তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

যমুনা অয়েলের গনবদলীতে অর্থ লেনদেন ও দ্বৈত নীতির অভিযোগ

যমুনা অয়েলের গনবদলীতে অর্থ লেনদেন ও দ্বৈত নীতির অভিযোগ
পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধিঃ

রাষ্ট্রায়ত্ব তেল সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কোম্পানিতে গনবদলীর ঘটনা ঘটেছে। ১৩ মে যমুনা অয়েলের উপ মহাব্যবস্থাপক জিএম এইচ আর মোহাম্মদ জোবায়ের চৌধুরী স্বাক্ষরিত এক যোগে ৪৫ কর্মকর্তা, কর্মচারীকে বদলী আদেশ দিয়েছে। এদিকে ১৪ মে মেঘনা পেট্রোলিয়ামের জেনারেল ম্যানেজার সন্জীব নন্দী (এইচ আর) অ: দা: সাক্ষরিত ৫১ জনকে বদলীর আদেশ দেন।

যমুনা এবং মেঘনার একাধিক দায়িত্বশীল কর্মকর্তারা বলেন এটা একটা নজীর বিহীন ঘটনা, এক সাথে এত কর্মকর্তা, কর্মচারীকে বদলী করা হয়েছে৷ ইতিপূর্বে এধরণের ঘটনা কখনো ঘটেনি। তবে দুটো প্রতিষ্ঠানে গনবদলীতে দৈত্য নীতির অভিযোগ উঠেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিধি মতে তাদের অধীনস্হ প্রতিষ্ঠানগুলোর সিবিএ নেতাদের বদলী করার ক্ষেত্রে আইনগত কোন বিধিনিষেধ নেই। সাধারন কর্মকর্তা, কর্মচারীরদের মতো যে কোন সিবিএ নেতাদের একই স্থানে চাকরীর বয়স তিন বছর হলেও তাদের বদলী করা যাবে। এদিকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গনবদলীতে একাধিক সিবিএ নেতার নাম রয়েছে, যেমন রনি কর, আইয়ুব খান, আব্দুল আলীম, ফরিদুল ইসলাম ও আমিনুল ইসলাম প্রমুখ। তবে যমুনা অয়েলের গনবদলীর তালিকায় একজন সিবিএ নেতারও নাম উঠেনি। চাকরির শুরু থেকে বছরকে বছর একই জায়গায় চাকরি করছে যমুনা অয়েলের সকল সিবিএ নেতৃবৃন্দ।

এদিকে গনবদলীকে কেন্দ্র করে যমুনা অয়েলের একাধিক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে অনেক অসাধু কর্মকর্তা, কর্মচারী তেল চুরির সিন্ডিকেট সদস্যেরা লোভনীয় এবং গুরুত্বপূর্ণ ডিপোতে পোষ্টিং বাগিয়ে নিয়েছে। আবার অনেকে টাকার বিনিময়ে গনবদলী থেকে রেহাই পেয়েছে। যেমন গোলাম সারোয়ার এইচ আর সিনিয়র পার্সোনাল অফিসার। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে চট্টগ্রাম পতেঙ্গার টার্মিনাল অফিসে কর্মরত। একই ডেলিভারি শাখার মো: ইব্রাহীম টার্মিনাল অফিসে কর্মরত ২০০৫ সাল থেকে, অর্থাৎ তার চাকরি জীবন শুরু এই অফিস থেকেই। একই অফিসে মো: আজিজ চাকরি করছে দীর্ঘ ১৩ বছর ধরে। কিন্তু এদের গনবদলী তালিকায় নাম উঠেনি। এদের মতো গনবদলীর তালিকা থেকে বাদ পড়েছে অনেকেই। দৈনিক সবুজ বাংলাদেশ যমুনা অয়েলের নুন্যতম ৫০ জন দুর্নীতি বাজ কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন সময়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে বরাবরই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এসকল দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীরা। অবশ্য বিপিসি এবং যমুনা অয়েলের কতিপয় উচ্চ পদস্থ কর্মকর্তাদের ম্যানেজ করেই তেল চুরির সিন্ডিকেটটি নিয়ন্ত্রিত করে যাচ্ছিল এই চক্রটি। এবারের গনবদলীতে যমুনা অয়েলে অনিয়ম কিছুটা হলেও দুর হবে, এমনটাই আশা করছে প্রতিষ্ঠানটির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।

