তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ গুইমারার জালিয়াপাড়াতে অগ্নিকাণ্ডে হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই পুর্ব সুন্দরবনের হেতালমারি এলাকা থেকে ৫০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আমাকে তারা নির্বাচনের আগেই হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার এবারের ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর কোটি টাকার সম্পদ কাস্টমস কর্মকর্তা সরোয়ারের বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক বরগুনার তালতলীতে এএসআইয়ের বিরুদ্ধে ভাবিকে কোপানোর অভিযোগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যুবদলের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে একাধিক নতুন নিয়ম

মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন
পাঠক সংখ্যা
638

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

সরকারি কর্মসূচির আদলে কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের নামে প্রতারণার অভিযোগে মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিন বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (৪ জুন ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৪নং ধাইনগর ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষ হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ জানান। মানববন্ধনে ভুক্তভোগীর মধ্যে বক্তব্য দেন, মোঃ ফারুক আলী, মোঃ সাইরুল ইসলাম, রানাউল ইসলাম, মোঃ শুকুরুদ্দীন ও মোসাঃ আফিয়া বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচির আদলে বিশেষ কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য পণ্য সরবরাহের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও প্রতিশ্রুত সুবিধা না পাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভুক্তভোগীরা জানান, প্রতিষ্ঠানের প্রধানে জেসমিনের প্রতিনিধিরা বিভিন্ন ধরনের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তাদের টাকা ফেরত দেওয়া হয়নি। ফলে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিন ও তার প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সাধারণ মানুষ এ ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। জেসমিন বর্তমানে জেল হাজতে রয়েছেন সে যাতে কোনভাবে জামিন না পায় এ দাবিও জানান ভুক্তভুগিগণ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের আত্মসাৎকৃত অর্থ দ্রুত ফেরত না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে জেসমিনের আত্মসাত করা টাকা ফেরত ও তার শাস্তির দাবিতে এলাকাবাসীর স্বাক্ষরিত আবেদন জমা দেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদনঃ শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে তীব্র উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় ফুলের চাক ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। আজ রবিবার (১৪ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে স্মৃতিসৌধের বেদিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,বরিশাল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির ব্যানারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাঁর সঙ্গে ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা স্থান ত্যাগ করছিলেন। ঠিক একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন একই ব্যানারে তাঁর অনুসারীদের নিয়ে শ্রদ্ধা জানাতে গেলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে,এ সময় নাসরিনের ওপর চড়াও হন অপর

আরও পড়ুন
language Change