তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নদী পারাপারে ভোগান্তি কমাতে জরুরী বৈঠক অনুষ্ঠিত শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার গর্ভের শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট খামারিদের সুরক্ষা জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ ৩৬ টি কোম্পানীর প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নাটোরের পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক নলডাঙ্গার খান রাইস প্রসেসিং প্ল্যান্টের খাঁটি চাল উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে‎‎ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে! কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ সাফল্য জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত রাজারবাগে পুনাক মেলা উদ্বোধন: কেএমপি স্টলে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন আম কুড়ানোর তুচ্ছ ঘটনায় পাথরঘাটায় শিশুকে মারধরের অভিযোগ ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে একজন কারাদণ্ড সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত ৪ প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা: পুলিশ সপ্তাহ ২০২৬ জামিন পেলেন সাংবাদিক শাকিল ও ফারজানা রুপা শেনজেন দেশে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব ধরনের কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ এক মামলায় আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল সুন্দরবনে মুক্তিপন দিয়ে ফিরলেন কয়রার ১৩ মৌয়াল ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর আহত মৌয়াল পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বসছে ৩৬০০ পশুর হাট গাজীপুরে পৈত্রিক জমি ফিরে পেতে জেলা রেজিস্ট্রারের দ্বারস্থ সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন ভাণ্ডারিয়া থানার ওসির কাজে সন্তুষ্ট সাধারণ মানুষ ​প্রকৌশলী মকবুলের লালসার বলি: ভিটেমাটি হারাল এক সাংবাদিক পরিবার দুটি হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর কমিটি ঘোষণা নিয়ে সরগরম শত কোটি টাকার সম্পদ লাবলুর : নেপথ্যে অবৈধ অর্থ ও অদৃশ্য শক্তি ভুয়া কোস্টগার্ড না অন্য কিছু? যুবকের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন সাংবাদিককে হত্যার হুমকি: সোনাইমুড়ীতে রাজপথে প্রতিবাদ দুর্নীতির ছায়া? উদ্বোধনের আগেই বাসাইলের সড়কে ফাটল চা-রাজ্যে ভয়ংকর পরিস্থিতি, জলাধার থেকে মিলল ৩ লাশ আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: তারেক রহমান পুলিশের মানবিক আচরণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ

ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন

ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাংগঠনিক দক্ষতা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূলভিত্তিক সক্রিয় রাজনীতির কারণে সভাপতি পদে আলোচনায় উঠে এসেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক নির্বাচিত কমিশনার আলহাজ্ব মোশারফ হোসেন খোকনের নাম।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বর্তমানে সংগঠন পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে ত্যাগী, পরীক্ষিত ও মাঠপর্যায়ের নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্ব দেওয়ার কারণে মোশারফ হোসেন খোকন সভাপতি পদে অন্যতম শক্ত অবস্থানে রয়েছেন। তিনি লালবাগ থানা এলাকার সাবেক ৬০ নম্বর ও বর্তমান ২৪ নম্বর ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দীর্ঘ সময় ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ৬০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বৃহত্তর লালবাগ থানা বিএনপির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনের টানা ২০ বছরের সফল নির্বাচিত কমিশনার হিসেবেও পরিচিত তিনি।

দলীয় নেতাকর্মীরা জানান, বিগত দেড় দশকের আন্দোলন-সংগ্রামে অসংখ্য মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক হয়রানির শিকার হলেও মোশারফ হোসেন খোকন কখনও রাজপথ ছাড়েননি। ২০২৪ সালের ২৩ জুলাই তিনি গ্রেফতার হন এবং পরবর্তীতে ৬ আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতনের পর মুক্তি লাভ করেন বলে দলীয় সূত্র দাবি করেছে।
বিশেষ করে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে তাকে সম্মুখসারিতে দেখা গেছে। দলীয় নেতাকর্মীদের দাবি, লালবাগ, চকবাজার ও কামরাঙ্গীরচর-এই তিন থানায় জুলাই গণঅভ্যুত্থানের প্রধান সমন্বয়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

এ বিষয়ে মোশারফ হোসেন খোকন বলেন, দেশনায়ক তারেক রহমানের ভিশন বাস্তবায়নে একটি সুসংগঠিত, আধুনিক ও জনবান্ধব মহানগর বিএনপি গড়ে তুলতে চাই। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করা হবে। তিনি আরও বলেন,ওয়ার্ড ও থানা পর্যায়ে শিক্ষিত, সুশৃঙ্খল ও কার্যকর ইউনিট গড়ে তোলা হবে। তরুণ সমাজকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।

সভাপতির দায়িত্ব পেলে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, তরুণদের সম্পৃক্ত করে প্রযুক্তিনির্ভর রাজনৈতিক কার্যক্রম পরিচালনা এবং বিএনপিকে আরও জনসেবামূলক সংগঠনে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি বেকার তরুণদের দক্ষতা উন্নয়ন, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং প্রতিটি ওয়ার্ডে জনসম্পৃক্ত কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন।

মোশারফ হোসেন খোকন মনে করেন, তৃণমূলকে শক্তিশালী না করলে কেন্দ্রীয় নেতৃত্বও কার্যকরভাবে সফল হতে পারে না। তাই পারস্পরিক সম্মান, শৃঙ্খলা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তুলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্ব হিসেবে আগামী দিনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে মোশারফ হোসেন খোকনকে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হিমেল আশরাফের সিনেমায় শাকিব হবে তাণ্ডব ২

হিমেল আশরাফের সিনেমায় শাকিব হবে তাণ্ডব ২

বিনোদন প্রতিবেদক ঢাকাই চলচ্চিত্রে শাকিব খান মানেই আলোচনার ঝড়। তার সিনেমা মানেই বক্স অফিসে তুুলকালাম। অনেকদিন ধরে যখন নিজের ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রি চলছিলো ডিমেতালে তখন তিনি অভিনয় করেন ‘প্রিয়তমা’ নামের সিনেমায়। ২০২৩ সালের সিনেমাটি মুক্তির পর বাংলাদেশ ও বিভিন্ন দেশের বক্স অফিসে তুমুল ব্যবসা করে। এই ছবিটিই এখন পর্যন্ত শাকিবের ক্যারিয়ারে সর্বোচ্চ আয় করা সিনেমা।ভারতের নায়িকা ইধিকা পালের বিপরীতে সিনেমাটি পরিচালনা করেন হিমেল আশরাফ। নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা দিয়েই তিনি জায়গা করে নেন সাফল্যের ইতিহাসে। নতুন খবর হলো, আবারও একসঙ্গে সিনেমা করতে যাচ্ছেন শাকিব-হিমেল জুটি। নায়ক-পরিচালকের এই যুগলবন্দীর গুঞ্জনে বেশ সরব ঢালিউড। হবে নাকি সেই ‘প্রিয়তমা’র মতো আরও একটা ম্যাজিক? জবাব তো মিলবে গুঞ্জন সত্যি হলে। এই গুঞ্জনের সূত্রপাত ‘সুড়ঙ্গ’ ও ‘তাণ্ডব’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলের হাত ধরে। সামাজিক যোগাযোগমাধ্যমে

আরও পড়ুন
language Change