হাফিজ খান, বরিশাল প্রতিনিধিঃ
বরগুনা জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও বরগুনা জেলা বিএনপির আহবায়ক জনাব নজরুল ইসলাম মোল্লা কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ আতিকুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক গোলাম বসুল কুট্রি মৃধা,রুখসানা ইরানী এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ জেলা পরিষদ প্রমাসক কে ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন, বিএনপি নেতা এ জেড এম সালেহ ফারুক,বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রাসেল সাবরিন,বামনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ছগির হোসেন,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুর রাজ্জাক প্রধান শিক্ষক রায়েরতবক সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃজহিরুল ইসলাম বাদল নির্বাহী সভাপতি বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।অদ্য ২৪ মে ২০২৬ ইংরেজি তারিখ রোজ রবিবার বেলা ১১ টার সময় জেলা পরিষদের হলরুমে মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ে সভার শুরুতে পবিত্র কুরআন এবং গীতা পাঠ করা হয়। বরগুনা জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষকরা এবং বিএনপি নেতৃবৃন্দরা দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তব্যকালে বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসূল (কুট্টি মৃধা) অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন,আপনারা জানেন প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন গত ১০ সালে হয়েছিল।বরগুনায় গঠনতান্ত্রিকভাবে প্রাথমিক শিক্ষক সমিতি পরিচালিত হয়নি।আমরা চেষ্টা করব একটি শিক্ষক বান্ধব পরিবেশ তৈরি করার জন্য। একটি শিক্ষক সমিতির কাজ কি সেটা আমরা গত ১৭ বছরে দেখিনি। একটি শিক্ষক সমিতির কাজ হল শিক্ষকের কল্যাণে কাজ করা। আমরা নবগঠিত কমিটি সব সময় শিক্ষকদের পাশে থেকে কাজ করব সকলকে নিয়ে কাজ করব। আমি প্রত্যাশা করি সকল শিক্ষকরা নবগঠিত কমিটিকে সহায়তা করবেন। এ বিষয়ে আমি জেলা বিএনপির নেতৃবৃন্দ সহায়তা কামনা করি। মতবিনিময় ও পরিচিতি সভায় বক্তব্যকালে বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন আমরা বিএনপি সরকার শিক্ষকদের পাশে আছি এবং সকল প্রকার সহায়তা প্রদান করবে। শিক্ষকদের প্রয়োজনে আমার প্রতিষ্ঠান থেকেও আর্থিক সহায়তা প্রদান করব।তিনি শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের কে সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত