তা পর্যায়ে সুনাম অর্জন করছে। মোট কথা আমরা সততা ও দ্বায়িত্বশীল শতভাগ পরিচ্ছন্নতা ও ফ্রেশনেস পদ্ধতিতে এই খান রাইস প্রসেসিং প্ল্যান্ট ক্লাইন্টদের বিশ্বস্ততা অর্জনে বদ্ধ পরিকর।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত