তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক

কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন

কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন
পাঠক সংখ্যা
638

রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধঃ

যশোরের কেশবপুর উপজেলায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং সম্মানজনক আচরণের দাবিতে এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।

গতকাল সোমবার দুপুরে কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও ওষুধ শিল্পের প্রসারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও কর্মক্ষেত্রে তারা নানাভাবে অবহেলা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হচ্ছেন। তাই তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা ফারিয়ার উপদেষ্টা মোঃ সোহেল হাসান আইদ, বিসিডিএস সদস্য মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ রুহুল আমিন (এসকেএস ফার্মাসিটিক্যাল), সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (বিকন ফার্মাসিউটিক্যাল), সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল (এরিস্টোফার্মা)সহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ফারিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নিজাম উদ্দিন।

সভাপতির বক্তব্যে মোঃ রুহুল আমিন বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ সহযোদ্ধা। নানা প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালন করেও তারা কাঙ্ক্ষিত সম্মান ও নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, দেশের স্বাস্থ্যসেবার অগ্রগতিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান অপরিসীম।

তাই তাদের নিরাপত্তা, সম্মান ও পেশাগত অধিকার নিশ্চিত করা জরুরি। এ সময় উপদেষ্টা মোঃ সোহেল হাসান আইদ বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উচ্চশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ। তাদের সঙ্গে যেকোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ বন্ধ করতে হবে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলকে আন্তরিক হতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ন্যায্য অধিকার, পেশাগত নিরাপত্তা ও সম্মান রক্ষায় সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে

গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে

হাফিজুর রহমান খানঃ ০৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল স্টেশন দখল আর চাঁদাবাজির জন্য আমরা তখণ সংখ্যালঘু সম্প্রদায়ের উপশনালয় রক্ষা সহ সকলের জানমাল রক্ষার জন্য পাহারাদার হিসেবে কাজ করেছি। তিনি বলেন, বরিশাল বিভাগের মধ্যে বরগুনা-১ আসনে আমরা নিশ্চিত বিজয় অর্জন করব ইনশআল্লাহ। কেউ ভোট কাটতে আসলে তা প্রতিহত করা হবে। বরগুনার আমতলী উপজেলার পৌরসভা চত্ত্বরে শুক্রবার দুপুর সোয়া ১২ টার সময় এক নির্বাচনী জনসভায় বক্তব্য কালে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই পীর উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, কেন্দ্র এবং স্থানীয় সাংবাদিক ও ভোটারদের কাছ থেকে যে আওয়াজ শুনতে পাই তাতে এই সাগর পাড় থেকেই আমাদের ইসলামী পতাকার বিজয় শুরু হবে। তিনি আরো বলেন, অনেক দল ক্ষমতায় গেলে সোনার বাংলা গড়বে, ডিজিটাল বাংলা গড়বে এরকম নানা প্রতিশ্রুতি

আরও পড়ুন
language Change