তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার

রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকান্ডের তথ্য সংগ্রহে গিয়ে লাঞ্ছিত সংবাদকর্মী

পাঠক সংখ্যা
638

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একান্তে সময় কাটানোর তথ্যের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন উপজেলার তিন সাংবাদিক।

উপজেলা শহরের মামা-ভাগিনা বিরিয়ানী হাউজ রেস্টুরেন্টে তথ্য সংগ্রহ করতে গিয়ে এ হামলার শিকার হন সময়ের কন্ঠস্বর পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি ও সকালের সময়ের উপজেলা প্রতিনিধি নাজমুস সাকিব মুন, দৈনিক কালবেলার দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সিরাতুল মোস্তাকিম এবং দৈনিক বসুন্ধরা পত্রিকার দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি লাবিবুর রহমান লালন। গতকাল (১৩ জুলাই) সকালে সাড়ে ১১টায় ঐ রেস্টুরেন্টের ভিতরে এই ঘটনা ঘটে। রেস্টুরেন্টটি আগে ইয়ামি ফুড নামে পরিচালিত হতো। তবে পূর্বের পরিচালকের সময় এমন কোন অভিযোগ উঠেনি।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে এই ঘটনায় সাংবাদিক নাজমুস সাকিব মুন বাদী হয়ে রেস্টুরেন্ট মালিক হাবিব, ম্যানেজার সিরাজুল এবং রেস্টুরেন্টের পার্টনার জসিমকে আসামি করে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।

ঘটনার অনুসন্ধানে জানা যায়, উপজেলা শহরের আলহাজ্ব লুৎফর রহমান মার্কেটে অবস্থিত মামা ভাগিনা বিরিয়ানি হাউজ নামক ঐ রেস্টুরেন্টে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের অতরঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়া হচ্ছে গত দেড়-দুই মাস থেকে। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উল্লেখিত তিন সাংবাদিক উপস্থিত হলে ডোমার থেকে আগত দুই ছেলে-মেয়েকে অপ্রীতিকর অবস্থায় পায়, যে মেয়েটি ডোমারের একটি স্কুলে নবম শ্রেণীতে পড়েন। তৎক্ষনাৎ বিষয়টি দেবীগঞ্জের ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেমকে ফোনে অবহিত করেন সাংবাদিক মুন। রেস্টুরেন্টে যাওয়ার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসকেও বিষয়টি ফোনে অবগত করা হয়। এরই মাঝে হোটেলের মালিক হাবিবুর রহমান হাবিব সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের উপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে তার নির্দেশে রেস্টুরেন্টের শাটার লাগিয়ে দেয় হোটেলের ম্যানেজার সিরাজুল ও পার্টনার জসিম। এরপর হাবিব সাংবাদিকদের পেটানোর জন্য লাঠি আনতে বলেন। হাবিবের নির্দেশ পেয়ে সিরাজুল এই সময় কিচেন থেকে চাপাতি এনে সাংবাদিক লালনের ঘাড়ে চেপে ধরে। ঘটনার আধা ঘণ্টা পর দেবীগঞ্জ থানার এসআই ইয়াকুব ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাটার খুলে তিন সাংবাদিককে উদ্ধার করেন।

এইদিকে নিজেদের অপকর্ম আড়াল করতে রেস্টুরেন্টের ম্যানেজার সিরাজুল ইসলাম বাদী হয়ে তিন সাংবাদিকের নামে থানায় চাঁদাবাজির অভিযোগ এনে এজাহার দায়ের করেন।

পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস প্রধান বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে অনিয়ম, অপরাধ, দুর্নীতির তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি সাংবাদিকদের জিম্মি করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয় তাহলে আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবেন সাধারণ মানুষ। আমরা আশা করছি পুলিশ পর্যাপ্ত তদন্ত করেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, আমরা উভয় পক্ষের দুইটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জিপিও-শিক্ষা ভবন সড়কে গাড়ি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার:  সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জিপিও থেকে শিক্ষা ভবন পর্যন্ত সড়ক বন্ধ রাখা হয়েছে। এই সড়কে শুধু ফায়ার সার্ভিস ও আইশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। রাত ২টার পর থেকে সচিবালয়ের সামনের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয় বলেও জানান তিনি। তিনি বলেন, “আগুন লাগার পর রাত ২টার দিকে আমরা সচিবালয়ের সামনের দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়েছি। “শুধু ফায়ার সার্ভিস ও আইশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে।” আগুন লাগার পরপরই পুরো সচিবালয় এলাকায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এপিবিএন সদস্যদের নিয়োজিত করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, সচিবালয়ে আগুন লাগার পর সেখানে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা

আরও পড়ুন
language Change