তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিসিকে প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম! স্বস্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ বিআইডব্লিউটিএ নিয়োগে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ দেশটা সবার, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও প্রত্যেকের দায়িত্ব : প্রধানমন্ত্রী জঙ্গল সলিমপুরে ইয়াসিন-ফারুক সাম্রাজ্য! উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভি পি ইকবাল রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী আটক জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন ​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান চোরাই মোবাইল জব্দ সুন্দরবনে আত্মসমর্পণ করা সুমন বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেফতার ঈদুল আযহা: খাগড়াছড়িতে র‍্যাব-৭-এর নিরাপত্তা জোরদার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ

বিসিকে প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম!

বিসিকে প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম!
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

১৮ মে ২০২৬ তারিখে বিসিক ক্যামিকেল শিল্প পার্ক, মুন্সীগঞ্জ (প্রজেক্ট আইডি ২২৪২৭৮৯০০) প্রকল্পের টেন্ডার আইডি নং-১২৭৮২৩০ এপিপি আইডি ২১৮৩৫২, রি-টেন্ডার্ড আইডি ১২০৮১৪৬ Construction of Jetty (জেটি নির্মাণ) এর মাধ্যমে এবং একই তারিখে আপলোডকৃত টেন্ডার আইডি নং-১২৭৮৩৩৭ এপিপি আইডি ২১৮৩৫২, রি-টেন্ডার্ড আইডি ১২০৮১২০ এর মাধ্যমে Construction of Dumping Yard and Incinerator কাজের টেন্ডার ইজিপিতে আপলোড করা হয়েছে প্রকল্পের প্রকল্প পরিচালক মুহাম্মাদ হাফিজুর রহমান এর নাম দিয়ে।

১৮-০৫-২০২৬ তারিখে ইজিপিতে আপলোডকৃত টেন্ডার আইডি নং-১২৭৮২৩০ এবং টেন্ডার আইডি নং-১২৭৮৩৩৭ এর বিষয়ে ঠিকাদার মহলে কৌতুহলের সৃষ্টি করেছে। পিপিআর এর উল্লিখিত সময়সীমা অনুসরণ করলেও টেন্ডার সিডিউল বিক্রয়, জমাদান, ক্লোজিং এবং উম্মুক্তকরণ কাজে ছল চাতুরীর বিষয়টি সুস্পষ্ট। প্রকল্প পরিচালক হাফিজুর রহমান তার পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার জন্য বা তার পছন্দের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে অতিশয় অবাস্তব সময়সীমা বা সময়কাল উল্লেখ করেছেন। ১৮-০৫-২০২৬ হতে ০৪-০৬-২০২৬ তারিখ সময়ের মধ্যে মুসলিম উম্মাহর বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ৮ (আট) দিনের সরকারী ছুটি যুক্ত আছে। টেন্ডার ডকুমেন্ট তৈরী এবং তা জমাদানে প্রয়োজনীয় সময় প্রদানের বিষয়টি উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে অগ্রাহ্য করা হয়েছে। সরকারী অফিস আদালত ৮ দিনে বন্ধ থাকলেও কার্যত এ সময়ে সকলে পরিবার পরিজন নিয়ে দেশের বাড়ী গমন এবং কুরবানী কেনায় ব্যস্ত সময় কাটান। প্রকল্প পরিচালকের পছন্দের ঠিকাদার ব্যতীত অন্য অভিজ্ঞ এবং আগ্রহী ঠিকাদারগণ যাতে করে টেন্ডার দাখিল কাজে অংশ গ্রহণ করতে না পারে-সে অপচেষ্টার একটি অংশ বা কৌশল প্রকল্প পরিচালকের এ জাতীয় কাজ।