চলতি মাসে ৯ তারিখে সবুজ বাংলাদেশ অনলাইন ভার্সনে বাঘাবাড়ি ডিপোর তেল চোর সাদেকীন সিন্ডিকেট নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। তারই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে এক যোগে গনবদলীর আদেশ দিতে বাধ্য হয়েছে যমুনা অয়েল কর্তৃপক্ষ। তবে এই গনবদলীর মাঝেও অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীদর টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ জায়গায় পোষ্টিং দেয়ার অভিযোগ উঠেছে। যেমন বাঘাবাড়ির ডিপোর তেল চোর সাদেকীন সিন্ডিকেটের পাঁচ সদস্য নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এদের মধ্যে গনবদলীর তালিকায় আছে চারজন। তবে মোটা অংকের টাকার বিনিময়ে এরা সকলেই ভালো এবং লোভনীয় ডিপোতে পোষ্টিং বাগিয়ে নিয়েছে। অসংখ্য অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত বাঘাবাড়ি ডিপোর তেল চোর সিন্ডিকেট প্রধান আবুল ফজল মো: সাদেকীনকে বদলী করা হয়েছে দৌলতপুরের মতো গুরুত্বপূর্ণ ডিপোতে। তার সেকেন্ড ইন কমান্ড এ্যাসিষ্ট্যান্ট ম্যানেজার অপারেশন মাহাবুল আলমকে দায়িত্ব দেয়া হয়েছে শ্রীমঙ্গল ডিপোর এ্যাসিষ্টেন্ট ম্যানেজার পদে। এই ডিপোর তেল চুরির মহানায়ক ও সাদেকীন সিন্ডিকেটের অন্যতম সদস্য অপারেটর জাকির হোসেনকে বদলী করা হয়েছে ফতুল্লা ডিপোতে। মুলত জাকির হোসেন অপারেটর হলেও তিনি বরাবরই দয়িত্ব পালন করছে গেজার পদে অর্থাৎ তেল মাপার দায়িত্বে। হয়তো ফতুল্লা ডিপোতেও তিনি তেল মাপার দায়িত্বই পালন করবে।

গেজার হাফিজুর রহমানকে বদলী করা হয়েছে পার্বতীপুরের মতো গুরুত্বপূর্ণ ডিপোতে। তবে এই সিন্ডিকেটের অন্যতম সদস্য সিবিএ নেতা অরুণ চৌধুরী রয়ে গেছে বাঘাবাড়ি ডিপোতে। এখানে তার চাকরির বয়স ২৯ বছর পার হলেও গনবদলীর তালিকায় তার নাম স্থান পায়নি। এদিকে তেল চুরি সিন্ডিকেটের আরেক সদস্য ভৈরব বাজার ডিপোর ডেপুটি ম্যানেজার মো: মতিউর রহমানকে বদলী করা হয়েছে বাঘাবাড়ীর মতো গুরুত্বপূর্ণ ডিপোতে। উল্লেখ্য তার বাড়ি আবার এই ডিপোর পাশেই। নিজ এলাকায় ডিপো ইনচার্জ হয়ে তিনি কতটুকু সঠিক দায়িত্ব পালন করতে পারবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে যমুনা অয়েলের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।

এদিকে আবার গনবদলীর তালিকায় নাম উঠেনি ধীমান কান্তি দাস মানেজার (ফাইনান্স) ও হোসেন মোহাম্মদ ইয়াহিয়ার (ডেপুটি ম্যানেজার এডমিন এমডির দপ্তর প্রধান কার্যালয়)। প্রথম জন ২০০৭ সালে একাউন্টস অফিসার হিসাবে প্রধান কার্যালয়ে যোগদান করে। বর্তমানে ম্যানেজার (ফাইনান্স)। দ্বিতীয় জনের চাকরিতে যোগদান ২০১১ সালে। দীর্ঘ চাকরি জীবনে এদের কোনো বদলী নাই, যদিও ২০২৪ সালের ২৪ নভেম্বর বিপিসির সমন্বিত সভার সিদ্ধান্ত হয়েছে তাদের অধীনস্থ কোম্পানি সমুহে ৩ বছরের অধিক কর্মরত, ওদেরকে বদলী করতে। এদিকে হোসেন মোহাম্মদ ইয়াহিয়া দেখভালের দায়িত্ব পালন করছে এমডির গোপনীয় সহকারে হিসাবে। এমডির দপ্তরে যেকোনো অভিযোগ গেলে তার হাত দিয়েই যেতে হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ

কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ

রুস্তম ফারাজী, কেশবপুঃ যশোরের কেশবপুরে ১২০ জন প্রান্তিক খামারিকে নিয়ে গবাদি প্রাণির সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে যশোর-১ অঞ্চলের কেশবপুর এলাকার সাগরদাঁড়ি শাখার ওই খামারিদের প্রশিক্ষণ প্রদান করা হয়। একইসাথে অ্যানথ্রাক্স টিকাদান কার্যক্রম পরিচালনা এবং কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার ভৈরব বিশ্বাস, এলাকা ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন এবং শাখা ব্যবস্থাপক নিজাম উদ্দিন। কার্যক্রমটির সার্বিক তত্ত¡াবধান করেন এক্সটেনশন অফিসার উজ্জ্বল কুমার দাস। এ ছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অফিসের এলএসপি সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশিক্ষণে গবাদি প্রাণির রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা নিশ্চিত করা, অ্যানথ্রাক্সসহ সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন
language Change