নাটোর প্রতিনিধিঃ
দেশীয় খামারিদের সুরক্ষা দেওযার জন্য ভারত থেকে যেন কোন পশু দেশে না আসতে পারে সেজন্য সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হযেছে। তাছাড়া দেশে চাহিদার তুলনায় ২২লাখের বেশি পশু অতিরিক্ত রয়েছে। তাই দেশীয় খামারীরা যেন লোকসানে না পড়ে সেজন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে। শনিবার বিকেলে নাটোরেরর গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া এলাকায় মৎস্য চাষী সম্মেলন উদ্বোধন শেষে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, নাটোর অঞ্চল থেকে অন্ত ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ উৎপাদন হয়। সেজন্য মাছ রপ্তানীতে নতুন দেশ খোঁজার পাশাপাশি ফিস প্রসেসিং সেন্টার নির্মাণ করা হবে। পরে মৎস্য স্থানীয় বৃপাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য চাষী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরি সহ অন্যান্যেরা। এসময় প্রতিমন্ত্রী মৎস্য উপকরণ, আধুনিক মাছ চাষ সহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত