তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

শাশুড়ির পরকীয়া জানানোয় পুত্রবধূকে হত্যার অভিযোগ

শাশুড়ির পরকীয়া জানানোয় পুত্রবধূকে হত্যার অভিযোগ
পাঠক সংখ্যা
638

মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শাশুড়ির বিয়েবহির্ভূত সম্পর্কের ঘটনা পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে সাজানোর অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা খাতুন (২২) ওই গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী এবং একই গ্রামের তাহের মণ্ডলের মেয়ে। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন স্বাভাবিকভাবে সংসার চললেও সম্প্রতি তাসলিমা তার শাশুড়ির বিয়েবহির্ভূত সম্পর্কের বিষয়টি জানতে পারেন। পরে তিনি বিষয়টি পরিবারের কয়েকজন সদস্যকে জানালে শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর থেকেই তাসলিমার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল বলে অভিযোগ পরিবারের।

নিহতের বাবা তাহের মণ্ডল জানান, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে উজ্জ্বল ও তাসলিমার বিয়ে হয়। মঙ্গলবার রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, আমার মেয়েকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। সকালে খবর পেয়ে এসে আমরা মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এটা আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা। আমি এর সুষ্ঠু বিচার চাই। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত পরিবারের সদস্যদের কাউকে এলাকায় দেখা যায়নি। এতে এলাকাবাসীর সন্দেহ আরও বেড়েছে।

তারা বলেন, তাসলিমা শান্ত স্বভাবের ছিলেন এবং সংসার ও সন্তান নিয়েই ব্যস্ত থাকতেন। হঠাৎ এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল কাদের বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নাটোরে চুলার আগুন থেকে পুড়লো ২০টি বাড়ি

অনলাইন ডেস্কঃ নাটোরের নলডাঙ্গার রান্নাঘরের চুলা থেকে লাগা আগুনে ২০টি টিনসেড বাড়ি পুড়ে গেছে। রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক একেএম মুরশেদ জানান, বাঁশিলা উত্তরপাড়া গ্রামের খলিল হোসেনের বাড়ির রান্না ঘরের চুলার আগুন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই সেই আগুন আশপাশের টিনসেড বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রথমে নিজেরাই আগুন নোভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতা বাড়ায় তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই তবে ২০টি টিনশেড বাড়িসহ সকল মালামাল পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকিসহ ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।

আরও পড়ুন
language Change