রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক জনসচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকালের (০৬-০৬-২০২৬ ইং) আয়োজিত এই র্যালি ও রিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রেকসোনা খাতুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহনেওয়াজ ,কেশবপুর থানার ইন্সপেক্টর তদন্ত শহিদুল ইসলাম , কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস,কেশবপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা,পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন ও এনসিপির কেশবপুর উপজেলা প্রধান সমন্বয়ক সম্রাট হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ শেষে একটি রালি শহরের প্রধান প্রধান সড়কে পরিদক্ষিণ করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত