নলডাঙ্গা ( নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ওভারব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত(১২) শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ৫টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়,বুড়িমারি থেকে ঢাকাগামী-বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলো অজ্ঞাত শিশুটি। এমন সময় অসর্তকতাবর্শত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে সেখানে পরে গিয়ে ব্যাক্তিটির মৃত্যু হয়।
এবিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার এস আই ফজলুর রহমান,অজ্ঞাত শিশুটির লাশটি আমরা হেফাজতে নিয়েছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।উল্লেখ্য, মাধনগর রেল স্টেশনের এই ওভারব্রিজের পিলারের ধাক্কায় এর আগেও বেশ কয়েকজন ব্যাক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে ওভারব্রিজের এই পিলার অপসারন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত