তারিখ লোড হচ্ছে...

প্রধান শিক্ষক মনিরা বেগমের অবসরকালীন বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ নার্সিং কলেজে আসবাব সরবরাহের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে সারোয়ার আরিফ উদ্দিন মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি সাত অঞ্চলের ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকটের ফের সতর্কতা পোলাও চালের বাজারে অস্থিরতা, নেপথ্যে কী? হবিগঞ্জ পৌর এলাকায় থেকে ১৪৪ ধারা প্রত্যাহার জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি  টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যশোর বিএডিসি কার্যালয়ে চরম অনিয়ম, একই স্থানে ৭ বছর এক কর্মকর্তা শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ২৮ সদস্যের কমিটি অনুমোদন মাতুয়াইলের পেট কাটা শামীম ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার ৯জনের নাম বাদ দেয়ার সংবাদ সম্মেলন উন্নয়ন ও সুশাসনের ধারা অব্যাহত রাখতে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, মিলবে একাধিক নতুন সুবিধা ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খুব শিগগিরই দেশে ফিরতে চান সাকিব শিক্ষার্থীদের সুখবর: গণিত ও বিজ্ঞানের ভীতি কমাতে চালু হচ্ছে নতুন পদ্ধতি অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেফতার গেজিল ওয়াল এবার দেশের সয়াবিন তেলে মিললো ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক ব্রাজিলের প্রেসিডেন্টকে চোর বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন অনশনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল সাংবাদিকের পরিবার কেশবপুরে ইয়াবাসহ যুবক আটক সাতক্ষীরা দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল-আমীনের উদ্যোগে প্রতিবন্ধী হুইলচেয়ার,পেয়ে আনন্দ মুখে ফিরল হাসি স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক নাটোর রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায়দের মাঝে সাতক্ষীরা  বিজিবি'র ত্রাণ সহায়তা প্রদান কক্সবাজার উপকর কমিশনার নুরুর ইসলামের কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রাঙামাটিতে পিসিএনপির প্রতিবেদন: অপহরণ, হত্যা ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ খুলনায় চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় ভূয়া সাংবাদিক আটক জুলাই নিয়ে আপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে: যোগাযোগ মন্ত্রী চাঁদপুরে বিদ্যালয় কতৃপক্ষের দায়িত্ব অবহেলা শিক্ষার্থীর মৃত্যু চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার  এমপির ফেরদৌসী আহমেদ  ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হ... পুনর্বাসন ছাড়া আজিমপুর কলোনির ৩১ ভবন ভাঙার উদ্যোগ, তদন্তের মুখে প্রকৌশলী ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে আজ ১৬ আগষ্ট ২০২৪ শুক্রবার বেলা ২ ঘটিকায় বায়তুল মোর্কারম এর উত্তর গেইটে ভূয়া মুক্তিযোদ্ধাদের সনাক্তকরণ ও সনদ বাতিল এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার দায়ে খুনী হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান লায়ন মো. সামসুদ্দিন পারভেজ তার বক্তব্যে ভূয়া মুক্তিযোদ্ধাদের সনাক্তকরণ ও সনদ বাতিলের জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন আমাদের জানামতে বাংলাদেশে মোট মুক্তিযোদ্ধা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব মিলিয়ে এক লক্ষ একত্রিশ হাজার আটশত, অথচ বিগত ফ্যাসিস্ট সরকার নিজের স্বার্থে ভূয়া মুক্তিযোদ্ধাদের সনদ প্রদানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সংখ্যা প্রায় দুই লক্ষ অতিক্রম করেছে। তাদের সতের বছরের শাসনামলেও মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করতে ব্যর্থ হয়েছেন। মুক্তিযোদ্ধাদের তালিকা করার নামে তারা প্রায় দশ কোটি টাকা হরিলুট করেছে। তিনি বলেন সাম্প্রতিক ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্টের হুমকি হিসেবে তিনি আখ্যায়িত করেন।

তিনি তার বক্তব্যে আরো বলেন পিলখানা হত্যা, হেফাজতে ইসলামি গণহত্যা, সাংবাদিক সাগর রুনি হত্যা, সর্বোপরি সারা দেশব্যাপি যত গুম-খুনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল হত্যা একই সূত্রে গাঁথা। এই সব হত্যাকান্ডের হুকুমদাতা ও জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং খুনী হাসিনাকে এইসব গণহত্যার দায়ে বিশেষ ট্রাইবুনাল গঠন করে বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলে প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব মোহাম্মদ আবু হানিফ বলেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অন্তত সাত বার মুক্তিযোদ্ধাদের তালিকা সংযোজন বিয়োজন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় অন্তর্ভূক্তির ক্ষেত্রে বয়স-সংজ্ঞা ও মানদন্ড পাল্টেছে এগার বার। স্বাধিকার আন্দোলনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। কিন্তু সাবেক স্বৈরাচারী সরকার নিজের স্বার্থ হাছিলের জন্য স্বাধীনতার পরেও জন্ম নেয়া দলীয় নেতা কর্মীদের ভূয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলংকৃত করেছে। গত ষোল বছরে বিচার বহির্ভূত যত হত্যাকান্ড হয়েছে পিলখানা সহ সে সকল হত্যাকান্ডের খুনী ও তাদের দোসরদের বিচারের আওতাভুক্ত করার জোড় দাবী জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, এরশাদুর রহমান, যুগ্ম মহাসচিব আবু ইউসুফ সুমন, লায়ন উমার রাযী, জাফর ইকবাল সহকারি মহাসচিব মো. জামাল হোসেন, আবু সাঈদ, ইসরাফিল হোসেন, মঞ্জুর আলম, ইমাম হোসেন, সোহেল মিয়া, মোয়াজ্জেম হোসেন, সামসুল ইসলাম সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জমজম তুরাগ টাওয়ারের ব্যানারে সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ

ডেস্ক রিপোর্ট: মিরপুর শাহ আলী থানাধীন কাজীফরী কাঁচাবাজারের মসজিদের সামনে সরকারি জায়গায় জমজম তুরাগ টাওয়ার সাইনবোর্ড টানিয়ে পাকা স্থাপনা নির্মাণ করছেন বলে সরেজমিনে গিয়ে দেখা যায়। কয়েকজন শ্রমিক সহ প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত (নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক অ্যাডভোকেট) সরকারি জায়গায় কিভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন জানতে চাইলে, তিনি প্রথমে ব্যাক্তি মালিকানা জায়গা হিসেবে দাবি করেন, একাধিকবার তার নাম জানতে চাইলেও তিনি নাম বলেননি । এক পর্যায়ে তিনি পানি উন্নয়ন বোর্ডের জায়গা বলে স্বীকার করে নেন এবং বলেন পানি উন্নয়ন বোর্ডের নিকট থেকে তাদের লিজ দিয়েছে, লিজের কাগজ আছে কিনা জানতে চাইলে জমজম তুরাগ টাওয়ার এর সভাপতির সঙ্গে কথা বলার জন্য বলেন । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তিরা বলেন, তাদের ক্ষমতার জোরে,সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে অথচ সবাই নীরব,

আরও পড়ুন
language Change