তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু ঝিনাইগাতী আইনশৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান বদরপুর ইউনিয়ন পরিষদের নতুন বাজেট ঘোষণা! শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কিউবা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত মহানন্দা ব্যাটেলিয়ন  বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বটিয়াঘাটায় পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার রংপুরে উপজেলায় পাগলাপীরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবিতে বিক্ষোভ ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

খিলগাঁওয়ে ছেলের তালাকপ্রাপ্তা স্ত্রীর হাতে নির্যাতনের শিকার বৃদ্ধ শশুর

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর খিলগাঁও এলাকার নবীন বাগে ছেলের তালাকপ্রাপ্তা স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন বৃদ্ধ মোঃ আবুল কালাম মোল্লা(৬২)। বৃদ্ধ আবুল কালাম এর পুত্রের দ্বারা তালাক প্রদানের খবরে ক্ষিপ্ত হয়ে জান্নাত আক্তার সহিংস হয়ে তার ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর চালায় এবং মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে ঝাড়ু জুতা নিয়ে আক্রমন করে।এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ আবুল কালাম মোল্লা খিলগাঁও থানায় অভিযোগ করলে এস.আই শিমুল সরেজমিনে গিয়ে জান্নাত আক্তার কে এ ধরনের অপকর্ম পুনরায় না করতে সতর্ক করে।এর পরেও জান্নাত কিশোর গ্যাং নিয়ে পুনরায় বৃদ্ধের নাস্তার দোকানে হামলা চালায়।পরে হামলার শিকার হয়ে আদালতের শরণাপন্ন হন তিনি। বিজ্ঞ আদালতে দায়েরকৃত মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন-১। জোসনা বেগম (৪০) স্বামী- ফারুক,২। জান্নাত আক্তার (২১), পিতা-ফারুক,৩। মোঃ আনাস (২০), পিতা-ফারুক,৪। জাহানারা বেগম (৪২),স্বামী- মোঃ কালু মিয়া, সর্ব সাং ২৫/১ এ নবীনবাগ, থানা খিলগাঁও, ঢাকা।

 

ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত পিটিশন মামলা নং ১০২/২০২৩ সূত্রে জানা যায়,গত ২০১৯ সালের ১৬ এপ্রিল ইসলামী শরীয়ত বিধান মোতাবেক মৌলভী দ্বারা জান্নাত আক্তার (২১) এর সাথে রুবেল মোল্লা (২৫) এর সাথে বিয়ে হয়। এই দম্পতির ঘরে একটি সন্তান জন্ম নেয়। কিন্তু বিয়ের পর স্বামীর অমতে চলাফেরা করার কারণে তাদের সংসারে বনিবনা হত না। জান্নাত আক্তার তার স্বামী রুবেলের জীবন দুর্বিষহ করে তোলে। এর প্রেক্ষিতে গত ১ মে ২০২৩ সালে রুবেল মোল্লা জান্নাত আক্তার কে রেজিস্ট্রি তালাক প্রদান করে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দেনমোহর ও খোরপোষ পরিশোধের জন্য রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। এই সংবাদ পেয়ে ক্ষিপ্ত হয়ে জান্নাত আক্তার গত ৬ মে সকাল ৮ টার সময় মামলায় উল্লেখিত বিবাদীগণ সহ অজ্ঞাত নামা আরো ৪-৫ জন কিশোর গ্যাং সদস্যদের নিয়ে আবুল কালাম মোল্লার ব্যবসা প্রতিষ্ঠান নবীনবাগ আনন্দ বেকারির সামনে নাস্তার দোকানে এসে তার ছেলে রুবেল কে খোঁজাখুঁজি করে না পেয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময়ে বৃদ্ধ আবুল কালামের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে আসামিরা তাকে নানা প্রকার ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এরপরে সর্বশেষ গত ১৩ মে দুপুর আনুমানিক ১২ টার সময়ে খিলগাঁও থানা এলাকার নবীনবাগ আনন্দ বেকারির গলি (বড় বাড়ি) এবংমান্নানের চায়ের দোকানের সামনে আবুল কালাম মোল্লাকে একা পেয়ে হামলা করে।
বৃদ্ধ আবুল কালাম মোল্লা জানান, জান্নাত আক্তার আমার পরিবারকে হয়রানি করতে নানা তৎপরতা শুরু করেছে।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) শিমুল বলেন, জান্নাত আক্তার এর বিষয়ে বৃদ্ধ আবুল কালাম মোল্লা খিলগাঁও থানায় একটি জিডি করেছেন,আমি তদন্তকারী কর্মকর্তা হিসেবে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি ,তাছাড়া ওই নারী উছশৃংখল।

আবুল কালাম মোল্লা আরো জানান থানা পুলিশের পরামর্শে বিষয়টি বিজ্ঞ আদালতের এক্তিয়ারভুক্ত হওয়ায় আমি কোর্টে মামলা করেছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সিরিয়ার বেহাল অর্থনীতি কী ঘুরে দাঁড়াবে?

সবুজ বাংলাদেশ ডেস্ক:  প্রায় ১৪ বছর ধরে গৃহযুদ্ধের ফলে সিরিয়ার অর্থনীতির অবস্থা এখন বেহাল দশা। দেশটিকে আর্থিক দিক থেকে ঘুরে দাঁড়াতে তাদের পুরো বিশ্বের সাহায্য ও সহযোগিতা দরকার। ২০১১ সালে সিরিয়ার অর্থনীতির পরিমাণ ছিল ছয় হাজার ৭৫০ কোটি ডলার। ওই বছরই বাশার আল আসাদের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ শুরু হয়। তখনই বিদ্রোহীরা তৎপরতা বাড়ায়। পুরোদস্তুর গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। বিশ্বের ১৯৬টি দেশের মধ্যে অর্থনীতির নিরিখে সিরিয়া ছিল ৬৮তম স্থানে। প্যারাগুয়ে ও স্লোভেনিয়ার সঙ্গে তুলনীয় ছিল তাদের জিডিপি-র পরিমাণ। কিন্তু গতবছর সিরিয়ার অবস্থান ছিল ১২৯তম স্থানে। ওয়ার্ল্ড ব্যাংকের মতে, তাদের অর্থনীতি এখন ৯০০ কোটি ডলারের। এখন চাদ, ফিলিস্তিনের সঙ্গে তাদের তুলনা চলে। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, দেশ থেকে ৪৮ লাখ মানুষের চলে যাওয়ার ফলে তারা এখন মধ্যপ্রাচ্যের অন্যতম

আরও পড়ুন
language Change