তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেফতার ঝিনাইগাতীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত মোংলায় মাদকের বিরুদ্ধে সাহসী লড়াইয়ে সাংবাদিক মাসুদ কেশবপুরে সাবেক খেলোয়াড় কেসমত আলীর মৃত্যু সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, আটক ৩ হামলা হলে দায়ী থাকবেন আওয়ামী লীগ নেতা সাত্তারসহ ৩ জন: সাংবাদিক ইন্নার অভিযোগ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থীর ঘোষণা দিলেন আবু সাইদ সুইট পরিবেশ অধিদপ্তরের কর্মচারীর সম্পদের পাহাড় রংপুর সদরে ধান কাটায় ব্যস্ত কৃষক, উৎপাদন ভালো হলেও লাভ নিয়ে শঙ্কা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে অভিযান শেরপুরের কোরবানির পশুর হাটে মূল আকর্ষণ বাংলার ডন! কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী শেরপুরের কৃতি সন্তান ড. এমডি মাহফুজুর রহমান পিএইচ ডি ডিগ্রি অর্জন করলেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ চলছে উদ্ধার কাজ শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর ১১তম শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার ভিডিও ভাইরাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন "আইজিপি ব্যাজ-২০২৫" পেলেন পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ভোলা সদর পিআইওর বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে তথ্য গোপন ও অনিয়মের অভিযোগ শাশুড়ির পরকীয়া জানানোয় পুত্রবধূকে হত্যার অভিযোগ বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট জব্দ বটিয়াঘাটায় পুলিশের ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত পূর্ব সুন্দরবনে বনদস্যু ও বনরক্ষীর মধ্যে বন্দুকযুদ্ধ জিম্মি ৪ জেলে উদ্ধার যমুনা অয়েলের গনবদলীতে অর্থ লেনদেন ও দ্বৈত নীতির অভিযোগ রংপুরে পোল্ট্রি খামারের বিষাক্ত বর্জ্যে ফসলের ব্যাপক ক্ষতি, দুই শতাধিক কৃষক পদবি মিটারম্যান অথচ চাকরি দেয়ার নামে হাতিয়ে নিয়েছে কোটি টাকা এসএসপি নির্বাচনে : সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ, দপ্তর সম্পাদক মিম চাঁদপুরের উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও

শেরপুরের কোরবানির পশুর হাটে মূল আকর্ষণ বাংলার ডন!

শেরপুরের কোরবানির পশুর হাটে মূল আকর্ষণ বাংলার ডন!
পাঠক সংখ্যা
638

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেরপুরের কোরবানির পশুর খামারগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার বিভিন্ন খামারে ছোট-বড় হাজারো গরু প্রস্তুত করা হলেও সবার নজর কেড়েছে এক বিশালাকৃতির ষাঁড়-বাংলার ডন। ৩৩ মণ ওজনের এই গরুটি নিয়ে ইতোমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়েছে। বিশাল দেহের কারণে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন গরুটি এক নজর দেখতে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া পশ্চিমপাড়া এলাকার আলিফ লাম এগ্রোতে তিন বছর ধরে যত্নে-আদরে লালন-পালন করা হচ্ছে ‘বাংলার ডন’-কে। খামার সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ব্যবসায়ী শাহজাহান আলীর মালিকানাধীন ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির ওজন প্রায় ৩৩ মণ। গরুটির দৈর্ঘ্য ১১ ফুট এবং উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। বিশাল গড়নের কারণে খামারে আসা দর্শনার্থীদের বেশিরভাগই প্রথম দেখায় বিস্মিত হয়ে পড়ছেন। খামার সংশ্লিষ্টরা জানান, বাংলার ডন-এর পরিচর্যায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। প্রতিদিন প্রায় ৮০ কেজি ঘাস ও খড় খাওয়ানো হয় তাকে। পাশাপাশি দিতে হয় প্রায় ২০ কেজি খৈল, ভুষি ও ভুট্টার গুঁড়া। শুধু খাবার নয়, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যের দিকেও রাখা হচ্ছে বাড়তি নজর। দিনে তিন থেকে চারবার গোসল করানো হয় ষাঁড়টিকে। এছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণও করা হচ্ছে।

