তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে

রাজউকের কর্মচারি দুদকের জালে আটকা পড়েছে আব্দুল মোমিন!

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ আলোচনা যেন থামছেই না। একের পর একের থলের বিড়াল বেড়িয়ে আসছে। একজন তৃতীয় শ্রেণির কর্মচারি তিনিও গড়েছেন সম্পদের পাহাড়। এবার দুদকের জালে আটকা পড়েছেন। হ্যাঁ বলছি রাজউকের প্রধান কার্যালয়ে কর্মচারি ডাটা এন্ট্রি অপরেটর আব্দুল মোমিন এর কথা।

দুদক সূত্রে জানা গেছে, রাজউকের এই কর্মচারি ভাদাইল মৌজার হোসেন প্লাজার পূর্বে পাশের দেড় বিঘা জমি কিনে টিনসেড করে ভাড়া দিয়েছেন। যা দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা নিচ্ছেন। এছাড়া তিনি (আব্দুল মোমিন) তার স্ত্রী এবং তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে শত শত কোটি টাকা জমা আছে।

আরো জানা গেছে, মান্ডা মদিনা টাওয়ারে পাশে ৭ তলা ভবন নির্মান করছেন। মতিঝিল জসিম উদ্দিন রোডে ১৮০০ বর্গফিটের ফ্লাট কিনেছেন যার বর্তমান বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

এই বিষয়ে দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে এ প্রতিবেদককে বলেন, এটি এখনো চলমান আছে। তদন্ত শেষ হয়নি। শুধু রাজউকে আব্দুল মমিন সাহেব না। তার মত আরো একাধিক কর্মকর্তা-কর্মচারী আছেন। যারা অবৈধ সম্পদের মালিক হয়েছেন। আমরা অচিরেই তাদের ধরবো। একটি কথা মনে রাখবেন সরকারি চাকরি মানে জনগনের সেবক। আর সেই সেবা দেওয়ার নামে যারা নিজেদের সুবিধা নিচ্ছেন দুদক বিন্দু পরিমান ছাড় দিবে না। জনগনকে সেবা দেওয়াই হচ্ছে সরকারি কর্মকর্তা- কর্মচাি দের কাজ।

আব্দুল মোমিনের যত কাণ্ড: রাজউকের চাকরি করার কারণে সবার সাথেই একটি ভালো সম্পর্ক হয়েছে। আর সেই সুযোগে কিছু সহজ সরল মানুষদের কাজ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। সম্প্রতি পূর্বাচলে জৈনিক এক ব্যক্তির নিকট থেকে ৭৫ লাখ টাকা নিয়েছেন। ২০২০/২১ সালে নিজের (মোমিন) একাউন্ট থেকে ৪০ লাখ টাকা উঠানো হয়েছে। সেই বছরেই এক এসপি রিখিত অভিযোগ করেন চেয়ারম্যান বরাবর। তিনি অভিযোগে জানান কাছের কথা বলে আব্দুল মমিন ১৫ লাখ টাকা নিয়েছেন। সেটা নিয়ে তদন্ত কমিটি হলে মমিন তদন্ত কমিটির এক কর্মকর্তাকে দিয়ে বিষয়টি ধামাচাপা দিয়েছেন।

কে এই মোমিন: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যেন টাকার খনি। এই প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের ভাগ্যের দুয়ার খুলে যায়। বাড়ী, গাড়ি, প্লট, ফ্ল্যাটসহ অভিজাত মাকের্টে একাধিক দোকান ছাড়াও ব্যাংকে কোটি কোটি টাকার সন্ধান মেলে। দুর্নীতি দমন কমিশনের ভাষ্য মতে রাজউকের অন্তত ২৫ জন কর্মকর্তা ও কর্মচারির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার এবং মামলাও দায়ের করা হয়েছে। তারপরও এই প্রতিষ্ঠানে দুর্নীতি কমছে না। এখন রাজউক মানেই ঘুসের হাট।

