তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দুটি হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর কমিটি ঘোষণা নিয়ে সরগরম শত কোটি টাকার সম্পদ লাবলুর : নেপথ্যে অবৈধ অর্থ ও অদৃশ্য শক্তি ভুয়া কোস্টগার্ড না অন্য কিছু? যুবকের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন সাংবাদিককে হত্যার হুমকি: সোনাইমুড়ীতে রাজপথে প্রতিবাদ দুর্নীতির ছায়া? উদ্বোধনের আগেই বাসাইলের সড়কে ফাটল চা-রাজ্যে ভয়ংকর পরিস্থিতি, জলাধার থেকে মিলল ৩ লাশ আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: তারেক রহমান পুলিশের মানবিক আচরণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস সিন্ডিকেটের দৌরাত্ন্য চরমে !

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সিন্ডিকেটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরির সংঘবদ্ধ চক্র। সর্বত্রই যখন গ্যাসের তীব্র সংকট, থেমে নেই এইসব সিন্ডিকেটের দৌরাত্ম্য । শত শত বাসাবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ ভাবে দেওয়া এসব সংযোগ, গ্যাস আসুক বা না আসুক, মাসোয়ারা আদায়ের মাধ্যমে মাস শেষে সিন্ডিকেটের সদস্যরা হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। এতে বিপুল পরিমান রাজস্ব্ থেকে বঞ্চিত হচ্ছে সরকার । অভিযোগের তীর তিতাসের ঠিকাদার এবং তিতাস গ্যাস কোম্পানির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের দিকে। খোদ তিতাসই বলছে, গত এক বছরে তারা প্রায় ২৫০ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। প্রশ্ন দেখা দিয়েছে, নিয়মিত অভিযান এবং সংযোগ বিচ্ছিন্নকরণ চললেও অবৈধ সংযোগের দৌরাত্ম্য কমছে না কেন ? অভিযোগ রয়েছে , রাজধানীর যাত্রাবাড়ী, কাজলার পাড়, ভাঙ্গা প্রেস ও কোনাপাড়া এলাকায় গ্যাস সংযোগের ছড়াছড়ি । জানা গেছে, তিতাসের গ্যাস লাইন সংযোগ দেয়া বন্ধ থাকলেও তিতাসের এক শ্রেণির ঠিকাদার এবং কর্মকর্তা/ কর্মচারীদের যোগসাজশে চলে আসছে গ্যাস সংযোগের মহোৎসব, বিশেষ করে বাসা বাড়ী, কারখানা, রেষ্টুরেন্ট গুলোতে ব্যাবহার হচ্ছে এইসকল সংযোগ। এলাকায় শত শত বাড়িতে একটি লাইনের বৈধ সংযোগ নিয়ে শত শত ফ্ল্যাটে অবৈধ সংযোগ দ্বারা গ্যাস লাইন করে দেওয়া হচ্ছে। এসব গ্যাসের সংযোগকারীরা এবং তিতাস গ্যাসের যাত্রাবাড়ী কাজলার পাড় এলাকার লাইন-ম্যান তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন এর কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করেই সকল সংযোগ দিয়ে থাকে বলে জানা যায়।গ্যাস সংযোগ ব্যবহারকারীরা লাইনে বেশী গ্যাস টানতে ব্যবহার করছে জেড পাম্প। ফলে যারা বৈধ গ্যাস ব্যবহার করছে তারা ঠিকমত গ্যাস পাচ্ছে না। অবৈধ ব্যবহারকারীদের কারণে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে বৈধ গ্যাস লাইন ব্যাবহারকারীরা, তেমনি সরকার হারাচ্ছে শত শত কোটি টাকার রাজস্ব। অনেক গ্যাস ব্যাবহারকারী আবার প্রভাবশালী হওয়াতে ব্যবস্থা নেয়না তিতাস। যাত্রাবাড়ীতে সাংবাদিকদের এক চৌকস টিম কাজলার পাড় এলাকায় স্বচিত্র প্রতিবেদনের মাধ্যমে জানতে পারেন, উক্ত কাজলার পাড় এলাকায় মোট ২৮৫ টি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এসকল গ্যাস সংযোগ দেওয়ার নৈ-পথে রয়েছে একাধিক ব্যাক্তি । সাংবাদিকদের অনুসন্ধানে জানা