টেন্ডার আইডিতে যোগাযোগের জন্য প্রকল্প এলাকার যে ঠিকানার উল্লেখ করা হয়েছে উক্ত ঠিকানায় সরেজমিনে গমন করে প্রকল্প পরিচালক বা দায়িত্বশীল কোন কর্মকর্তাকে খুজে পাওয়া যাচ্ছেনা। স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা গেছে প্রকল্প পরিচালক মাঝে মধ্যে কিছু সময়ের জন্য আসেন এবং যথারীতি প্রকল্প এলাকা ছেড়ে চলে যান। কোন দিন প্রকল্প পরিচালককে প্রকল্প এলাকায় অবস্থান করতে কেঊ দেখেননি। তাছাড়া টেন্ডার আইডিতে যোগাযোগের জন্য ৯৫৬৭৮৯৪ উল্লেখ করে যে ফোন নাম্বারটি দেয়া হয়েছে তা একটিভ নয়। বিটিসিএল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে যে বহু আগেই এ নাম্বারযুক্ত টেলিফোন অকার্যকর হয়ে গেছে। পিডি পদে নিয়োজিত দায়িত্বশীল একজন কর্মকর্তার এ ধরনের আচরণ কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না মর্মে মতবাদ ব্যক্ত করেছেন বেশ কয়েকজন প্রশাসনিক বিশেষজ্ঞ। তার এ জাতীয় আচরণের পিছনে অসৎ কোন উদ্দ্যেশ্য লুকায়িত থাকার জোর সম্ভাবনা থাকতে পারে মর্মেও মত ব্যক্ত করেছেন তারা। অভিজ্ঞ মহল এটিকে অনুমোদন দেয়ার কারণে বিসিকের অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম! প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর বুদ্ধিভিত্তিক অনাচার হিসেবে অভিহিত করার পক্ষেও অনেকে মত প্রদান করেছেন।

আওয়ামিলীগ সরকারের সময়কালে নিয়োগপ্রাপ্ত এবং বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি না ছাপিয়ে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে প্রকল্পের অর্থ আত্মসাৎ, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী কেনাকাটায় ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারী অর্থ আত্মসাৎসহ ব্যাপক অনিয়ম, প্রকল্পের প্রথম পর্যায়ের মাটি ভরাট কাজে ব্যাপক কারচুপির মাধ্যমে প্রকল্পের অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । স্বৈরাচারী মনোভাব এবং অবৈধভাবে অর্থ কামাইয়ের সোনার ডিম পাড়া হাঁস পিডি পদে নিয়োজিত থেকে নিজের আখের গোছানোর কাজে মরিয়া হাফিজুর রহমান নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না। আইন বহির্ভুত কাজ করার কারণে তার বিরুদ্ধে বিশটির বেশী কারণ দর্শানোর নোটিশ জারী এবং তিনটির বেশী বিভাগীয় মামলা (ডিপি) চলমান ছিল। জনশ্রুতি আছে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করে বিসিকের বর্তমান চেয়ারম্যান বিভাগীয় মামলা হতে হাফিজুর রহমানকে অব্যাহতি প্রদান করে ক্ষান্ত হননি, দুদকে মামলা চলমান থাকা স্বত্তেও তাকে এজিএম হতে ডিজিএম পদে পদোন্নতি প্রদান করেছেন। ক্ষমতার অপব্যবহার, সরকারী নির্দেশনা অগ্রাহ্যকরণ, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিষয়ে বেফাঁস মন্তব্যকরণ তার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দেখা দিয়েছে। বিসিক চেয়ারম্যান এবং প্রশাসনিক মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা তার অত্যন্ত কাছের লোক পরিচয় দিয়ে যত্রতত্র প্রতারণামূলক কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পিডি হাফিজের প্রতারণামূলক আচরণ এবং দুর্নীতিমূলক কার্যক্রমের বিষয়ে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা অতিব প্রয়োজন।

অবৈধভাবে অর্থ উপার্জনের হাতিয়ার হিসাবে প্রকল্প পরিচালক হাফিজুর রহমান তার পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার লক্ষ্যে গৃহীত অপকৌশল এবং বুদ্ধিভিত্তিক অনাচার ও মিথ্যা তথ্য উল্লেখ করে টেন্ডার আহবান করার কারণে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়টি সময়ের দাবী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিজিবির তৎপরতায় মোটরসাইকেল ও নেশাজাতীয় সিরাপ জব্দ

বিজিবির তৎপরতায় মোটরসাইকেল ও নেশাজাতীয় সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র চোখকে ফাঁকি দিতে মাদক চোরাকারবারীরা নানামুখী অভিনব পন্থা অবলম্বন করছে। আর এ সকল অপতৎপরতা বেশ ভালভাবেই প্রতিহত করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা। আজ ০২ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ০৪:৩০ ঘটিকায় মোটরসাইকেলযোগে মাদক পাচারের অপচেষ্টা ভেস্তে দিয়েছে এই ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে মাত্র ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামস্থ পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। এ সময় অজ্ঞাত ০২ জন মোটরসাইকেল আরোহী চকপাড়া হতে বাটুলপাড়া হয়ে সোনাপুর বারিকবাজার নামক এলাকায় যাওয়ার অভিমুখে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে আমবাগানের ভেতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল মোটরসাইকেলটি

আরও পড়ুন
language Change