আলিফ লাম এগ্রোর ম্যানেজার রফিক মিয়া বলেন, আমাদের খামারে এবার কোরবানির জন্য অনেক গরু প্রস্তুত আছে। তবে বাংলার ডন-এর মতো আর একটিও নেই। এই গরুটি এবার পুরো শেরপুর কাঁপাবে। কেজি হিসেবে বিক্রি করলেও এর দাম প্রায় ১৫ লাখ টাকা হতে পারে। তিনি আরও বলেন, আমাদের খামারে ২৫ থেকে ২৮ মণের আরও ৮ থেকে ১০টি বড় গরু রয়েছে। এছাড়া মোট শতাধিক গরু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। তবে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ বাংলার ডন কে ঘিরেই। খামারের শ্রমিক হাবিব জানান, এত বড় গরু পালন করা সহজ নয়। নিয়মিত পরিচর্যা, খাবার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আলাদা শ্রম দিতে হয়। তিনি বলেন, আমরা পরিবারের সদস্যের মতো করেই বাংলার ডনের যত্ন নিই। মালিক আমাদের খুব ভালোভাবে দেখভাল করেন। তাই আমরাও তার গরুগুলোর প্রতি আন্তরিক। অন্য সব গরুর চেয়ে বাংলার ডনের প্রতি আমাদের আলাদা মায়া কাজ করে।

বিশাল আকৃতির গরুটি দেখতে আশপাশের উপজেলা ছাড়াও দূরবর্তী এলাকা থেকে মানুষ ছুটে আসছেন। ঝিনাইগাতী থেকে গরুটি দেখতে আসা রুবেল বলেন, এর আগে এত বড় গরু কখনও কাছ থেকে দেখিনি। শুধু এক নজর দেখার জন্যই এখানে এসেছি। সত্যিই অবাক হওয়ার মতো একটি গরু। এমন গরু পালনের ইচ্ছাও জাগছে। এদিকে প্রাণিসম্পদ বিভাগ বলছে, উন্নত জাতের গবাদিপশু পালনে খামারিদের আগ্রহ বাড়ায় জেলায় বড় আকৃতির গরুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শেরপুর জেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজুয়ানুল হক ভূইয়া বলেন, গবাদিপশুর জাত উন্নয়নের সুফল হিসেবে বর্তমানে দেশে ফ্রিজিয়ান ও শাহিওয়াল জাতের অনেক বড় গরু উৎপাদন হচ্ছে। শেরপুরের খামারিরাও এখন বাণিজ্যিকভাবে বড় গরু প্রস্তুত করতে সক্ষম হয়েছেন।

তিনি আরও বলেন, আসন্ন কোরবানির হাটে শেরপুরের বড় গরুগুলো ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করবে বলে আমরা আশা করছি। প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে খামারিদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে, যাতে গরুগুলো সুস্থ ও নিরাপদভাবে বাজারজাত করা যায়। স্থানীয়রা বলছেন, কোরবানির ঈদ ঘিরে প্রতি বছরই বড় গরু নিয়ে আগ্রহ দেখা যায়। তবে এবার বাংলার ডন’ নামের এই বিশাল ষাঁড়টি জেলার মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকে শুধু ছবি তুলতে ও কাছ থেকে দেখতে খামারে ভিড় করছেন। কোরবানির হাটে ওঠার আগেই ‘বাংলার ডন এখন শেরপুরজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকায় জুলাই শহীদ শিহাব হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক: ওয়াকিল আহমেদ শিহাব। জুলাই আন্দোলনে গুলিতে শহীদ হন তিনি। সশস্ত্র ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের উপর্যুপরি গুলি লাগে তার পিঠে। পরে তাকে ধরে কপালে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। গতবছর চার আগস্ট ফেনীর মহিপালে সমাবেশ হচ্ছিল। সেই সমাবেশে হামলা চালানো হয়। এই সমাবেশ স্থলে শিহাবসহ শহীদ হন ৭ জন। এ ব্যাপারে আলাদা আলাদা মামলা হয়। কিন্তু জুলাই শহীদ শিহাব হত্যা মামলা নিয়ে ঘটে অকল্পনীয়, অসম্ভব এক প্রতারণা। দেশে এ পর্যন্ত এমন ঘটনা কোথায় ঘটেনি। ঘটবেও না। কিন্তু ফেনীতে যা ঘটেছে তা শুনলে জ্ঞানশূন্য হয়ে পড়ার মতো অবস্থা। বাদী জানেন না। বাদীপক্ষের আইনজীবীও জানেন না। বিগত সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি করে অন্তর্বর্তী সরকার। এ কমিটি যাচাই-বাছাই করে প্রত্যাহারযোগ্য মামলাগুলো কমিটির সদস্য সরকারি পাবলিক প্রসিকিউটরের স্বাক্ষরে আইন ও

আরও পড়ুন
language Change