যায়, মোঃ মনির হোসেন, হ্বাজী হারুন মিয়া, সমাজ কল্যাণ অফিসের সভাপতি মোঃ উজ্জ্বল মিয়া ও তার পিতা-মোঃ ইজ্জত আলী, মোঃ জাহাঙ্গীর এবং এ্যাড. সেলিমের পরিচালিত গ্যাস সিন্ডিকেটের মাধ্যমেই যাত্রাবাড়ী কাজলার পাড় এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হয়, যার পরিচালনাকারী তিতাস গ্যাস কোম্পানির লাইন-ম্যান মোঃ স্বপন নিজেই। উক্ত গ্যাস সিন্ডিকেটের একাধিক হোতা উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে থাকেন । সাংবাদিকদের তৎপরতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তিতাস গ্যাসের একটি টিম গত ১৯/০৬/২০২৩ ইং তারিখ কাজলার পাড় এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে মোট ১৮ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। তিতাসের অভিযানের পর থেকেই উক্ত সাংবাদিক টিমের একজন নারী সাংবাদিক কে গ্যাস সিন্ডিকেটের একাধিক সদস্য মুঠোফোনের মাধ্যমে নানাবিধ ভয়-ভীতি প্রদর্শন পূর্বক তাদের ক্লাবে যাওয়া জন্য চাপ প্রয়োগ করতে থাকে। ভয়-ভীতি এবং জানমালের নিরাপত্তার কথা ভেবে নারী সাংবাদিক তাদের ক্লাবে যাওয়ার প্রস্তাব সাহসীকতার সাথে প্রত্যাখ্যান করেন । কিন্তু সিন্ডিকেটের সাথে জড়িত বিভিন্ন প্রকার উচ্চ মহলের পরিচয়দানকারী প্রতিনিয়ত মুঠোফোনে ভয়-ভীতি এবং হুমকির মুখে পড়ে উক্ত নারী সংবাদকর্মী তার সহকর্মী ও অন্যান্য সিনিয়র সাংবাদিকদের সাথে বিষয় টি আলোচনা করেন। এক পর্যায়ে সিন্ডিকেট ব্যবসায়ীদের ফোন কলের কারনে সংবাদকর্মী সাক্ষাৎ করতে রাজি হোন। সাক্ষাতের সময় নির্ধারণ হলে ভুক্তভোগী নারী সাংবাদিক তার একাধিক সহকর্মীকে ভিন্ন পরিচয় গ্যাস সিন্ডিকেটের ক্লাবে যায়। উপস্থিত সকলে জানতেন, নারী সাংবাদিকের সাথে শুধু একজনই সংবাদকর্মী অন্যান্যরা পরিচিত শোভাকাঙ্খী বা আত্নীয়। এমতাবস্থায় গোপন বৈঠকে সিন্ডিকেটের সক্রিয় সদস্যরা সংবাদকর্মীদের গ্যাস সংযোগের সংবাদ প্রকাশ ও গ্যাস সংযোগ নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। উল্লেখ্য বিষয় ধামাচাপা দেওয়ার স্বার্থে, উপস্থিত সাংবাদিকদের মোটা অংকের টাকার প্রস্তাব দেন । কিন্তু তাদের প্রস্তাবে অসম্মতি জানিয়ে, সংবাদকর্মীরা ক্লাব হতে প্রস্থান করেন। প্রস্থান কালে পিছন থেকে সিন্ডিকেটের মধ্যে অজ্ঞাত একজন বলে ওঠেন, ঠিক আছে করেন আপনাদের কাজ, তারপর আমরাও আমাদের কাজ অবশ্যই করবো। এমন অপ্রীতিকর ঘটনার পর, সংবাদকর্মীরা গ্যাস সংযোগের বিরুদ্ধে পুনরায় অনুসন্ধানের চেষ্টা শুরু করেন। কিন্তু ইতিপূর্বে তিতাস গ্যাস কোম্পানী কর্তৃক অভিযানে ১৮ টি লাইন বিচ্ছিন্ন করার কারনে, সিন্ডিকেট ব্যবসায়ীরা গ্যাস সংযোগ স্থাপনে ব্যবহৃত প্রধান সরঞ্জাম ,গ্যাস বিতরণকারী বা সরবরাহকারী কর্তৃপক্ষের পরিত্যক্ত রাইজার ( যা ব্যবহার করে অবৈধ সংযোগ স্থাপন করা হয়ে থাকে ) খুলে নিয়ে যায় । অভিযানের তৎপরতা কমে যাওয়ার দরুন সিন্ডিকেট ব্যবসায়ীরা আইন অমান্য করে প্রশাসনকে অসন্মান প্রদর্শন করে পুনরায় রাইজার সংযোজনের মাধ্যমে গ্যাস সংযোগ দেওয়া শুরু করে। বর্তমান বহাল তবিয়তের সহিত গ্যাস লাইনের ব্যবসা চালিয়ে যাচ্ছেন উল্লেখ্য রাজনৈতিক এবং উচ্চ মহলের পরিচয়দানকারী সিন্ডিকেট । প্রশাসনের তোয়াক্কা না করে, কোম্পানির লাইন-ম্যানের সর্ব সহযোগীতায় চালানো হচ্ছে গ্যাসের লাইন । এতে