নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লাল পুরে গ্রীনভ্যালী পার্কে বিদেশি পর্যটককে হেনস্তার অপরাধে রোববার( ১০ মে)ভোরে ২ টিকটকারকে আটক করা হয়েছে। বিষয়টি লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত আমিনুল ইসলাম (২৯) ও রাসেল নামে দুজনকে আটক করা হয়েছে। এর মধ্যে আমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হোলি দাগাছি এলাকার তমির উদ্দিনের ছেলে।
ওসি মো. শফিকুল ইসলাম আরো জানান, আটক আরেক অভিযুক্ত রাসেলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অপরাধ তদন্তাধীন রয়েছে। অনাকাঙ্ক্ষিত কেউ যেন ঝামেলায় না পড়ে সেজন্য বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে। এর আগে, শনিবার এক ভিডিওতে দেখা যায়, তথাকথিত একজন কনটেন্ট ক্রিয়েটর দুই বিদেশি পর্যটককে ঘিরে অশোভন আচরণ করেন। ওই তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরকে বলতে শোনা যায়, তুমি পর্ণ স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না এমন মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিদেশি নাগরিকরা। যা ফেসবুক ছড়িয়ে পড়লে চলে সমালোচনার ঝড় ওঠে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত