তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২

মিঠাপুকুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

পাঠক সংখ্যা
638

 

রুবেল হোসাইন (সংগ্রাম)

রংপুরের মিঠাপুকুর উপজেলার তনকা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। প্রধান শিক্ষক একক দাপট খাটিয়ে প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন থেকে অনিয়ম দূর্নীতি করার কারণে দিন দিন ধ্বংসের দারপ্রান্তে যাচ্ছে বিদ্যালয়টি। এমতাবস্থায় বিদ্যালয়টি রক্ষায় ফুসে উঠেছে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানা যায় , তনকা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৬২ সালে প্রতিষ্ঠা করা হয়। এমপিওভুক্ত হয় ১৯৮৪ সালে। শিক্ষার্থী রয়েছে ২৫০জন। তবে ২ জন শিক্ষক এবং ২ জন ৪র্থ শ্রেণির কর্মচারী নৈশপ্রহরী ও অফিস সহায়ক  সংকট রয়েছে। এই শুন্যপদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে গোপনে নিয়োগ দেওয়ার পায়তারা চলছে। ইতিমধ্যে কয়েকজন প্রার্থীর কাছ থেকে কয়েকলাখ টাকা নিয়েছেন প্রধান শিক্ষক চপল। একজন প্রার্থীর টাকা ফেরতও দিয়েছেন।

এছাড়াও বিদ্যালয়টিতে শ্রেণিকক্ষ সংকট রয়েছে। একতলা বিশিষ্ট ৩ কক্ষের একটি ভবন থাকলেও শ্রেণিকক্ষ সংকটের কারণে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। আর এতেই ফুসে উঠেছে অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজ। কারণ বিদ্যালয়ের নামে নিজস্ব জমি, পুকুর ও দোকান রয়েছে। সেগুলো থেকে বছরে গড়ে কমপক্ষে ৩ লাখ টাকা আয় হয়। এছাড়াও ছাত্রীদের সেশন, পরীক্ষা ও মাসিক বেতন বাবদ আয় রয়েছে। অভিভাবকদের প্রশ্ন এত আয় থাকার পরেও মেয়েরা জরাজীর্ণ ঘরে লেখাপড়া করছেন। কারণ হিসেবে উঠে এসেছে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা চপলের একক আধিপত্য, দাপট এবং অনিয়ম দূর্নীতির তথ্য।

অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা চপল গত দুই যুগে দায়িত্বে থাকা অবস্থায় প্রতিষ্ঠানের কমপক্ষে অর্ধকোটি টাকা লুটপাট করেছেন। বিদ্যালয়ের নামে থাকা জমি নিজস্ব কব্জায় রেখেছেন যুগের পর যুগ। এছাড়াও নিয়োগ বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এমনকি নিয়োগ বাণিজ্যের অভিযোগে জেল খেটেছেন প্রধান শিক্ষক চপল। হাজতবাস শেষে বিদ্যালয়ে ফিরে আবারও লুটপাট শুরু করেছেন। কেউ প্রতিবাদ করলে তাকে সাময়িক বহিষ্কার, পে-স্কেল না দেওয়াসহ নানাভাবে হয়রানি ও কোণঠাসা করে রেখেছেন এই চপল। তার এই কর্মযজ্ঞে স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় কিছু সুবিধাবাদী জড়িত থাকার অভিযোগ উঠেছে।

অভিভাবকরা জানান, চপল মাস্টার ঘুষ ছাড়া কোন কাজ করেন না। মেয়েদের উপবৃত্তি করাতেও তাকে টাকা দিতে হয়। আশাপাশের বিদ্যালয়গুলো চাকচিক্য আর আমাদের এলাকার স্কুলের ঘর ভেঙে পড়ছে। সরকারি বরাদ্দ, স্কুলের আয়, সেশন পরীক্ষার ফি-সহ বিভিন্ন সময় আমরা যে টাকা দেই সেগুলো কোথায় যায়? কে খায়? প্রশাসন তদন্ত করলে সব বেরিয়ে আসবে। সঠিক তদন্ত হয় না, তারাও প্যাকেট হয়।

অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা(চপল) অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের আয় কই? প্রমাণ দেন। পুকুর কত টাকায় লিজ দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, পুকুর লিজ দেওয়ার সময় স্থানীয়রা বাইরের কাউকে আসতে দেয় না, এজন্য কম মূল্যে লিজ দিতে হয়। চলতি বছরের মার্চ মাসে আড়াই লাখ টাকায় পুকুর লিজ দেওয়া হয়েছে সেই টাকায় কি কি উন্নয়ন হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিয়ম করলে সংশ্লিষ্ট কমিটির সভাপতি বিষয়টি দেখবেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তনকা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি তসলিম উদ্দিন বলেন, স্কুলের নামে কিছু জমি, পুকুর ও দোকান রয়েছে এটা সত্য। সর্বশেষ পুকুর লিজের আড়াই লাখ টাকা জমা আছে। টাকা থাকার পরেও জরাজীর্ণ ক্লাসরুমে পাঠদান কেন জানতে চাইলে তিনি বলেন, প্রধান শিক্ষকের সাথে কথা বলে সংস্কারের সিদ্ধান্ত  নেওয়া হবে।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসার  (ইউএনও) রকিবুল হাসান মুঠোফোনে জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে

১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ রোববার (২৯) দুপুরে উত্তর সমশপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় রোববার (২৯ জুন) দিনগত রাত ১টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় তানভীর হোসেন ওরফে সোহেল মণ্ডল (৩১) নামে এক যুবককে আসামি করে ধর্ষণ মামলা করেন। মামলার পর অভিযুক্ত তানভীর হোসেন আটক করেছে পুলিশ। মামলার এজাহারে বলা হয়েছে, রোববার দুপুরে ১২ বছর বয়সী ওই কিশোরী প্রতিবেশী তানভীর হোসেন ওরফে সোহেল মণ্ডলের বাড়িতে যায়। সেসময় সোহেল ওই কিশোরীকে নিজের ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এরপর বাড়ি ফিরে সন্ধ্যায় কিশোরী অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি সে তার মাকে জানায়। পরে রাতেই সদর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী

আরও পড়ুন
language Change