তারিখ লোড হচ্ছে...

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি বিপিজেএফের নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওকৃষি উন্নয়নের প্রণোদনা বিতরণ  কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক  চাঁদপুরের রামচন্দ্রপুরে ডাকাতিয়ার ভাঙ্গন আতঙ্ক চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পদত্যাগের পর সাহাবুদ্দিনের পুরোনো বক্তব্য ভাইরাল কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেপ্টেম্বরে: আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জের মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন গুজবে সাতক্ষীরার পাম্পে তেল কেনার ভিড়, সরবরাহ স্বাভাবিক থাকার দাবি প্রশাসনের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএর মানববন্ধন স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকতকে যাবজ্জীবন কারাদণ্ড ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ ​অভিযোগ ভুল প্রমাণিত: স্বপদে ফিরলেন ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া বৃক্ষরোপণে সাজাই দেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ কেশবপুরে দেশীয় ফল ও প্রদর্শনী মেলার আয়োজন রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান

দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ

দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ
পাঠক সংখ্যা
638

মোঃ মাসুম বিল্লাহ খুলনা প্রতিনিধিঃ

খুলনার দাকোপে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন নদ-নদীতে অবাধে চলছে গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা আহরণ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় একশ্রেণির অসাধু চক্র ক্ষতিকর নেটজাল ব্যবহার করে এই রেণু ধরছে। এর ফলে চিংড়ির পোনার পাশাপাশি ধ্বংস হচ্ছে দেশীয় বিভিন্ন প্রজাতির লাখ লাখ মাছের পোনা, যা চরম হুমকিতে ফেলছে নদী অঞ্চলের জীববৈচিত্র্যকে। অভিযোগ উঠেছে, এই অবৈধ রেণু শিকার নির্বিঘ্ন করতে স্থানীয় নৌ পুলিশকে নিয়মিত গোনে গোনে (নির্দিষ্ট তিথিতে) মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। এছাড়া প্রশাসনের নাম ভাঙিয়ে একটি প্রভাবশালী দালাল চক্রও জেলেদের কাছ থেকে নিয়মিত মাসোহারা তুলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সরেজমিনে উপকূলীয় উপজেলা দাকোপের কাজীবাছা, পশুর, চুনকুড়ি, ঢাকি, কালাবগী ও শিবসাসহ বিভিন্ন নদ-নদীতে ঘুরে দেখা গেছে নিষিদ্ধ নেটজালের ছড়াছড়ি। নিয়মকানুনের তোয়াক্কা না করে শিশু-নারী থেকে শুরু করে সব বয়সী মানুষ প্রকাশ্যে এই রেণু পোনা আহরণ করছে। স্থানীয় মৎস্য বিশেষজ্ঞদের একটি সমীক্ষা অনুযায়ী, নদী থেকে মাত্র ১টি চিংড়ির রেণু পোনা সংগ্রহ করতে গিয়ে ক্ষতিকর নেটজালে আটকে অন্তত ১২০টি অন্যান্য দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণীর পোনা নিধন হচ্ছে। জেলেরা চিংড়ির রেণু রেখে বাকি পোনাগুলো নদীর তীরে ফেলে দেয়, যা পরবর্তীতে রোদে শুকিয়ে নষ্ট হয় বা কাকের খাবারে পরিণত হয়। বছরের পর বছর ধরে চলা এই ধ্বংসযজ্ঞের কারণে নদীপ্রধান এই অঞ্চলে দেশীয় বহু সুস্বাদু মাছ আজ প্রায় বিলুপ্তির পথে। জেলেদের স্বীকারোক্তি ও চাঁদাবাজির চালচিত্র দেখা যাচ্ছে

চুনকুড়ি এলাকার রেণু পোনা আহরণকারী নৃপেন মন্ডলসহ সাহেবআবাদ এলাকার গোপাল ঢালীসহ একাধিক জেলে জানান, নিষিদ্ধ নেটজাল দিয়ে পোনা ধরা সম্পূর্ণ বেআইনি জেনেও জীবিকার তাগিদে তারা এই কাজ করছেন। তবে এই আয়ের একটি বড় অংশ চলে যায় নৌ পুলিশের পকেটে। জেলেরা অভিযোগ করেন,প্রতি অমাবস্যা ও পূর্ণিমার গোনে (জোয়ারের সময়) নদীতে জাল পাতার জন্য ২০০ টাকা এবং নদী থেকে মাছ ধরার জন্য নেটজাল প্রতি ৫০০ টাকা করে নৌ পুলিশকে দিতে হয়।

প্রতি মাসের ৩ থেকে ৫ তারিখের মধ্যে চালনার অফিসে এই টাকা পৌঁছে দিতে হয়।টাকা দিতে দেরি হলে বা অস্বীকৃতি জানালে নৌ পুলিশ জাল ও সরঞ্জাম জব্দ করার পাশাপাশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ভয় দেখায়। বর্তমানে স্থানীয় ফড়িয়াদের কাছে প্রতি হাজার রেণু পোণা ২৭০০ থেকে ২৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান জেলেরা। আর এই পুরো প্রক্রিয়াই চলছে প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা ও স্থানীয় দালালের সমঝোতায়। দায়িত্বরত কর্মকর্তাদের চাঁদাবাজির এই গুরুতর অভিযোগের বিষয়ে জানতে চাইলে দাকোপ নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ইনচার্জ নুরুল আমিন হাওলাদার বলেন, প্রতি গোনে জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার মতো কোনো ঘটনা আমার জানা নেই।

অন্যদিকে, নদী ও মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের তৎপরতার কথা উল্লেখ করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, নদীতে নিষিদ্ধ নেটজাল দিয়ে যেকোনো প্রকার মাছ ধরা সম্পূর্ণ বেআইনি। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে গত চার মাস ধরে আমরা অসংখ্য যৌথ অভিযান পরিচালনা করেছি। মোবাইল কোর্টের মাধ্যমে কয়েক লাখ টাকার নিষিদ্ধ নেটজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌ পুলিশের চাঁদা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সঠিক তথ্য ও প্রমাণ পাওয়া গেলে মাসিক আইনশৃঙ্খলা সভায় আলোচনা সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ নাঙ্গলকোটে সাবেক এমপির গণসংযোগ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে নাঙ্গলকোটে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া। গতকাল শনিবার উপজেলার রায়কোট উত্তর ইউপির অলিপুর ও মাহিনী বাজার এলাকায় এসব কর্মসুচি পালন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কাজী শাহআলম, মিয়া মোঃ ইদ্রিস, কাজী দেলোয়ার হোসেন, আবুল কালাম মেম্বার, ইউপি যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ ভূঁইয়া, সেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব মোল্লা, সিনিয়র যুগা আহবায়ক শরীফ হাজারী, গাজী আজাদ, বিএনপি নেতা জাফর আহাম্মদ মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল আলী ও আব্দুর রহিম সহ উপজেলা নেতৃবৃন্দু। এমপি আব্দুর গফুর ভূঁইয়া মাহিনী বাজার এলাকায়

আরও পড়ুন
language Change