তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত

দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত
পাঠক সংখ্যা
638

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা  (খাগড়াছড়ি) প্রতিনিধঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আঙুর চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। উপজেলার মেরুং ইউনিয়নের ভুইয়াছড়া এলাকায় স্থানীয় কৃষক সালাউদ্দিনের ব্যতিক্রমী আঙুর বাগানকে কেন্দ্র করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ( ১২ মে) মঙ্গলবার  বিকাল ৪টায় আয়োজিত এ বৈঠকে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন এলাকার কৃষকেরা অংশ নেন।

জানা যায়, স্থানীয় কৃষক সালাউদ্দিন প্রায় ১৫ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে আঙুর চাষ শুরু করেন। বর্তমানে তার বাগানে দেশি-বিদেশিসহ প্রায় ৬০ প্রজাতির আঙুরের চারা রয়েছে। ইউটিউব ও অনলাইনভিত্তিক কৃষি বিষয়ক তথ্য থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিজ উদ্যোগে এই ব্যতিক্রমী বাগান গড়ে তুলেছেন। পাহাড়ি অঞ্চলে এমন উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক   ওঙ্কার বিশ্বাস , দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আল-আমিনসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৈঠকে কৃষক সালাউদ্দিন বলেন, পাহাড়ের চূড়ায় অতিরিক্ত রোদ থাকায় আঙুর চাষে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়। সাধারণত শীতল ও নিয়ন্ত্রিত পরিবেশে আঙুরের ফলন ভালো হয়। তাই ভবিষ্যতে আধুনিক পদ্ধতিতে আঙুর চাষ সম্প্রসারণের লক্ষ্যে তিনি কৃষি বিভাগের কাছে একটি গ্রিন হাউজ স্থাপনের আবেদন জানান। এসময় অতিরিক্ত উপ-পরিচালক অঙ্কুর বিশ্বাস কৃষকের উদ্যোগের  প্রশংসা করে বলেন, দীঘিনালার মতো পাহাড়ি এলাকায় আঙুর চাষ সত্যিই একটি সম্ভাবনাময় উদ্যোগ। আমরা চেষ্টা করব কৃষককে প্রয়োজনীয় সহযোগিতা দিতে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে এখানে একটি গ্রিন হাউজ প্রকল্প দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, পাহাড়ি অঞ্চলের জলবায়ু ও মাটি কাজে লাগিয়ে নতুন নতুন ফল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। সালাউদ্দিনের এই উদ্যোগ অন্য কৃষকদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। স্থানীয়দের মতে, সঠিক প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে দীঘিনালায় বাণিজ্যিকভাবে আঙুর চাষের ব্যাপক সম্ভাবনা তৈরি হতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন ধানমন্ডি এলাকায় একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই প্রতিবেদন দাখিলকে কেন্দ্র করে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হওয়ায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে পিবিআই। পিবিআই জানিয়েছে, শেখ হাসিনাসহ অন্যদের অব্যাহতির সুপারিশ করে দাখিল করা চূড়ান্ত রিপোর্টের সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আসার পর তা ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। তবে পরিপূর্ণ তথ্য হলো, মামলার প্রধান ভিকটিমসহ অন্য আহতদের বাস্তবে কোনো হদিস না পাওয়ায় এবং তথ্যে গরমিল থাকায় আইনি প্রক্রিয়া অনুযায়ী (তথ্যগত ভুল) হিসেবে এই প্রতিবেদন দেয়া হয়েছে। সংস্থাটি জানায়, ২০২৪

আরও পড়ুন
language Change