করে জন সাধারনের ভোগান্তির শেষ নেই, আর বাংলাদেশ সরকারের শত শত কোটি টাকার বৈধ রাজস্ব সরকারি খাতে জমা না হয়ে অবৈধ পন্থায় চলে যায় সিন্ডিকেট ব্যবসায়ীদের পকেটে, যার কারনে সল্প সময়ে তারা বনে যায় অঢেল সম্পদের মালিক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, আমাদের বাসার মালিকেরা গ্যাস কোম্পানিতে বৈধ ভাবে লাইনের আবেদন করে সংযোগ নিয়েছেন। কিন্তু বৈধ লাইন নেওয়ার পরেও দিনের প্রায় সিংহভাগ সময় গ্যাস থাকে না। গ্যাসের সাময়িক কৃ্ত্রিম সংকটের প্রধান কারন শুধু মাত্র অবৈধ গ্যাস সংযোগ । অনেকে আবার গ্যাস লাইনের সাথে জেড মেশিন দিয়ে অতিরিক্ত পরিমান গ্যাস ব্যবহার করে থাকে। বর্তমান সরকারের সকল প্রকার উন্নয়ন সার্থক হলেও এইসকল মানুষদের কারনে অনেক সাধারন মানুষের মনে বিরুপ প্রভাব ফেলে , অথচ মাননীয় প্রধানমন্ত্রী সাধারন জনগনের সকল সুবিধা/চাহিদা পূরনে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। মোঃ মনির হোসেন, হ্বাজী হারুন মিয়া, সমাজ কল্যাণ অফিসের সভাপতি মোঃ উজ্জ্বল মিয়া ও তার পিতা-মোঃ ইজ্জত আলী, মোঃ জাহাঙ্গীর এবং এ্যাড. সেলিমের পরিচালিত গ্যাস সিন্ডিকেটের মাধ্যমেই যাত্রাবাড়ী কাজলার পাড় এলাকায় গ্যাস সংযোগ, যার প্রধান ইন্ধনদাতা তিতাস গ্যাস কোম্পানির লাইন-ম্যান মোঃ স্বপনের কি কোনো বিচার হবে না ? আমরা সাধারন মানুষ সরকার কর্তৃক নির্ধারিত গ্যাস বিল এবং বৈধ গ্যাসের লাইন নিয়েও কি ভুক্তভোগী হয়ে গ্যাস সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে রবো । একই অভিযোগ আশেপাশের এলাকার গ্যাস লাইন ব্যবহারকারীদের ।

উক্ত বিষয়ে গ্যাস সিন্ডিকেট পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সাধারন মানুষের ভোগান্তি কমিয়ে আনতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, সাধারন মানুষের ভোক্তা অধিকার ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে তিতাস গ্যাস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেন স্থানীয় সচেতন মহল সহ গ্যাসের বৈধ লাইন ব্যবহারকারী স্থানীয় সাধারন মানুষ ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশে রেকর্ড বিদেশি বিনিয়োগ

ডেস্ক রিপোর্টঃ গণঅভ্যুত্থান এর পরবর্তী প্রথম বছরে বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ১৯ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। সাধারণত রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ কমে যায়, তবে বাংলাদেশ এই ধারা ভেঙে দেশের অর্থনীতির স্থিতিশীলতা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন দেখিয়েছে বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, সম্প্রতি যেসব দেশে গণঅভ্যুত্থান ঘটেছে, সেসব দেশে পরবর্তী এক বছরে এফডিআই উল্লেখযোগ্যভাবে কমেছে।   উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কায় ২০২২ সালের পর এফডিআই কমেছে ১৯.৪৯ শতাংশ, চিলিতে ২০১৯ সালের পর কমেছে ১৫.৬৮ শতাংশ, সুদানে ২০২১ সালের পর ২৭.৬০ শতাংশ, ইউক্রেনে ২০১৪ সালের পর ৮১.২১ শতাংশ, মিশরে ২০১১ সালের পর ১০৭.৫৫ শতাংশ আর ইন্দোনেশিয়ায় ১৯৯৮ সালের পর ১৫১.৪৯ শতাংশ কমেছে। এই ধারাবাহিক হ্রাসের মধ্যে বাংলাদেশে এফডিআইয়ের ১৯.১৩ শতাংশ বৃদ্ধির চিত্র বিশেষভাবে নজরকাড়া।  

আরও পড়ুন
language Change