তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম সরকারের সিদ্ধান্তে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযান: জব্দ ২টি ড্রেজার মেশিন মোংলায় মাদক দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগের অভিযোগ মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক জুন মাসের শেষে সুন্দরবনে ফিরিয়ে দিচ্ছে ফাঁদে আটকা পড়া বাঘ শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই

ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

এবারের ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রেলসচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, যাত্রীরা এবার একটি স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবেন এবং টিকিট কাটার পরও ট্রেনে ঢুকতে না পারার মতো কোনো ঘটনা এবার ঘটবে না। শনিবার (২৩ মে) সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে রেলসচিব সাংবাদিকদের এসব কথা বলেন। 

রেলসচিব জানান, ঈদযাত্রার শুরুতেই আজ সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ট্রেনটি সকাল ৫টা ৪০ মিনিটে ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়লে সেটিকে ফিরিয়ে এনে রিজার্ভ ইঞ্জিন সংযুক্ত করে আবার যাত্রা শুরু করানো হয়। এর প্রভাবে পরবর্তী কয়েকটি ট্রেন ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছাড়ে।পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, শুরুতে কিছুটা বিলম্ব হলেও এখন সব ট্রেন ঠিক সময়ে চলছে। রংপুর এক্সপ্রেস ১৮ মিনিট দেরিতে ছেড়েছে এবং জামালপুর এক্সপ্রেস নির্ধারিত সময়েই ছাড়বে। এরপর আর বড় ধরনের বিলম্ব হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। ইঞ্জিন সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতির কথা তুলে ধরে রেলসচিব বলেন, মিটারগেজ লোকোমোটিভের কিছু সংকট থাকায় আগে থেকেই কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদের সময় ৮৫টি মিটারগেজ লোকোমোটিভ সচল রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে আজই প্রায় ৭৯টি প্রস্তুত রয়েছে। রোববার থেকে এই সংখ্যা ৮০টি ছাড়িয়ে যাবে।

ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ফাহিমুল ইসলাম বলেন, উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে ছাদে ওঠার প্রবণতা বেশি দেখা যায়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও জিআরপি পুলিশ মোতায়েন করা হয়েছে। স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, টিকিট ছাড়া যাত্রীরাই সাধারণত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই তারা যেন কোনোভাবেই স্টেশনে ঢুকতে না পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে অতিরিক্ত যাত্রী চাপের কারণে এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট রাখা হয়েছে। রেলসচিব আরও জানান, ঈদযাত্রায় যাত্রীরা যেকোনো অভিযোগ, তথ্য বা সহায়তার জন্য রেলওয়ের ‘১৩১’ হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। পরিদর্শনের সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফায়ার সার্ভিস অধিদপ্তরে বিদ্রোহের ষড়যন্ত্র?

বিশেষ প্রতিবেদক: ফায়ার সার্ভিস অধিদপ্তর যেন পরিণত হয়েছে এক ঝাক আওয়ামীলীগ পান্ডাদের ভক্তের মেলায়। অধিদপ্তরে অনেকেই প্রায় এক যুগ ধরে চেয়ার আঁকড়ে ধরে আছেন। স্বৈরাচারী শেখ হাসিনার পুরো আমল জুড়ে এসব কর্মকর্তারা ঢাকা ও আশেপাশে গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে ফয়দা লুটেছেন। এসব কর্মকর্তাদের অনেকের সাথেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সচিবের সঙ্গে ছিল নিবিড় সম্পর্ক। সূত্র জানায়, স্বৈরাচার সরকারের পতনের আগ পর্যন্ত অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের একটি অংশ এসব কর্মকর্তাদের মাধ্যমে পৌঁছে যেত সাবেক সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটে। কেউ কেউ সচিবের বাসায় বাজার পর্যন্ত পৌঁছে দিতে বলেও জানা গেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ভক্তবৃন্দের মেলায় দিনকে দিন অস্থিতিশীল হয়ে উঠেছে ফায়ার সার্ভিস অধিদপ্তর। শোনা যাচ্ছে, কোন এক অদৃশ্য পক্ষের নির্দেশে গভীর ষড়যন্ত্রের জাল বুনছেন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা।

আরও পড়ুন
language Change