অনুসন্ধানে জানা গেছে, ডাটা এন্ট্রি অপরেটর আব্দুল মোমিন রাজউকের কাজে ফাঁকি দিয়ে বেশ কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এছাড়া অর্থের বিনিময়ে প্ল্যান পাশ, প্লট হস্তান্তর, প্লট বিক্রয়ের দালালী, আবাসিক ভবনকে অ-আবাসিক বা বাণিজ্যে রুপান্তর ইত্যাদি কাজ চুক্তির মাধ্যমে করে যাচ্ছেন। এসব কাজ করে তিনি অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। অফিস টাইমে প্রায় সময়েই তার সাথে কিছু ঠিকাদারের গল্প করতে দেখা যায়। তিনি ঢাকা সিটি কর্পোরেশনের ৭১ ও ৭২ নং ওয়ার্ডের দুইজন প্রভাবশালী নেতার বেশ কয়েকটি বড় বড় প্ল্যান মিথ্যা তথ্যে পাশ করিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জাল কাগজপত্র সৃষ্টি করতে তিনি ওস্তাদ বলে জানিয়েছেন রাজউকের কয়েকজন কর্মচারি।

এভাবে অবৈধপথে অর্থ উপার্জন করে সেই অর্থে তিনি রাজধানীর সবুজবাগ থানাধীন মান্ডা ঝিলপাড়ে স্ত্রী ও শ্বাশুড়ীর নামে ৫ কাঠা জমি ক্রয় করেছেন যার মুল্য কমপক্ষে ১০ কোটি টাকা। ঢাকা -মুগদা ৭১ নং ওয়ার্ডের দক্ষিন মান্ডার ১ম গলিতে “শান্তির নীড়” সুলতানা মহল নামে একটি ৬তলা বাড়ী নির্মাণ করেছেন যার মুল্য আনুমানিক ২৫ কোটি টাকা। নিজে ব্যবহারের জন্য একখানা প্রাইভেট কারও ক্রয় করেছেন যার মুল্য কমপক্ষে ২৮ লাখ টাকা। এছাড়া তার গ্রামের বাড়ী সিরাজগঞ্জেও প্রচুর সম্পত্তি ক্রয় করেছেন। এসব সম্পদের বৈধ কোন ইনকাম সোর্স নেই বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর একাধিক কর্মকর্তা জানান, তার নামে (আব্দুল মোমিন) কোন সম্পত্তিই রাখেনা। যা আছে সবকিছুই তার আত্মীয়-স্বজনের নামে রাখেন এটা আমাদের কাছে সব সময়ই বলেন। সরকারি চাকরি করি কখন কি হয় তা তো বলা যায় না। কখন কে আবার ধরে। একই টেবিলে দীর্ঘ ২২ বছর যাবত কাজ করছেন আব্দুল মোমিন। তার বিষয়ে অনেক অভিযোগ থাকলেও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

এসব অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আব্দুল মমিনকে পাওয়া যায়নি।

এই বিষয়ে রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, বিপিএএ বলেন, বর্তমানে রাজউকের বেশকিছু কর্মচারির মামলা হাইকোর্ট দেখছেন। পাশাপাশি দুদকও খোজ-খবর নিচ্ছেন। আমার মতে কোন অনিয়ম করা ঠিক না। যারা করবে তারা আইনের আওতায় আসবে। আইন তাদের বিচার করবে। যেহেতু এখনো তদন্ত চলছে এর বাহিরে আর কিছু বলা যাবে না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ও বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঞা। প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া সেনানিবাস মেজর জেনারেল এস এম আসাদুল হক, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত আইজি (এইচআরএম) বাংলাদেশ পুলিশ আবু নাছের মোহাম্মদ খালেদ ও আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ উচ্চ পদস্থ বিভিন্ন

আরও পড়ুন
language Change