তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশটা সবার, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও প্রত্যেকের দায়িত্ব : প্রধানমন্ত্রী জঙ্গল সলিমপুরে ইয়াসিন-ফারুক সাম্রাজ্য! উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভি পি ইকবাল রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী আটক জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন ​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান চোরাই মোবাইল জব্দ সুন্দরবনে আত্মসমর্পণ করা সুমন বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেফতার ঈদুল আযহা: খাগড়াছড়িতে র‍্যাব-৭-এর নিরাপত্তা জোরদার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ

দেশটা সবার, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও প্রত্যেকের দায়িত্ব : প্রধানমন্ত্রী

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জুরাইনে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও সৌন্দর্য রক্ষায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে হলে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে এবং যেখানে-সেখানে ময়লা ফেলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনে নাগরিক দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (৩০ মে) রাজধানীর জুরাইন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেতিনি বলেন, উন্নত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার দায়িত্ব শুধু সরকারের নয়, সাধারণ মানুষেরও। বিদেশের পরিচ্ছন্ন শহরগুলোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেসব দেশের নাগরিকরা নিজেরাও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন ভূমিকা পালন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘টিভির পর্দায় যখন আমরা অন্য দেশের সুন্দর ও পরিষ্কার রাস্তাঘাট দেখি, তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে- আমাদের শহরগুলো কেন এমন হবে না? এর জন্য শুধু সিটি করপোরেশনের কর্মীদের ওপর নির্ভর করলে হবে না, জনগণকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।’

তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, রাস্তা-ঘাট কিংবা জনসমাগমস্থলে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ছোট ছোট সচেতন উদ্যোগও শহরকে পরিচ্ছন্ন রাখতে বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘সরকারের দায়িত্ব যেমন রয়েছে, তেমনি একজন নাগরিক হিসেবেও আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যদি নিজের আশপাশ পরিষ্কার রাখি, তাহলে পুরো শহরই পরিচ্ছন্ন থাকবে। এতে পরিবেশের উন্নতি হবে, মানুষের জীবনযাত্রার মান বাড়বে এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজও সহজ হবে।’

অনুষ্ঠানে তিনি সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক দলের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও যদি মানবিক দায়িত্ববোধ থেকে পিছিয়ে পড়া মানুষের সহায়তায় এগিয়ে আসেন, তাহলে দেশের মানুষের জীবনমান দ্রুত উন্নত হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশটি কোনো ব্যক্তি, পরিবার, দল কিংবা সরকারের একার নয়। এটি ২০ কোটি মানুষের দেশ। তাই দেশকে এগিয়ে নিতে হলে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ও সচেতন হতে হবে।’

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করেছিলেন। তার আদর্শ ছিল সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা। সেই আদর্শ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সকালে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় আয়োজিত খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রজব থেকেই রমজানের প্রস্তুতি

রজব থেকেই রমজানের প্রস্তুতি

ডেস্ক রিপোর্টঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি দুই পবিত্র মসজিদের জ্যেষ্ঠ ইমামদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হারামাইন শরিফাইনের ধর্মবিষয়ক কার্যক্রমের প্রধান শায়খ প্রফেসর ড. আবদুর রহমান আস-সুদাইস। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইনসাইড দ্য হারামাইনের বরাতে দ্য ইসলামিক ইনফরমেশন এ তথ্য জানিয়েছে। বৈঠকে রমজান মাসে মুসল্লিদের সেবা কার্যক্রম পরিচালনার বিস্তারিত পরিকল্পনা পর্যালোচনা ও চূড়ান্ত করা হয়। পাশাপাশি হারামাইনের বৈশ্বিক ধর্মীয় বার্তা আরও বিস্তৃত ও কার্যকরভাবে পৌঁছে দিতে একটি নতুন কৌশলগত রূপরেখা গ্রহণ করা হয়। প্রতিবেদনে জানানো হয়, চূড়ান্ত পরিকল্পনায় মুসল্লিদের ইবাদত ও অবস্থানকে আরও অর্থবহ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিভিন্ন সেবামূলক উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে নিয়মিত দ্বীনি ও জ্ঞানভিত্তিক পাঠচক্র আয়োজন, ধর্মীয়

আরও পড়ুন
language Change